‘তোমার সাথে থাকতে ভালো লাগছে না, আমি খুশি নই…সরাসরি বলে দিলে কি সমস্যা হত?’ সাক্ষাৎকারে দেবের বলা কথা নিয়ে মুখ খুললেন শুভশ্রী!

বর্তমান সময়ের টলিউডের (Tollywood) অন্যতম সুন্দরী এবং ব্যস্ত অভিনেত্রীদের মধ্যে একজন হলেন শুভশ্রী গাঙ্গুলী (Subhasree Ganguly)। রাজ চক্রবর্তীর গৃহিনী, এবং দুই সন্তানের মা হবার সাথে সাথে নিজের অভিনয় জগতে সমান সময় দিচ্ছেন অভিনেত্রী। অনেকগুলি বছর তিনি টলিউড এ কাটালেন। দিনে দিনে তার অভিনয়ে আরো প্রশংসিত হচ্ছে। নিজেকে আরও অন্যান্য চরিত্রে পর্দায় ফুটিয়ে তুলছেন শুভশ্রী। আর সেইসব চরিত্রে অভিনয় করে দর্শকদের থেকে প্রশংসাও পাচ্ছেন।
সামনে আবার মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত ছবি ধুমকেতু। দীর্ঘ ১০ বছর ধরে দর্শক এই ছবি মুক্তির আশায় পথ চেয়ে রয়েছেন। নানান কারণে বাধা আসছিল ছবি মুক্তির ক্ষেত্রে। অবশেষে দেব-শুভশ্রী ভক্তদের মনের ইচ্ছে পূরণ হতে চলেছে। আগামী ১৪ই আগস্ট বড় পর্দায় মুক্তি পাচ্ছে ধূমকেতু।
এই ছবিতেই শেষবারের জন্য দেব এবং শুভশ্রীকে একসঙ্গে দেখা গিয়েছিল। তারপর থেকে তারা কখনোই একসাথে কোনো ছবি করেনি। একসময় যেহেতু দেব শুভশ্রী জুটির জনপ্রিয়তা আকাশ ছোঁয়া ছিল তাই তাদের জুটি ভেঙ্গে যাওয়ার পর দর্শকদের মনও ভেঙ্গে গিয়েছিল। সেই কারণেই এই ধূমকেতু ছবি নিয়ে এত উৎসাহ সকলের মনে।
বর্তমানে ছবি মুক্তির আগে নানান জায়গায় প্রমোশনের জন্য দেখা যাচ্ছে দেব এবং শুভশ্রীকে। তবে একসঙ্গে নয়, দুজনেই আলাদা আলাদা ভাবে প্রমোশনের পথে নেমেছেন। সম্প্রতি সেরকমই এক প্রমোশনে সাক্ষাৎকারে নানান পুরনো কথা জানা গেল শুভশ্রীর মাধ্যমে। আমরা প্রত্যেকেই জানি একটা সময় অভিনয় করতে করতে দেব শুভশ্রীর মধ্যে সম্পর্ক তৈরি হয়েছিল। সেই সম্পর্ক একটা সময় পর্যন্ত সুন্দর থাকলেও পরবর্তী সময়ে সেই সম্পর্কে তিক্ততা তৈরি হয়। দুজনের পথ আলাদা হয়।
সম্প্রতি সাক্ষাৎকার অভিনেত্রী প্রেম সম্পর্কে নিজের মতামত জানিয়েছেন অভিনেত্রী। শুভশ্রীর কথায় প্রত্যেকের নিজস্ব নিজস্ব মতামত থাকতেই পারে। অভিনেত্রী বলেন, ‘আমি আজকে যার সাথে ভালো আছি একটা সময় তার সাথে ভালো নাই থাকতে পারি। তাকে সেটা জানিয়ে দেওয়া উচিত, সেটা একসেপ্ট করা উচিত যে আমি তার সঙ্গে ভালো নেই। একসময় তোমার সাথে থাকতে আমার ভালো লাগত এখন আর তোমার সাথে আমি সেই ভালো থাকাটা অনুভব করতে পারি না। এটা বলাতে ভুল কিছু নেই এটা মেনে নেওয়া উচিত।’
আরও পড়ুনঃ মাকে ব্যবহার করে কাজ হাসিল? কেস জিততে নোংরামির শেষ পর্যায়ে চন্দ্র! ভরা আদালতে মিথ্যে সাক্ষী দিয়ে কমলিনীকে অপদস্ত করলো শাশুড়ি!
তবে কি দেবের সাথে সম্পর্কে থাকাকালীন শুভশ্রীর সাথে এমন কোন ঘটনা ঘটেছিল? আসলে না বর্তমান সময়ের প্রেম এবং কয়েক বছর আগের প্রেম সম্পর্কে তুলনা করতে গিয়ে অভিনেত্রী বলেন বর্তমান জেনারেশনের ছেলেমেয়েরা মন খুলে কথা বলতে পারে। তাদের অনুভূতিগুলো জানাতে পারে। যেগুলো আমাদের বাবা-মায়েরা অনেক সময় তাদের মনের কথা বলতে দ্বিধা বোধ করত। কিন্তু এখনকার জেনারেশনের ছেলে মেয়েরা সম্পর্কে ভালো না থাকলে সেটা মন খুলে বলতেই পারে এমনটাই মনে করেন শুভশ্রী।

