মাকে ব্যবহার করে কাজ হাসিল? কেস জিততে নোংরামির শেষ পর্যায়ে চন্দ্র! ভরা আদালতে মিথ্যে সাক্ষী দিয়ে কমলিনীকে অপদস্ত করলো শাশুড়ি!

স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিকগুলোর (Bengali Serial) মধ্যে অন্যতম একটি হলো চিরসখা। মাসখানেক আগেই শুরু হয়েছে এই ধারাবাহিক। শুরুর দিন থেকে একটু একটু করে দর্শকদের মন জয় করে নিচ্ছে ধারাবাহিকটি। বর্তমানে টিআরপি তালিকাতেও (TRP List) বেশ ভালো ফলাফল করছে। প্রতি সপ্তাহে এক থেকে পাঁচের মধ্যে নিজেদের জায়গা দখল করে নিচ্ছে। দর্শকদের আকর্ষণ ধরে রাখতে প্রতিদিনই গল্পে থাকছে নতুন নতুন টুইস্ট।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, কমলিনী আদৌ চন্দ্রর হাত থেকে মুক্তি পাবে কিনা সেই নিয়ে তার যত চিন্তা। কমলিনী জানিয়ে দেয় এই কেস শেষে কমলিনী চন্দ্রকে বাড়ি থেকে বের করে দেবে। আর যদি চন্দ্র বাড়ি থেকে বেরোতে না চায় তাহলে নিজেই বেরিয়ে যাবে সে।

ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে পরের দিন কোর্টে কেস শুরু হয়। চলতে থাকে প্রশ্ন উত্তরের পর্ব। প্রথমে কাঠগড়ায় ডেকে নেওয়া হয় চন্দ্রর মাকে সাক্ষী হিসেবে। এরপরে পর পর প্রশ্ন করা হয়। কিভাবে চন্দ্রর সঙ্গে বিয়ে হয়েছিল, তার সঙ্গে কমলিনীর সম্পর্ক কেমন ছিল সবকিছু। কিন্তু কমলিনীর শ্বাশুড়ি মিথ্যা কথা বলে যান। তিনি বলেন নতুন কমলিনী এবং চন্দ্র সম্বন্ধে ঠিক করছিল। কিন্তু চন্দ্র নিজে নতুন এর কাছে গিয়েছিল কমলিনীর সাথে বিয়ের প্রস্তাব নিয়ে। এরপর ভরা কোর্টের মাঝে কমলিনীকে অপমান করতে থাকেন চন্দ্রের মা। কোর্টের মাঝেই কমলিনীর নামে খারাপ খারাপ কথা বলে। কমলিনী এবং নতুনের অবৈধ সম্পর্ক আছে সে কথাও বলেন তিনি।
কিন্তু বিপরীত পক্ষের উকিল যখন অবজেকশন জানায় তখনই চন্দ্রর উকিল অর্থাৎ কুরচির স্বামী নিজের নোংরা কথার প্যাঁচে চুপ করিয়ে দেয় কমলিনীর উকিলকে। এরপরে কমলিনীর উকিলের সুযোগ আসে প্রশ্ন করার। তিনি আবারও চন্দ্রের মাকে কাঠগোড়ায় আসতে অনুরোধ করে। কিন্তু চন্দ্রর উকিল জানায় চন্দ্রের মা বয়স্ক মানুষ তাই বারবার তাকে এভাবে হেনস্ত করার কোন মানে হয় না। কিন্তু বিচারক তার কোন কথা শোনে না। চন্দ্রের মাকে আবার কাঠগোড়ায় আসতে বলে।
আরও পড়ুনঃ এবারে হবে সেয়ানে সেয়ানে টক্কর! সেরার মুকুট মাথায় পড়তে শিরিনের ফাঁদে পা দিলো পারুল! দুর্ধর্ষ আজকের পর্ব
এরপর কমলিনীর উকিল তাকে আবারো একই প্রশ্ন করে। কিন্তু তাও মিথ্যে বলে যায় কমলিনীর শাশুড়ি। এরপর কমলিনীর উকিল জানায় চন্দ্র নতুন এর কাছে কমলিনীকে বিয়ে করার প্রস্তাব দিয়েছিল। নতুন সেই প্রস্তাব নিয়ে কমলিনীর বাড়িতে যায়। তারপর কমলিনীর বাবা কাকা এক এক করে এসে কাঠগড়ায় দাঁড়িয়ে তাদের বক্তব্য পেশ করে। কমলিনীর উকিল অনেক চেষ্টা করে কমলিনীকে সঠিক রায় দেওয়ার। কিন্তু আগামী দিনে এই কেসের ভবিষ্যৎ কি সেটা দেখা যাবে পরবর্তী পর্বে।

