নিজের বাড়িতেই হেনস্থার শিকার জনপ্রিয় অভিনেত্রী! আনলেন গুরুতর অভিযোগ! কান্নায় ভেঙে পড়লেন তনুশ্রী দত্ত!

গ্ল্যামার জগতের অন্ধকার দিকের কথা আমরা অনেকবারই শুনেছি। তবে সে সমস্ত পরিস্থিতির মুখে যারা পড়েছেন তারাই জানে ঠিক কতটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয় তাদের। সম্প্রতি আবারও সেরকমই হেনস্তার শিকার হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী। আবারো ভয়ংকর অভিযোগ তুলেছেন অভিনেত্রী। সম্প্রতি একটি ভাইরাল ভিডিওতে (Viral Video) হাউমাউ করে কাঁদতে দেখা গিয়েছে তাকে। ফিল্ম ইন্ডাস্ট্রিতে (Film Industry) এমন ঘটনা এর আগেও ঘটেছে।
জনপ্রিয় সেই অভিনেত্রী প্রথম ভারতে #me too আন্দোলন করেন। এবারে সেই অভিনেত্রীকেই একটি জঘন্য পরিস্থিতি সম্মুখীন হতে হল। সিনেমার শুটিং এর সেটে হেনস্থা শিকার হয়ে প্রথম #me too আন্দোলন ডাকেন অভিনেত্রী এবারে ফের আরো একবার অভিনেত্রীর সাথে একই ঘটনা ঘটলো। জনপ্রিয় অভিনেত্রীর সাথে এমন ঘটনা ঘটায় ক্ষোভে ফেটে পড়েছেন নেটিজেনারা।
অভিনেত্রী নিজে একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন। আর সেই ভিডিয়োতেই অভিযোগ করছেন তিনি নিজের বাড়িতেই হেনস্থার শিকার হচ্ছেন। কান্নায় ভেঙে পড়া অভিনেত্রীকে দেখে নেটিজেনরা তো নিজেদের আবেগ ধরে রাখতে পারেননি। কী ঘটেছে অভিনেত্রীর সঙ্গে? ভিডিয়োতে কী বলেছেন তিনি? ভিডিয়ো নিজের সমাজমাধ্যমে পোস্ট করে তার ক্যাপশনে লেখেন ‘আমি এই হেনস্থায় ক্লান্ত, ক্লান্ত ! ২০১৮ সাল থেকে এটা চলছে। #meToo আজ অত্যন্ত বিরক্ত হয়ে আমি পুলিশকে ফোন করেছি। দয়া করে কেউ আমাকে সাহায্য করুন’।
ভিডিয়োতে কাঁদতে কাঁদতে অভিনেত্রী বলেন, ‘আমার নিজের বাড়িতেই আমি হেনস্থার শিকার হচ্ছি। আমি শুধু পুলিশকে ফোন করেছি। তারা আমাকে থানায় আসতে বলেছে সঠিক অভিযোগ জানাতে। আমি হয়ত আগামীকাল বা পরশুদিন থানায় যাব। আমি ভাল নেই। আমি ভাল নেই। আমাকে বিগিত ৪-৫ বছর ধরে এত হেনস্থা করা হয়েছে…’। এমনকী তিনি জানান যে এই প্রবল মানসিক চাপের কারণে তাঁর স্বাস্থ্যেরও অবনতি হয়েছে। তিনি বলেন, ‘আমি কোনও কাজ করতেই পারছি না। আমার পুরো ঘর অগোছালো হয়ে পড়ে আছে। আমার বাড়িতে পরিচারকও রাখতে পারি না কারণ আগে পরিচারকের সঙ্গে আমার খুবই খারাপ অভিজ্ঞতা হয়েছিল।’
আরও পড়ুনঃ ‘একটার পর একটা সিনেমা বন্ধ করেছে…’— চারটি ছবিতে মুখ্য চরিত্র, তবু একটিও মুক্তি পায়নি! ইন্ডাস্ট্রির আঘাতে কষ্ট, হার মানেননি রূপসা! এবার পরিচালনায় আত্মপ্রকাশ অভিনেত্রীর!
এই ঘটনাটি ঘটেছে জনপ্রিয় অভিনেত্রী তনুশ্রী দত্তের সাথে। ‘আশিক বনায়া আপনে’ ছবির মাধ্যমে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। অভিনেত্রীর ওই ভিডিওতে অসংখ্য মানুষ তাকে মনে সাহস রাখতে বলেছেন। তার জন্য ভক্তরা সকলের প্রার্থনা করেছেন। তার সাথে ঘটা ঘটনা যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায় সেই প্রার্থনাও করেছেন অনেকে। তবে অভিনেত্রী এই মুহূর্তে ভীষণভাবে ভেঙে পড়েছেন। অভিনেত্রীর সাথে কখনো এমন ঘটনা ঘটবে সেটা তিনি কল্পনাও করতে পারেননি।

