গল্পের গরু গাছে! মাউথ অর্গান থেকে বেরোচ্ছে বেহালার সুর! ‘মাউথ অর্গান দিয়ে বেহালা বাজিয়ে দিল!’- সমাজ মাধ্যমে সমালোচনার মুখে ফুলকি!

বর্তমান সময়ে ট্রোল (Troll), হাসাহাসি, সমালোচনা এগুলো যেন খুবই স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। সোশ্যাল মিডিয়ায় (Social Media) অভিনেতা অভিনেত্রীদের নিয়ে, বিভিন্ন ধারাবাহিক নিয়ে ট্রোল সমালোচনা হতে দেখা যায় প্রায়শই। বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে ধারাবাহিকের (Bengali Serial) বিভিন্ন পর্ব নিয়ে মাঝেমধ্যে হাসাহাসি, সমালোচনা চলতে থাকে।
কিন্তু এই ধারাবাহিক আমাদের নিত্যদিনের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। বিশেষ করে বাড়ির বয়স্ক মহিলারা, মা, কাকিমারা এই ধারাবাহিকের উপরেই অনেকটা নির্ভরশীল। সারাদিনের অক্লান্ত পরিশ্রমের পর বিকেলবেলা এই ধারাবাহিকগুলি হয়ে ওঠে তাদের বিনোদনের অন্যতম একটি রাস্তা। তাইতো এই ধারাবাহিকগুলি প্রত্যেকের কাছে গুরুত্বপূর্ণ না হলেও বাড়ির গৃহিণীদের কাছে এটি খুবই গুরুত্বপূর্ণ।
কিন্তু এই ধারাবাহিকগুলিকে মাঝেমধ্যে পড়তে হয় মহা বিপদে। ধারাবাহিকের এমন কিছু দৃশ্য মাঝেমধ্যে দেখানো হয় যা নিয়ে ট্রোল, সমালোচনা হয় সোশ্যাল মিডিয়া জুড়ে। এবারে সেরকমই সোশ্যাল মিডিয়ায় ট্রোলের মুখে পড়ল ফুলকি ধারাবাহিক। জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ফুলকি। প্রতি সপ্তাহে টিআরপি তালিকা দুর্দান্ত ফলাফল করে। তবে ধারাবাহিকে মাঝেমধ্যে দৃশ্যগুলি দেখে নেটিজেনরা হাসাহাসি কটাক্ষ করতে থাকে।
দীর্ঘ দুবছর ধরে এই ধারাবাহিকটি চলছে টিভির পর্দায়। বর্তমানে ধারাবাহিকে চলছে টানটান উত্তেজনা পর্ব। কিছুদিন আগেই ছোট রাণীর সমস্ত জারিজুরি ফাঁস করে নিজের বাবা অর্থাৎ বড় রাজাকে তার জায়গায় ফিরিয়ে দিয়েছে ফুলকি। অন্যদিকে ফিরে পেয়েছে নিজের বাবা-মাকেও। বড় রাজা এবং বড় রাণীই ফুলকির আসল বাবা মা সেটাও প্রমাণ করতে পেরেছে। গতকালের পর্বে দেখানো হয়েছে, ফুলকি নিজের বাবার পুরনো স্মৃতি ফেরানোর জন্য তাকে রাজমহলের পুরনো অভ্যাসে ফিরিয়ে আনছে।
আর সেখানেই দেখানো হয়েছে বড় রাজা একসময় মাউথ অর্গান বাজাতেন। কিন্তু বিগত কুড়ি বছরে তিনি এই সমস্ত অভ্যাস থেকে একেবারেই বঞ্চিত। কিন্তু হঠাৎ করে কুড়ি বছর বাদে আবার মাউথ অর্গান বাজাতে শুরু করেন বড় রাজা। এদিকে বড় রাজা মাউথ অর্গান বাজাচ্ছেন কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক এ বেহালার সুর ভেসে আসছে। এই নিয়ে দর্শকমহলে চলছে দেদার হাসাহাসি। ওই বাদ্য যন্ত্রের মধ্যে কিভাবে বেহালা সুর ভেসে আসছে সেই নিয়েই চলছে কটাক্ষ, ট্রোল।
আরও পড়ুনঃ কোর্টে সকলের সামনে কমলিনীকে অপমান! নারী-পুরুষ ভেদাভেদ ভুলে ভয়ংকর পথ বেছে নিল চন্দ্র! দুর্ধর্ষ আজকের পর্ব!
একজন নেটিজেন এই দৃশ্যর একটি ছোট ক্লিপিং সোশ্যাল মিডিয়া শেয়ার করেছেন। এখানেই একজন নেটিজেন লিখেছেন, ‘আমি শুধু দেখতে চাই গান এরপরে কোন জায়গা থেকে বেরোয়। কেননা মুখ দিয়ে তো সবাই করে এবার একটু নতুন কিছু হোক।’ আরেকজন লিখেছেন, :ছোটবেলায় নন্টে ফন্টের গল্পে কেল্টুদা বাঁশিতে সেতার বাজিয়েছিল আবার এতদিন পরে সেরকম কিছুর পুনরাবৃত্তি দেখলাম।’ কেউবা বলেছে, :লোকজন যে কিভাবে এগুলো দেখতে পারে কে জানে! Just disgusting and lack of taste বলতে যা বোঝায, এও নাকি এক্টিং।’

