‘আমি চাই আমার একটা মেয়ে হোক…’— গর্ভাবস্থার প্রশ্নে থমকালেন শ্বেতা! সন্তানের প্রশ্নে মুখে হাসি, চোখে সংকেত! সুখবর কি পথেই? কিছু লুকোচ্ছেন শ্বেতা-রুবেল?

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি ‘শ্বেতা ভট্টাচার্য’ (Sweta Bhattacharya) ও ‘রুবেল দাস’ (Rubel Das)। পর্দার বাইরে বাস্তব জীবনেও একে অপরের হাত ধরে জীবনযাত্রার নতুন অধ্যায়ে পা রেখেছেন তাঁরা। দুজনের সংসার শুরুর প্রায় এক বছর পূর্ণ হতে চলেছে। বর্তমানে যেখানে গ্ল্যামার দুনিয়ার অনেক সম্পর্ক বিয়ের পর আর টেকেনা, সেখানে শ্বেতা ও রুবেলের বন্ধন যেন এক উজ্জ্বল ব্যতিক্রম। ভালোবাসা, শ্রদ্ধা এবং বোঝাপড়ার নিটোল মিশেলেই তাঁদের সম্পর্ক এগিয়ে চলেছে দৃঢ়তায়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্বেতা নিজেই খোলাখুলি জানিয়েছেন, নিজের সংসার জীবনের কিছু অজানা কথা। অভিনেত্রীর মতে, সংসারে দু’জনেই আবেগপ্রবণ হলেও আবেগ প্রকাশের ধরনে অনেক ফারাক আছে। শ্বেতা নিজেকে তুলনামূলক পরিণত বললেও, রুবেল এখনও অনেক সময়ে শিশুসুলভ আচরণ করেন—এমন কিছু যুক্তিও দেন, যেগুলোর ব্যাখ্যা খুঁজে পাওয়া মুশকিল! তবে সম্পর্কের ভারসাম্য রাখতে এই পারস্পরিক ভিন্নতা তাঁদের আরও কাছাকাছি এনেছে।

স্ত্রী হিসেবে শ্বেতার মতে, স্বামী রুবেলের সবচেয়ে প্রশংসনীয় দিক হল তাঁর ক্ষমা চাওয়ার মানসিকতা। সম্পর্ক টিকিয়ে রাখতে যেমন বোঝাপড়া দরকার, তেমনই প্রয়োজন নিজের ভুল স্বীকার করার সাহস। এই জায়গাতেই রুবেলের সহজ স্বীকারোক্তি শ্বেতার মন জয় করে নিয়েছে বহুবার। তাই তিনি নিজেকে যথেষ্ট সৌভাগ্যবতী মনে করেন এমন একজন জীবনসঙ্গীকে পেয়ে, যিনি ভুল করলে সরাসরি দুঃখ প্রকাশে দ্বিধা করেন না।

এই মুহূর্তে শ্বেতা ও রুবেল দুজনেই আলাদা ধারাবাহিকে অভিনয়ে ব্যস্ত। শ্বেতা ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকে ‘শ্যামলী’ চরিত্রে দারুণ প্রশংসা পাচ্ছেন। অন্যদিকে রুবেল অভিনয় করছেন ‘তুই আমার হিরো’ সিরিয়ালে, যেখানে তাঁর অভিনীত ‘শাক্যজিৎ’ চরিত্রটি ইতিমধ্যেই দর্শকের মন জয় করে নিয়েছে। বাস্তব আর পর্দার চরিত্রের মিল-অমিল ঘিরেও চর্চা কম নয়। তবে সাম্প্রতিক এক প্রশ্নে কিছুটা হকচকিয়ে গিয়েছিলেন শ্বেতা!

এক সাক্ষাৎকারে হঠাৎ করে প্রশ্ন ওঠে—পর্দার চরিত্রে যেমন শ্যামলী এখন গর্ভবতী, বাস্তবে শ্বেতার জীবনে কি তেমন কোনও খুশির খবর আসছে? এই প্রশ্ন শুনে প্রথমে খানিকটা লজ্জা পেয়ে থেমে যান তিনি। তারপর মুচকি হেসে বলেন, “যখন সময় হবে, আমি চাই মেয়েই হোক। কন্যা সন্তানের স্বপ্ন দেখি অনেকদিন ধরেই।” যদিও শ্বেতার চোখেমুখে তখন একটা আলাদাই উচ্ছ্বাস ছিল।

আরও পড়ুনঃ আকস্মিক সিদ্ধান্তে বদলে যাচ্ছে নায়ক! কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে চমক! আগামীকাল থেকেই প্রবেশ করছেন নতুন অভিনেতা!

যা স্পষ্টভাবে বলার থেকেও বেশি কিছু ইঙ্গিত দিয়ে যায়। তাঁর মুখে সরাসরি কোনও ঘোষণা না এলেও কথার ভঙ্গিমা, দৃষ্টিভঙ্গি এবং সেই মুহূর্তের একফালি লাজুক হাসি—সবকিছুই যেন দর্শকদের মনে একটাই প্রশ্ন জাগিয়ে তুলছে, তবে কি বাস্তবেও মা হতে চলেছেন শ্বেতা? তিনি যদিও বিষয়টি এড়িয়ে গিয়েছেন, কিন্তু এমন উত্তর যে সাধারণ নয়, তা তো বলাই বাহুল্য। এখন শুধু অপেক্ষা, শ্বেতার মুখ থেকে কবে আসতে চলেছে সন্তান আগমনের ঘোষণা।

Back to top button