‘ছিঃ লজ্জা করে ছেলেকে বা বাবাকে ওরকম কিছু একটা কিনতে পাঠাতে!’- স্যানিটারি ন্যাপকিন নিয়ে বেফাঁস মমতা শঙ্কর!

বাবাকে দিয়ে স্যানিটারি প্যাড কেনানো লজ্জার বিষয়, পিরিয়ডস নিয়ে খোলাখুলি আলোচনা মেয়েদের সমাজ থেকে পিছিয়ে দিচ্ছে। এবারে পিরিয়ড সংক্রান্ত এই সমস্ত ভয়ঙ্কর দাবি করে বসলেন জনপ্রিয় নৃত্যশিল্পী (Dancer) তথা অভিনেত্রী মমতা শঙ্কর (Mamata Shankar)। পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত অভিনেত্রীর মুখে এমন কথা শুনে স্বাভাবিকভাবে সোশ্যাল মিডিয়াতে হৈচৈ পড়ে গিয়েছে। আধুনিক সমাজে দাঁড়িয়ে অভিনেত্রীর মুখে এমন কথা আশা করেননি কোন নারী। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর এই বক্তব্য ছড়িয়ে পড়ার পর সমালোচনা, কটাক্ষ ধেয়ে আসছে অভিনেত্রীর দিকে।

বিগত কয়েক মাসে যা যা বিতর্কিত মন্তব্য করেছেন অভিনেত্রী তা নিয়ে সোশ্যাল মিডিয়া হইচই পড়ে গিয়েছিল। কখনো তার বক্তব্যকে সমর্থন করেছেন মানুষ আবার মাঝেমধ্যে এমন সমস্ত বেফাঁস কথা বলেছেন যার জন্য তার দিকে তীব্র কটাক্ষ ধেয়ে এসেছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিজ্ঞাপনের বদল সংক্রান্ত প্রসঙ্গে স্যানিটারি ন্যাপকিনের বিজ্ঞাপন সম্পর্কে তিনি বলেন ‘স্যানিটারি ন্যাপকিন তো একটা প্রয়োজনীয় দ্রব্য। সেটা তো মানুষ কিনবেন। এত দিন এর বিজ্ঞাপন অন্যভাবে দেখানো হত। কিন্তু এখন সেখানে লাল রঙ দেওয়া হয়। সেখানে লাল রংটা দিয়ে বোঝাতে হবে। মানুষ কি দিনে দিনে বোকা হচ্ছে। আমরা কি অসভ্য হচ্ছি? আমরা এগোচ্ছি না পিছিয়ে যাচ্ছি? আমরা এত বোকা হয়ে যাচ্ছি যে আমাদের চামচে করে গিলিয়ে দিতে হবে? না হলে কি জিনিসটা বিক্রি হবে না?’

তিনি আরও বলেন, ‘আমার লজ্জা করে। আমি টিভি দেখছি, সেখানে এই অ্যাড চলছে, আর তার মাঝে কেউ এসে গেলে আমার লজ্জা করে। আমি এতটা আধুনিক হতে পারিনি যে, আমার ছেলেকে ওরকম কিছু একটা কিনতে পাঠাবো, বা আমার বাবাকে আমি কিনতে দেব। হ্যাঁ, আমার স্বামীকে দিয়ে আমি কেনাতে পারি।’

তিনি আরও বলেন, ‘আমার লজ্জা করে। আমি টিভি দেখছি, সেখানে এই অ্যাড চলছে, আর তার মাঝে কেউ এসে গেলে আমার লজ্জা করে। আমি এতটা আধুনিক হতে পারিনি যে, আমার ছেলেকে ওরকম কিছু একটা কিনতে পাঠাবো, বা আমার বাবাকে আমি কিনতে দেব। হ্যাঁ, আমার স্বামীকে দিয়ে আমি কেনাতে পারি।’

আরও পড়ুনঃ জন্মের আগেই আসন্ন সন্তানের নাম ফাঁ’স! ছোট্ট সদস্যের কি নাম রাখলেন অহনা-দীপঙ্কর?

অভিনেত্রীর এসব বক্তব্য শুনে মহিলারা অভিনেত্রীকে যা নয় তাই বলে কটাক্ষ করেছেন, সমালোচনা, ট্রোলের মুখে ঠেলে দিয়েছে অভিনেত্রীকে। তাই এই সমস্ত বিতর্ক মূলক কথা ঘিরে তোলপাড় কান্ড শুরু হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে। একেক জন একেক রকম বক্তব্য পেশ করেছেন। দিনে দিনে যেন আরো অসহ্য হয়ে উঠছে জনপ্রিয় নৃত্যশিল্পী তথা অভিনেত্রীর এই সমস্ত কথাবার্তা।

Back to top button