‘ভ্রূণের মধ্যে প্রাণ কি করে আসে কাকিমা একটু শিখিয়ে দাও না!’ সমাজ মাধ্যমে ফের বেফাঁস শ্রীময়ী! সমালোচনার ঝড় টলিপাড়ায়!

বর্তমান সময়ে টলিউডের (Tollywood) অন্যতম চর্চিত জটিল কাঞ্চন শ্রীময়ীর (Sreemoyee-Kanchan) জুটি। তাদের সম্পর্কের গুঞ্জন এর সময় থেকে আজ পর্যন্ত তাদের নিয়ে বরাবর ট্রোল, সমালোচনা হয়ে এসেছে। এমনকি যতবার তারা সোশ্যাল মিডিয়ায় সামনাসামনি এসেছে ততবার কোনো না কোনো কারণে তাদের নিয়ে হাসাহাসি, কটাক্ষ, ট্রোল করা হয়েছে।

টলিপাড়ায় এখন সবচেয়ে চর্চিত জুটি এখন কাঞ্চন শ্রীময়ী। তাদের নিয়ে কোন খবর সামনেই নেটিজেনরা একেবারে ঝাঁপিয়ে পড়ে। মাঝেমধ্যে শ্রীময়ী কাঞ্চনের নানান মন্তব্য নিয়েও ট্রোল হয়ে থাকে। এমনিতে অভিনয় অভিনেত্রীদের ছোটখাটো বিষয় নিয়ে নেটিজেনরা তাদের ট্রোল করার জন্য মুখিয়ে থাকে। সেখানে কাঞ্চন শ্রীময়ী মাঝেমধ্যেই ট্রোল হয়ে থাকে।

সম্প্রতি আবারও কাঞ্চন শ্রীময়ীর একটি পুরনো ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়াতে হাসাহাসি চলছে। শ্রীময়ী ক্যামেরার সামনে এমন বেফাঁস কথা বলে ফেলবেন সেটা কেউই ভাবতে পারেননি। কিছুদিন আগেই কাঞ্চন শ্রীময়ীর কন্যা কৃষভির অন্নপ্রাশন হয়েছে। ধুমধাম করে ইসকনের মন্দিরে গিয়ে সেখানে অন্নপ্রাশনের অনুষ্ঠান করা হয়েছে। অন্নপ্রাশনের সময় অনেক সাংবাদিক পৌঁছেছিলেন সেখানে। আর সেখানেই ক্যামেরার সামনে বেফাঁস কথা বলে ফেলেন।

গত বছর ২রা নভেম্বর শ্রীময়ীর কোল আলো করে এসেছিল কৃষভি। কিন্তু সাক্ষাৎকারে অভিনেত্রী জানালেন ২রা নভেম্বর কৃষভির জন্মদিন বলে মানেন না তিনি। শ্রীময়ী সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি আমার মেয়ের জন্মদিন ২রা নভেম্বর হিসেবে ধরি না। ২৪ শে মার্চ যে দিন ওই ভ্রুনের মধ্যে প্রাণ এসেছিল সেই দিনটাকেই আমি কৃষভির আসল জন্মদিন হিসেবে ধরি।’

আরও পড়ুনঃ ‘তোমার সাথে থাকতে ভালো লাগছে না, আমি খুশি নই…সরাসরি বলে দিলে কি সমস্যা হত?’ সাক্ষাৎকারে দেবের বলা কথা নিয়ে মুখ খুললেন শুভশ্রী!

শ্রীময়ীর এই কথাতেই শুরু হয়ে গিয়েছে হাসাহাসি, ট্রোল, কটাক্ষ। অভিনেত্রীর এই কথাতে তাকে অনেকেই মূর্খ, অশিক্ষিত বলে দাবি করেছেন। এই ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় মিম হিসেবে শেয়ার করা হয়েছে। একজনের নেটিজেন কমেন্ট বক্সে লিখেছে, ‘ভ্রূণের মধ্যে প্রাণ! শ্রীময়ী কি ক্লাস এইট পর্যন্ত পড়াশোনা করেছেন? কারণ পড়াশোনা করা জানলে কেউ এমন কথা বলবে আশা করা যায় না।’ আর অন্য একজন বলেছেন, ‘এ মহিলা ওভার স্মার্ট হতে গিয়ে ভুলভাল বকে।’ কেউ আবার কটাক্ষ করে বলেছে, ‘ভ্রূণের মধ্যে প্রাণ কি করে আসে কাকিমা একটু শিখিয়ে দাও না।’ এই ধরনের আরো নানান কমেন্ট ভরে গিয়েছে ভিডিওর কমেন্ট বক্সে।

Back to top button