এবারে হবে সেয়ানে সেয়ানে টক্কর! সেরার মুকুট মাথায় পড়তে শিরিনের ফাঁদে পা দিলো পারুল!

শুরুর সময় থেকে দর্শকদের মন জয় করে নিয়েছে জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক (Bengali Serial) পরিণীতা (Parineeta)। কয়েকমাস হলো শুরু হয়েছে কিন্তু প্রতি সপ্তাহে এই ধারাবাহিক ভালো ফলাফল করছে। পারুলের ঘুরে দাঁড়ানোর লড়াই সত্যি বারবার মুগ্ধ করছে দর্শকদের। পারুল অনেকের কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছে। তাই তো একটি এপিসোডও মিস করেন না দর্শক।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, বিচারকদের বিচার পরবর্তী রাউন্ডে চলে যায় পারুল, রায়ান, শিরিন। কিন্তু পরের দিনই সব থেকে কঠিন প্রতিযোগিতা। ব্যাডমিন্টন প্রতিযোগিতা মাধ্যমে বিচার করে নেওয়া হবে টপ টু ফাইনালিস্টকে। এদিকে ব্যাডমিন্টনে স্টেট লেভেল পর্যন্ত খেলেছে শিরিন। সুতরাং তার খেলার দক্ষতা নিয়ে পারুলের মনে মনে ভীষণ ভয় হতে শুরু করে। তবে পারুলকে সম্পূর্ণভাবে সাহায্য করে মল্লার, মৈনাক সকলে। ওদিকে শিরিনও তার বাবার থেকে টিপস নিয়ে নেয় খেলার।

পরেরদিন একেবারে কোমর বেঁধে নেমে পড়ে সকলে। দাদু ঠাম্মি সকলের আশীর্বাদ নিয়ে তৈরি পারুল। এদিকে রায়ান তার প্রতিপক্ষকে ভালই মত দিচ্ছে। পারুলও চায় রায়ান এই ম্যাচ জিতুক। যাতে শিরিনের সাথে পারুল যদি ম্যাচ হেরেও যায় তাহলে রায়ান আর শিরিনের টক্কর হবে। রায়ান এবং দীপের ম্যাচের বিজয়ী হয় রায়ান। সকলেই রায়ানকে নিয়ে উল্লাস করতে থাকে। দাদুও রায়ানের জন্য গর্ববোধ করে। আর পারুলকে পরের রাউন্ডে জন্য আশীর্বাদ করে।
শিরিনকে সাপোর্ট করতে তার মা বাবা এসেছে। শিরিনের সব বন্ধুরাও তাকে সাপোর্ট করে। শিরিন তো খেলতে নেমেই পারুলকে একের পর এক শর্ট মেরে কাবু করতে থাকে। প্রথম ম্যাচে শিরিনের কাছে লম্বা স্কোরের ব্যবধানে হারে পারুল। কিন্তু দাদু তাকে আশ্বাস দেয়। শিরিন যতই ভালো খেলুক পারুলের কাছে তার বুদ্ধি আছে। সেই বুদ্ধি দিয়ে পারুল কত যুদ্ধ জয় করেছে। এবারেও পারুল পারবে। সেই বিশ্বাস দাদুর আছে। পারুলও ভগবানের নাম নিয়ে নেমে পড়ে।
আরও পড়ুনঃ ফুলকির ঘুষিতে কুপোকাত ছোট রাণী! নিজের হাতেই এমএলএ আশাভরী চৌধুরীকে পুলিশের হাতে তুলে দিল ফুলকি!
শিরিন তো শয়তানি করে পারুলকে হারানোর চেষ্টা করে। তখনই পারুল লক্ষ্য করে শিরিনের পিছনে থাকা দুটি ফ্যানকে। পারুলও বুঝতে পেরে যায় শিরিনের চালাকি। আর সেখানেই ফিজিক্স কাজে লাগিয়ে পারুল শিরিনকে জব্দ করার উপায় পেয়ে যায়। তাই প্ল্যান মতন এবারে শিরিনকে পাল্টা জবাব দিতে থাকে। আর শিরিনকে নিজের বুদ্ধি দিয়ে হারিয়ে দেয়। পরের প্রতিযোগিতায় মুখোমুখি রায়ান পারুল। রায়ানকে এক ইঞ্চিও জমিও ছাড়বে না পারুল, জানিয়ে দেয়। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হয়।

