“মা আইসিইউ-তে মৃত্যুর মুখে, ছেলে বাড়িতে… বাবার উপস্থিতিতে অন্য নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ছে!” — কান্নায় ভেঙে পড়ে, স্বামীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ রিয়া গঙ্গোপাধ্যায়ের!

বাংলা টেলিভিশনের পরিচিত মুখ ‘রিয়া গঙ্গোপাধ্যায়’ (Riya Ganguly) ছোট পর্দার গণ্ডি পেরিয়ে এখন বড়পর্দায়ও নিজের জায়গা করে নিচ্ছেন। ওপার বাংলার শাকিব খানের বিপরীতে অভিনয়ের সুযোগ থেকে শুরু করে বলিউডে পা রাখা, অভিনেত্রীর কেরিয়ারের গ্রাফ উর্ধ্বমুখীই বলাই যায়। কিন্তু পেশাগত সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত জীবনে একের পর এক অশান্তি তাঁকে আঘাত করছে! সংসার জীবনে ভাঙন আর পারিবারিক অশান্তি যেন তাঁকে প্রতিনিয়ত হতাশার দিকে ঠেলে দিচ্ছে।
সম্প্রতি নিজের দাম্পত্য জীবনের ভাঙন নিয়ে সমাজ মাধ্যমে বিস্ফোরক অভিযোগ তুলেছেন রিয়া। তাঁর দাবি, আইনত বিবাহিত অবস্থাতেই তাঁর স্বামী অরিন্দম চক্রবর্তী অন্য এক মহিলার সঙ্গে লিভ-ইন সম্পর্কে রয়েছেন। সেই মহিলার নাম রুমেলি গঙ্গোপাধ্যায়, যিনি একজন জুনিয়র আর্টিস্ট। শুধু তাই নয়, রিয়া আরও জানান, অরিন্দমের এই সম্পর্ককে সমর্থন করছেন তাঁর পরিবারের সদস্যরাও, এমনকি তাঁর শ্বশুরমশাইও! রিয়া প্রকাশ্যে প্রশ্ন তুলেছেন, কীভাবে আইনি বিচ্ছেদ না-হওয়া সত্ত্বেও একজন পুরুষ অবাধে নতুন সম্পর্ক চালিয়ে যেতে পারেন?
সমাজ মাধ্যমে তিনি স্পষ্টভাবে বলেছেন, ভারতীয় সংবিধান এবং সামাজিক মূল্যবোধকে পেছনে ফেলে কীভাবে কেউ একাধিক নারীর সঙ্গে এমন জীবনযাপন করতে পারেন! তিনি আরও প্রশ্ন তুলেছেন, সরকারি চাকরির পাশাপাশি কীভাবে কেউ ওয়েব সিরিজ পরিচালনার কাজ করতে পারেন—এই বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এসব বিষয়ে রিয়া চাইছেন আইনি বিচার এবং সামাজিক স্বীকৃতি, যা একজন নারীর অধিকার হওয়া উচিত। এই প্রসঙ্গেই সম্প্রতি এক সাক্ষাৎকারে রিয়া কান্নায় ভেঙে পড়েন!
তিনি সেখানে জানিয়েছেন, শুধুমাত্র তাঁর সন্তানের মুখ চেয়ে এতদিন আইনি পদক্ষেপ থেকে পিছিয়ে ছিলেন তিনি। বর্তমানে হাওড়ার ফ্ল্যাটে থাকেন রিয়া, তবে এখন আর এই চুপ থাকা সম্ভব নয় বলেই মনে করছেন অভিনেত্রী। তিনি বলছেন, “সন্তানদের সঙ্গে প্রতি সপ্তাহে দেখা করলেও, গত কয়েক মাসে সেটা অনেকটাই কম, তখনই বুঝেছিলাম কিছু একটা আছে।” তাঁর দাবি অনুযায়ী, শ্বশুরবাড়ির ঘরেও স্বামীর প্রেমিকার জিনিসপত্র তিনি দেখেছেন, যা তাঁকে আরও ভেতরে থেকে ভেঙে দিয়েছে।
তিনি বলেন, “আমি বরাবর ঘর বোঝাতে পছন্দ করি, শাশুড়ি মা অসুস্থ থাকা অবস্থায় একবার ওই বাড়ি গিয়েছিলাম। স্বভাবতই ড্রেসিং টেবিলটা খুলতেই দেখি এমন কিছু জিনিস, শারীরিক সম্পর্ক গঠনের কাজে লাগে। আমার সঙ্গে স্বামীর তেমন সম্পর্ক দীর্ঘদিন নেই, তাহলে স্বামীর ঘরে ওগুলো কি করছিল? আমি এটাও জানি যে মা আইসিউতে মৃত্যুর সঙ্গে লড়ছে, ছেলে এইদিকে বাবার অনুমতিতে অন্য মেয়ের সঙ্গে সঙ্গম করছে।”
আরও পড়ুনঃ ভিডিও কলে অডিশনের জন্য নগ্ন হওয়ার প্রস্তাব! এবারে কাস্টিং কাউচের শিকার জনপ্রিয় অভিনেতার মেয়ে!
এই অবস্থায় রিয়া এখন নিজের সন্তানদের হেফাজত রাখতে চান এবং কোনওভাবেই তাঁদের ছেড়ে দিতে চান না। তিনি জানান, আপোষে বিচ্ছেদের জন্য স্বামী চাপ দিচ্ছেন, কিন্তু কোনও রকম খোরপোশ দিতে নারাজ। আর্থিকভাবে কঠিন পরিস্থিতির মধ্যেই দাঁড়িয়ে রিয়া এখন আবার কাজে ফেরার চেষ্টা করছেন। তিনি বলেন, “আমার সন্তানদের জন্য একটা সুস্থ পরিবেশ চাই। কাজের চেষ্টা চালিয়ে যাচ্ছি। খুব শিগগিরই আবার অভিনয়ে ফিরব।”

