নাচ নকল করে পারুলের সর্বনাশ করলো শিরিন! শিরিঙ্গেকে শাস্তি দিতে দারুণ উপায় বের করল পারুল!

কে হবে ব্রাইট মাইন্ডস এর সেরা ছাত্র অথবা ছাত্রী সেই প্রতিযোগিতা নিয়ে এখন ব্যস্ত রায়ান পারুল। তাই জি বাংলার (Zee Bangla) পরিণীতা (Parineeta) ধারাবাহিকে চলছে টানটান উত্তেজনা পর্ব। পারুল কিভাবে ভাঙা পা নিয়ে এ প্রতিযোগিতায় সেরা সেরা হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন দর্শক। কিভাবে শিরিনের মুখের উপরে পারুল যোগ্য জবাব দেয় সেটাই জানার অপেক্ষায় রয়েছেন সকলে। চলুন তবে ধারাবাহিকের আগামী পর্বে কি হতে চলেছে জেনে নেওয়া যাক।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, পরের দিন প্রতিযোগিতার বিষয় হলো নাচ। কিন্তু পারুল নাচ জানে না। এই বিপদ থেকে একমাত্র পিসিমণি তাকে উদ্ধার করতে পারবে। তাই পারুল পিসিমণির কাছে সাহায্য চাইতে যায়। আর গিয়ে দেখে রায়ান সেখানে আগেভাগেই বসে আছে। রায়ান কোনভাবেই পারুলকে পিসিমণির কাছে সুযোগ নিতে দেয় না। এই নিয়ে দুজনে আবারও ঝগড়া কথা কাটাকাটি শুরু করে।

Parineeta, Zee Bangla, Bengali Serial, Bengali Television, Ishani Chatterjee, Uday Pratap Singh, Parineeta New Episode, Parineeta Today's Episode 19 July, Today's Episode, পরিণীতা, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, পরিণীতা আজকের পর্ব, ঈশানি চ্যাটার্জী, উদয় প্রতাপ সিং, পরিণীতা ১৯ জুলাই আজকের পর্ব

কিন্তু পারুলের মনের জেদ দেখে পিসিমণি নিজে এগিয়ে আসে। পিসিমণি রায়ানকে জানিয়ে দেয় সে যেমন রায়ানকে শিখিয়ে দেবে তেমন পারুলকেও শেখাবে। কারণ রায়ানকে যতটা তিনি ভালবাসেন পারুলকেও সমান ভাবে ভালবাসে। পারুলের মনে জেদ তার স্বপ্ন পূরণের লড়াইয়ে পিসিমণি সব সময় পারুলের পাশে আছে। পারুলকে তারা সব দিক থেকে কোণঠাসা করে দিয়েছে। একেই দাদু দুজনের বিয়ে দিয়ে ভুল করেছে, অন্যদিকে কলেজেও তাকে প্রতিনিয়ত হেনস্থা হতে হয়। আর রায়ানও ভালোবাসি বলে পরে পারুলকে ফিরিয়ে দিয়েছে। তাই কাউকে তো পারুলের পাশে দাঁড়াতেই হবে। তাই পিসিমণি ঠিক করেছে তিনিই দাঁড়াবেন পারুলের পাশে।

একদিকে যেমন পিসিমণি রায়ানকে নাচের প্র্যাকটিস করিয়ে দেয় তেমন প্রতিযোগিতার জন্য পারুলও নাচের প্র্যাকটিস করতে থাকে। কিন্তু ওদিকে শিরিন অস্থির হয়ে পরে কিভাবে পারুলকে হারাবে সেজন্য। কারণ প্রতিবারই কোন না কোন ম্যাজিক করে ঠিক জিতে গেছে পারুল। আর এবার শিরিন সেটা কিছুতেই হতে দেবে না। পারুলকে সে এক ফোঁটাও বিশ্বাস করে না। পারুল যেটা বলে সেটাই করে, তার মধ্যে অসম্ভব জেদ আছে। শিরিন জানে পারুল কাল নাচের প্রতিযোগিতায় জেতার চেষ্টা করবে সব রকম ভাবে।

আরও পড়ুনঃ ‘স্বপ্ন বিসর্জন দিয়ে সংসার বাঁচাতে গিয়েই…এখন শুধু ছোট্ট মেয়েটা আর আমিই বেঁচে আছি!’— সব হারিয়ে আবার নতুন করে স্বপ্ন দেখছেন সৌমি! কি ঘটেছে অভিনেত্রীর সঙ্গে?

পারুল যখন পিসিমণির কাছে নাচের প্র্যাকটিস করছিল ঠিক সেই মুহূর্তেই ঘরের আড়াল থেকে সবটা দেখতে থাকে রায়ানের মা এবং মনে মনে ঠিক করে নেয় পারুলকে এই প্রতিযোগিতায় তিনি কিছুতেই জিততে দেবেন না। পারুল জিতে গেলে আশুতোষ বসু জিতে যাবে। তাই পারুলকে হারিয়েই শান্তি পাবেন তিনি। আর সেই কারণেই সমস্ত কিছু ভিডিও করে শিরিনের কাছে পাঠিয়ে দেয় রায়ানের মা। আর সেই ভিডিও দেখে শিরিন তো পারুলকে হারানোর অস্ত্র পেয়ে যায়। এবারে শিরিন পারুলকে জব্দ করার জন্য পারুলের নাচ নকল করে সেটা প্রতিযোগিতায় করে দেখায়। আর পারুল তো শিরিনের নাচ দেখে অবাক হয়ে যায়। কারণ সেই নাচ তার নাচার কথা ছিল। দেখা যাক এই বিপদ থেকে কিভাবে নিজেকে উদ্ধার করে পারুল।

Back to top button