বিচারকদের চক্ষু চরক গাছ! প্রতিযোগিতার শেষ পর্বে সাদা পাতায় কি এমন লিখলো পারুল?

এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলা মেগা ধারাবাহিকগুলির (Bengali Serial) মধ্যে টানটান উত্তেজনা পর্ব হচ্ছে জি বাংলার (Zee Bangla) পরিণীতা (Parineeta) ধারাবাহিকে। দীর্ঘদিন ধরে চলা এই ধারাবাহিক প্রতি সপ্তাহে দর্শকদের জন্য নিয়ে আসে নতুন নতুন চমক। ধারাবাহিকের টানটান উত্তেজনা পর্বগুলি তাই একটিও মিস করতে চান না দর্শক। তাইতো টিআরপি তালিকায় সব সময় ভালো ফলাফল করে নিজেদের জায়গায় তৈরি করে নেয় পরিণীতা।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, এক এক করে সবাই জায়গা করে নেয় পরবর্তী রাউন্ডে। পরবর্তী রাউন্ডের জন্য প্রতিযোগী হিসেবে বেছে নেওয়া হয় পারুলকে। ব্যর্থ হল শিরিনের প্ল্যান। তার ষড়যন্ত্রের ফাঁদ থেকে বেরিয়ে পারুল অসাধারণ নৃত্য পরিবেশন করে পরের রাউন্ডে জায়গা করে নেয়। আর সবশেষে শিরিন জায়গা করে নেয় সেরা আটজনের মধ্যে। মঞ্চে উঠে শিরিন পারুলকে আবার চ্যালেঞ্জ করে। পারুলও জানিয়ে দেয় আজ এই জায়গা পর্যন্ত যখন এসেছে সে তখন শিরিন আগামী তিনটে রাউন্ডেও হারাতে পারবে না পারুলকে। যেভাবেই হোক পারুল সেই তিনটে রাউন্ডে উতরে যাবে। কিন্তু সবার আগে পারুলের সাথে যে এই ষড়যন্ত্র করেছে তার ব্যবস্থা করবে। খুঁজে বার করবে শিরিন কিভাবে পারুলের নাচ নকল করল।

এরপর দাদু রায়ান এবং পারুলকে নিয়ে বাড়িতে ফিরে আসেন। দাদু দুজনকে নিয়েই গর্বিত। তিনি খুশি হবেন যদি ব্রাইট মাইন্ডস এর ট্রফি এই বসু বাড়িতেই আসে। কিন্তু রায়ান দাদুকে ভুল বোঝে। সে ভাবে দাদু আর বাড়ির সবাই পারুলকে সাপোর্ট করছে। এদিকে শিরিন কি করে পারুলের নাচ নকল করতে পারল সেটাই রহস্য পারুলদের কাছে। সেই রহস্য ভেদ করার জন্য সাহায্য চায় পারুল। তাকে সাহায্য করার জন্য মল্লার, মৈনাক, বৌদি সবাই এগিয়ে আসে। সেদিন সন্ধ্যেবেলা হাঁটতে বেরিয়েছিল শিরিন। ফোনে রায়ানের মায়ের সাথে আলোচনা করছিল পারুলকে কম্পিটিশন থেকে সরানোর ব্যাপারে। রায়ানের মা শিরিনকে বারবার সাবধান করে দেয় ভিডিওটা ফোন থেকে ডিলিট করে দেয়ার জন্য। কারণ পারুলরা যে চুপ করে বসে থাকবে সেটা তিনি ভাল মতই জানেন।
ওদিকে আড়াল থেকে শিরিনের উপর নজর রাখছিল পারুলরা। শিরিনের সাথে যখন রায়ানের মা কথা বলছিল তখন পেছন থেকে পিসিমণি এসে রায়ানের মাকে ধরে ফেলে। যদিও রায়ানের মা কার সাথে কি কথা বলছিল সেটা তিনি বুঝতে পারেননি। তারপর মল্লার এবং মৈনাক মিলে শিরিনের ফোন কেড়ে নিয়ে পালাতে যায় কিন্তু শিরিনের সাথে হাতাহাতি শুরু হয়ে যায়। বাধ্য হয়ে পারুল এবং বৌদি দুজনে মিলে শিরিনের হাত থেকে ফোন নিয়ে পালিয়ে যায়। কিন্তু শেষ মুহূর্তে ধরা পড়ে যায় মৈনাক। শিরিন বুঝতেই পারে এই সমস্ত পারুলের প্ল্যান। এরপর বাড়িতে এসে পারুল মল্লার সবাই মিলে শিরিনের ফোন হ্যাক করে ফোন খোলে। পারুল চেক করতে থাকে কে শিরিনকে ভিডিওটা পাঠিয়েছে। শিরিনের ফোনে পারুল রায়ানের মায়ের নাম দেখে থমকে যায়। কাউকে জানায় না শিরিন কার থেকে তার নাচ চুরি করেছে।
আরও পড়ুনঃ রাজমহলের রাজকুমারী হয়েও একি করলো নায়িকা? ফুলকির ফোনে মারাত্মক কারসাজি করল ইন্দ্র!
ওদিকে শিরিন বাড়িতে পৌঁছে রায়ানের মাকে ফোন করে সমস্ত ঘটনা জানায়। রায়ানের মা সব শুনে ঘাবড়ে যায়। আর ঠিক তখনই পারুল কাউকে কিছু না জানিয়ে সরাসরি রায়ানের মাকে প্রশ্ন করে কেন তিনি এরকম করলেন। রায়ানের মাও নির্লজ্জের মত জানায় পারুলের প্রতি তার রাগ থেকে তিনি এমন কাজ করেছেন। কিন্তু পারুল জানিয়ে দেয় এবারের মত পারুল তাকে ক্ষমা করে দিলেও পরেরবার থেকে আর ছাড়বে না। ওদিকে পরের দিন প্রতিযোগিতায় পারুল নিজের ভুলের জন্য ফেঁসে যায়। পারুল যে এমন ভুল করতে পারে সেটা কেউই কল্পনা করতে পারেননি। কি হবে আগামী দিনে সেটাই দেখা অপেক্ষা।

