ভিডিও কলে অডিশনের জন্য নগ্ন হওয়ার প্রস্তাব! এবারে কাস্টিং কাউচের শিকার জনপ্রিয় অভিনেতার মেয়ে!

ফিল্ম ইন্ডাস্ট্রিতে (Film Industry) দর্শকদের চোখের আড়ালে যে কত ধরনের নোংরা কাজবাজ হয় তা ধারণাই নেই। এমন অনেক ধরনের কাজ পর্দার আড়ালে হয়ে থাকে যা অনেক সময় চাপা পড়ে যায়। আবার কখনো কখনো সেই সমস্ত কুকীর্তির কথা ফাঁসও হয়ে যায়। অভিনয় জগতে আসার জন্য অনেক সময় অনেক নতুন অভিনেতা অভিনেত্রীরা সহজ পথ বেছে নিতে চায় আর তখনই ঘটে বিপত্তি।
অনেকেই আছেন যারা খুব তাড়াতাড়ি সাফল্যের শীর্ষে পৌঁছে যাওয়ার জন্য লোভের ফাঁদে পা দিয়ে দেয়। নোংরা কাজের সঙ্গে যুক্ত হয়ে পড়ে। আর এরই মধ্যে একটি অন্যতম নোংরা এবং অন্ধকার দিক হলো কাস্টিং কাউচ যা নিয়ে বর্তমানে সোশ্যাল মিডিয়া তোলপাড়। বেশ কয়েকদিন ধরেই এই কাস্টিং কাউচ সম্পর্কে নানান ঘটনার কথা উঠে আসছে। ফিল্ম ইন্ডাস্ট্রিতে থাকা প্রভাবশালী পরিচালক, প্রযোজক অনেক সময় এই কাস্টিং কাউচের সাথে যুক্ত থাকেন। ইন্ডাস্ট্রিতে আসা নতুন অভিনেতা অভিনেত্রীদের দ্রুত সাফল্যে পৌঁছে দেওয়ার লোভ দেখিয়ে বিভিন্ন ধরনের যৌন কাজে যুক্ত করে তাদের। এমন ঘটনা বহু অভিনেতা অভিনেত্রীর সাথেই ঘটেছে।
আবারও সেরকমই এক অভিনেত্রীর কথা উঠে এলো। সম্প্রতি জনপ্রিয় অভিনেতার মেয়ে তার জীবনের একটি ঘটনার কথা জানিয়েছেন। যা কাস্টিং করছে এই অন্ধকারের দিকে সকলে সামনে নিয়ে এসেছে আরো একবার। জনপ্রিয় অভিনেতার মেয়ে নিজেও একজন জনপ্রিয় অভিনেত্রী। তিনি জানান একটি আন্তর্জাতিক সিনেমায় তাকে সুযোগ দেওয়ার কথা বলে অডিশনের নাম করে ভিডিও কলে তাকে নগ্ন হতে বলা হয়েছিল। এই অভিজ্ঞতা যা তাঁকে ভীষণভাবে আতঙ্কিত করেছিল।
অভিনেত্রী এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসার পর মনে করেছিলেন যেহেতু তার বাবা একজন স্বনামধন্য অভিনেতা তাই তাকে কখনো এই ধরনের কিছু ফেস করতে হবে না, তিনি সুরক্ষিত। তাই প্রথম দিকে ম্যানেজার ছাড়াই নিজের নিজের সমস্ত কাজ করতেন। একদিন এক অজানা কাস্টিং এজেন্ট এর তরফ থেকে তাঁকে ফোন করা হয়। আর বলা হয় একজন আন্তর্জাতিক সিনে নির্মাতা তাঁকে একটি চরিত্রের জন্য কাস্ট করতে চায়। এই দারুণ সুযোগটা হাত ছাড়া করতে চাননি অভিনেত্রী তাই ভিডিও কলে অডিশনের জন্য প্রস্তুত হন।
আরও পড়ুনঃ সময়ের আগেই জন্ম নিল সন্তান! জন্ম দিতে গিয়ে মৃ’ত্যুমুখে জনপ্রিয় তারকা! শুরু হলো র’ক্তক্ষরণ!
ঘটনাটি ঘটেছিল বলিউডের জনপ্রিয় কৌতুক শিল্পী জনি লিভারের মেয়ে জেমির সঙ্গে। অডিশন চলাকালীন পরিচালক দাবি করেন, অডিশনটি হবে পুরোপুরি ইম্প্রোভাইজড। তাঁকে একটি সাহসী চরিত্রে অভিনয় করতে হবে। তাঁকে এমন একটি দৃশ্য করতে হবে যেখানে তিনি একজন ৫০ বছর বয়সী ব্যক্তিকে প্রলুব্ধ করছেন। তখনই পরিচালক তাকে বলেন তিনি চাইলে নগ্নও হতে পারেন। এই কথা শুনে সঙ্গে সঙ্গে জেমি তাকে ফিরিয়ে দিয়ে ফোন কেটে দেয়। পরে জেমি উপলব্ধি করেন, “আমি যদি বিনা চিন্তায় কিছু করতাম, তাহলে তারা সেই ভিডিও ব্যবহার করে আমাকে ব্ল্যাকমেইল বা হ্যারাস করতে পারত। এটা একটা বড় স্ক্যাম হতে পারত।”

