ধোঁয়াশা কাটিয়ে মনে পড়ছে পুরনো অভ্যাস! একটু একটু করে ফিরছে হারিয়ে যাওয়া স্মৃতি! মহা বিপদে ছোট রাণী!

বর্তমানে জি বাংলার (Zee Bangla) যে সমস্ত ধারাবাহিকগুলি (Bengali Serial) টিআরপি তালিকায় (TRP List) মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে তার মধ্যে অন্যতম হলো ফুলকি (Phulki)। কবে থেকে ধারাবাহিকটি চলছে টেলিভিশনের পর্দায়। বছর তিন তো হতে চলল। এখনও ধারাবাহিকের জনপ্রিয়তা ধারাবাহিকভাবে বজায় আছে। দুর্ধর্ষ এপিসোড দিয়ে ফুলকি প্রতিদিন দর্শকদের নজর টিকিয়ে রাখে। চলতি সপ্তাহেও টিআরপি তালিকায় দারুণ ফলাফল করেছে ধারাবাহিকটি। দেখা যাক আগামী দিনে ধারাবাহিকটি কতদিন টিআরপি তালিকায় ভালো ফলাফল করে। চলুন তাহলে জেনে নি ধারাবাহিকের আগামী পর্বে কি হতে চলেছে।

ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয়, নৃসিংহ দেবের ঘটনার পর বড় রাণী জানিয়ে দেয় এসবের সঠিক তদন্ত হওয়া দরকার। অন্যদিকে ফিরে এসেছে রুদ্র। আসলে সে কোনদিনও মারাই যায়নি। ধারাবাহিকে দেখানো হয়েছিল রুদ্রর মত একজন অবিকল লোক রুদ্রর জায়গায় জেলে দিন কাটাচ্ছিল। সেই লোকটিকেই রুদ্র পরবর্তী সময়ে ছোট রাজা সাজিয়ে রাজমহলে পাঠায়। আর ওই দিন দুর্ভাগ্যক্রমে রুদ্রর জায়গায় ওই নকল রুদ্রর গায়ে গুলি লাগে এবং সে মারা যায়। ছোট রাণী তো রুদ্রর বুদ্ধির পরিচয় পেয়ে বেশ খুশি হয়। আবারও তারা হাতে হাত মিলিয়ে ফুলকির বিরুদ্ধে চক্রান্ত করতে পারবে।

Phulki, Zee Bangla, Bengali Serial, Bengali television, Phulki New Episode, Devyani Mondal, Abhishek Bose, Actress , Actor, Phulki Today's Episode 20 July, ফুলকি, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, ফুলকি নতুন এপিসোড, দিব্যানি মন্ডল, অভিষেক বোস, অভিনেতা, অভিনেত্রী, ফুলকি ২০ জুলাই এপিসোড

কিন্তু ছোট রাণী জানায় ফুলকি যেভাবে তাদের প্রতিটি প্ল্যান ভেস্তে দিচ্ছে তাতে করে ফুলকিকে খুব সহজে কাবু করা যাবে না। রুদ্র জানিয়ে দেয় ফুলকির প্রতিটি পদক্ষেপের ওপর তাদের নজর রাখতে হবে। তাহলেই তারা বুঝতে পারবে ফুলকি পরবর্তী স্টেপ কি নিতে চলেছে। অন্যদিকে ফুলকি তার বাবাকে নিয়ে ডাক্তারখানায় যায়। বড় রাজার স্মৃতি ফেরানোর জন্য মরিয়া হয়ে উঠেছে ফুলকি। যত তাড়াতাড়ি তার স্মৃতি ফেরানো যায় ততো তাড়াতাড়ি ছোট রাণীর পর্দা ফাঁস হবে। তাই ফুলকি বারবার করে ডাক্তারকে বলতে থাকে। কিন্তু ডাক্তারবাবু জানায় কিছুটা সময় লাগবে বড়রাজের স্মৃতি ফিরতে আর তার জন্য তাকে পুরনো অভ্যাস এর মধ্যে ফিরিয়ে নিয়ে যেতে হবে। ওদিকে বড় রাণী এবং ছোট রাজা ফুলকিদের জন্য চিন্তা করতে থাকে। তারপরই বাড়ি ফিরে ফুলকি সমস্ত ঘটনা জানায়।

ওদিকে ফুলকি বড় রাণীকে কথা দেয় ডাক্তার জানিয়েছে বড় রাজার স্মৃতি ধীরে ধীরে ফিরে আসবে। তাকে তার পুরনো জীবনের সমস্ত অভ্যাসের মধ্যে রাখতে হবে। আর বড় রাজার স্মৃতি ফিরে এলেই জানা যাবে তাকে কে মারার চেষ্টা করেছিল। এসব কথা আড়াল থেকে শুনতে থাকে ছোট রাণী এবং ইন্দ্র। এটা শুনে তো ভয় পেয়ে যান ছোট রাণী। ইন্দ্রকে জানিয়ে দেয় যত তাড়াতাড়ি সম্ভব এর একটা ব্যবস্থা করতে হবে। ইন্দ্র জানায় ফুলকির ফোনে ট্র্যাক মেশিন লাগিয়ে দিলেই তারা সব সময় ফুলকির উপর নজর রাখতে পারে।

আরও পড়ুনঃ ‘আমি চাই আমার একটা মেয়ে হোক…’— গর্ভাবস্থার প্রশ্নে থমকালেন শ্বেতা! সন্তানের প্রশ্নে মুখে হাসি, চোখে সংকেত! সুখবর কি পথেই? কিছু লুকোচ্ছেন শ্বেতা-রুবেল?

এরপরে ছোট রাজা এক এক করে বলতে থাকেন বড় রাজা কি কি করতে ভালবাসতেন। বড় রাজার সমস্ত অভ্যাসের কথা মনে করাতে থাকেন। কিন্তু বড় রাজার কিছুই মনে পরে না। এর পর ছোট রাজা জানায় বড় রাজা খুব ভালো দাবা খেলতে জানতেন। তারপর সবাই মিলে ছোট রাজা এবং বড় রাজার দাবা খেলার আয়োজন করে। দাবা খেলার সময় রোহিত সাহায্য করে দেয় বড় রাজাকে। কিন্তু তাও তিনি কোন কিছুই মনে করতে পারেন না। কিন্তু হঠাৎ ফুলকি যখন দাবার গুটি নিয়ে চাল দিতে যায় ঠিক তখনই বাধা দিয়ে নিজেই এগিয়ে আসেন বড় রাজা। আর পরবর্তী চাল তিনি দেন। এরপরে বড় রাজার প্রিয় বাদ্যযন্ত্র এগিয়ে দেয় ছোট রাজা। একসময় এটাই তার অভ্যাস ছিল। ধীরে ধীরে ফিরছে বড় রাজার পুরনো সমস্ত স্মৃতি। এবারে নতুন কোন বিপদ আসে ফুলকির সামনে সেটাই দেখার অপেক্ষা।

Back to top button