‘ডজন ডজন বিয়ে, বাচ্চা…’শিয়ালরাজা’ এখন হতে চায় সিংহ!— কাঞ্চনকে একহাত নিলেন শ্রীলেখা! বর্তমানে কাঞ্চন-শ্রীময়ীর আচরণে কটাক্ষের তীর ছুঁড়লেন ঠোঁটকাটা অভিনেত্রী!

কলকাতার সরকারি হাসপাতাল ‘স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন’-এ হঠাৎ করেই যেন টানটান টানাপোড়েনের সিনেমা শুরু হয় চলতি মাসেই! অভিনেতা ‘কাঞ্চন মল্লিক’ (Kanchan Mullick) , পরিচয়ে বিধায়কও, সঙ্গে তাঁর বর্তমান স্ত্রী ‘শ্রীময়ী চট্টরাজ’ (Sreemoyee Chattoraj) — দু’জনে মিলে এমন কাণ্ড ঘটালেন যে হাসপাতালের ওয়ার্ডই রণক্ষেত্র হয়ে উঠল। ডিউটিতে থাকা চিকিৎসক যখন একটি শিশুর চিকিৎসা নিয়ে ব্যস্ত, তখন হঠাৎই ‘ভিআইপি রূপে’ হাজির হন এই দম্পতি।
অভিযোগ, নিজেদের আত্মীয়ার প্রেসার মাপাতে জোরাজুরি শুরু করেন তাঁরা। চিকিৎসকের অনুরোধ উপেক্ষা করে নিয়মবহির্ভূত দাবি তুলে হুমকি, অপমান এবং একরাশ ‘ক্ষমতা প্রদর্শন’ করে বসেন কাঞ্চন-শ্রীময়ী জুটি। ডাঃ মেহবুবর রহমান যিনি কেবল কর্তব্যরত চিকিৎসক নন, বিভাগীয় প্রধানও বটে—তাঁর মত একজন পেশাদার চিকিৎসকের সঙ্গে এমন দুর্ব্যবহার মানে কী?
একজন জনপ্রতিনিধি হয়েও কাঞ্চন যেভাবে নিজের দাবিদাওয়া চাপিয়ে দিলেন, তাতে চিকিৎসক মহল তো হতবাক! সাধারণ মানুষও বলছে—”এবার হাসপাতালে গেলে আগে নেতার অনুমতি নিতে হবে!” আর এই ঘটনায় আগুনে ঘি ঢাললেন ঠোঁটকাটা অভিনেত্রী ‘শ্রীলেখা মিত্র’ (Sreelekha Mitra) ! কোনো পক্ষ না নিয়ে, বরাবরের মতো এবারও ঠোঁটকাটা সুরে নিজের ক্ষোভ উগরে দিলেন তিনি!
শ্রীলেখা কটাক্ষ করে বললেন, “একটার পর একটা বিয়ে করছে, বাচ্চার জন্ম দিচ্ছে, তাতেই থেমে থাক না! এখন হাসপাতালে গিয়ে অশান্তি করছে কেন? বিশেষ করে একজন বৃদ্ধার রক্তচাপ মাপতে গিয়ে হাসপাতালে অশান্তি করা কোন বাহাদুরি?” তাঁর মতে কাঞ্চনের সরকারি হাসপাতালের মতো জায়গায় যাওয়াটাই ছিল যেন বেমানান। তবে এখানেই থামেননি তিনি। কাঞ্চনের জনপ্রতিনিধি হওয়া নিয়েও কড়া মন্তব্য করেন তিনি।
আরও পড়ুনঃ ‘দায় আমার নয়, এসব তথ্য যে ছেপেছে…’— লাভলি মৈত্রর ‘ডিগ্রি ধাঁধা’ ঘিরে তোলপাড়! সরকারি নথিতে তিন জায়গায় তিনটে কলেজের নাম, অথচ ডিগ্রি একটাই! শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, নিশানায় অভিনেত্রী!
শ্রীলেখার কথায়, “ওর আসলে ঐ জায়গায় যাওয়ার কথাই ছিল না, পৌঁছে গেছে বলেই এখন রাজা হতে চাইছে। কিন্তু আসলে তো শিয়ালরাজা, এখন সিংহ হতে চাইছে!” শ্রীলেখার এই মন্তব্যে ইতিমধ্যেই ঝড় উঠেছে সমাজ মাধ্যমে। অনেকেই তাঁর বক্তব্যে সায় দিয়েছেন, আবার কেউ কেউ তাঁকে ‘অতিরিক্ত তেতো’ বলেও কটাক্ষ করেছেন। তবে এটুকু স্পষ্ট, কাঞ্চন-শ্রীময়ীর এই ঘটনাকে ঘিরে টলিপাড়াও যথেষ্ট গরম।

