জনপ্রিয় অভিনেতার অকাল মৃ’ত্যু! মাত্র ৫৩ বছর বয়সেই মৃ’ত্যুর কোলে ঢলে পড়লেন জনপ্রিয় কৌতুক শিল্পী!

ফিল্ম ইন্ডাস্ট্রিতে (Film Industry) একের পর এক মৃত্যুর খবরে তোলপাড় গোটা সোশ্যাল মিডিয়া। প্রায় দিনই জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের মৃত্যুর খবর সামনে আসছে। জনপ্রিয় শিল্পীরা একে একে মৃত্যুর কোলে ঢলে পড়ছেন। যার জন্য শোকস্তব্ধ গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি (Film Industry)। সম্প্রতি আরও একটি দুঃসংবাদ সামনে এলো। জনপ্রিয় অভিনেতার মৃত্যুতে নড়ে উঠলো গোটা ইন্ডাস্ট্রি। হঠাৎ করে অভিনেতার মৃত্যু সংবাদ সবাইকে নাড়িয়ে দিয়েছে। এভাবে অভিনেতা চলে যাবেন সেটা কেউই কল্পনা করেনি।
ফিল্ম ইন্ডাস্ট্রির বর্ষীয়ান অভিনেতা প্রাণ হারালেন কিডনির সমস্যায়। অভিনেতার মৃত্যুতে পরিবারের লোকজন ভেঙে পড়েছেন। এত কম বয়সে মৃত্যু তাকে গ্রাস করবে সেটা কেউ কল্পনা করতে পারেনি। গত শুক্রবার হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করতে করতে হাল ছেড়ে দেন অভিনেতা। দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন অভিনেতা। জানা গিয়েছে মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৫৩ বছর।
কিছুদিন আগেই তাঁর কিডনির সমস্যা বাড়াবাড়ি পর্যায় পৌঁছে গিয়েছিল তাই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তখন ডাক্তার জানায় তার একটি কিডনি বিকল হয়ে গিয়েছিল। হাসপাতালে তাঁকে আইসিইউ বিভাগে রাখা হয়েছিল এবং কিছুদিনের মধ্যেই কিডনি ট্রান্সপ্ল্যান্ট করার কথা ছিল তাঁর।
আরও পড়ুনঃ মোহনার কথায় শুভলক্ষ্মীকে ডিভোর্স দিচ্ছে আদৃত! ব্যবসা বাড়ি বাঁচাতে স্ত্রী সন্তানকে অস্বীকার করল আদি!
কিডনি ট্রান্সপ্ল্যান্ট দরকার যার খরচ মোটামুটি ৫০ লক্ষ টাকা। কিডনি ট্রান্সপ্ল্যান্টের আগেই পৃথিবী ছেড়ে চলে যান অভিনেতা। বহু জনপ্রিয় ছবিতে কাজ করেছেন তিনি। এত কম বয়সে মৃত্যু অভিনেতার জীবন কেড়ে নেবে সেটা কেউই কল্পনা করতে পারেননি। অভিনেতা ‘গব্বর সিং’, ‘ডিজে টিল্লু’, ‘বানি’, ‘খুশি’র মতো সিনেমায় কাজ করেছিলেন। কমেডিয়ান এবং খলনায়ক চরিত্রে অভিনয় করেই জনপ্রিয় হয়ে ওঠেন তিনি।

প্রয়াত হয়েছেন দক্ষিণী সিনেমা জগতের অন্যতম অভিনেতা ফিশ ভেঙ্কট। শুক্রবার রাতে হায়দরাবাদের এক হাসপাতালে জনপ্রিয় অভিনেতার মৃত্যু হয়। দক্ষিণী তারকা প্রভাসের দল ফিশ ভেঙ্কটের চিকিৎসকার জন্য নাকি আর্থিকভাবে সহায়তা করেছে। কিন্তু ভেঙ্কটের পরিবার একটি সাক্ষাৎকারে জানিয়েছে তাঁরা প্রভাসের নামে একটি ভুয়া কল পেয়েছিলেন৷ কেউ একজন প্রভাসের সহকারী বলে অভিনেতার পরিবারকে সাহায্য করার জন্য ফোন করেছিলেন৷ পরে জানা যায় সেটি একটি ভুয়া কল ছিল৷ কোনরকম আর্থিক সাহায্য তারা পায়নি।

