‘প্রচন্ড ল্যাদখোর…’-জল গড়িয়েও খান না তিয়াসা! বাড়ির সব কাজ করেন প্রেমিক সোহেল? হাটে হাঁড়ি ভাঙলো তিয়াসার!

টেলিভিশনের পর্দার (Bengali Television) জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন তিয়াসা লেপচা (Tiyasha Lepcha)। দীর্ঘদিন ধরেই অভিনয় জগতের সঙ্গে যুক্ত অভিনেত্রী। প্রথমবার অভিনেত্রীকে আমরা দেখেছিলাম জি বাংলার (Zee Bangla) পর্দার এক সময়কার জনপ্রিয় ধারাবাহিক কৃষ্ণকলিতে (Krishnakoli) অভিনয় করতে। ওই ধারাবাহিকে প্রথম অভিনয় করে দর্শকদের মনে নিজের পাকাপাকি জায়গায় তৈরি করে নিয়েছিলেন তিয়াসা।
তারপর দীর্ঘ বেশ কয়েক বছর অভিনয় জগৎ থেকে বিরতি নিয়েছিলেন অভিনেত্রী। দীর্ঘদিন অভিনেত্রীকে দেখা যায়নি টেলিভিশনের পর্দায়। তারপর ফিরেছেন স্টার জলসার বাংলা মিডিয়াম ধারাবাহিকের হাত ধরে। বর্তমানে অভিনেত্রীকে দেখা যাচ্ছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক রোশনাইতে অভিনয় করতে। তবে অভিনেত্রীর কর্মজীবনের থেকেও অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে বরাবর চর্চা বেশি হয়েছে। কৃষ্ণকলি ধারাবাহিকের পরেই অভিনেত্রীর বৈবাহিক সম্পর্কের বিচ্ছেদের খবর জানা গিয়েছিল। অভিনেত্রীর প্রাক্তন স্বামীও টেলিভিশন ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত। অভিনেত্রীর স্বামী জনপ্রিয় অভিনেতা সুবান রায়, যাকে টেলিভিশনের পর্দায় বিভিন্ন ধারাবাহিকে বেশিরভাগ সময়ই আমরা ভিলেন চরিত্রে দেখে এসেছি।
ইন্ডাস্ট্রিতে আসার আগেই সুবানের সঙ্গে বিয়ে হয় তিয়াসার। খুব কম বয়সে গাঁটছড়া বেঁধেছিলেন দুজনে। তারপর তারা ২০২২ সালে নিজেদের দাম্পত্য জীবনের ইতি টানেন। তারপরই অভিনেতা সোহেল দত্তর সঙ্গে তিয়াসার সম্পর্কের কথা জানা যায়। মাঝে তাদের বিচ্ছেদ হয়েছিল, কিন্তু নতুন বছরে আবারো সম্পর্ক জোড়া লাগে।
দুজনে সম্পর্কে আসার পর অনেক মন্তব্য, সমালোচনা হয়েছে। অনেকেই নানান ধরনের কটুক্তি করেছেন অভিনেত্রীকে। কিন্তু জানেন সম্পর্কে আসার পর তিয়াসার কি হাল হয়েছে? তিয়াসা নাকি এতটাই কুড়ে যে নিজে এক গ্লাস জল পর্যন্ত গড়িয়ে খান না। সেই জলটাও তাকে কেউ খাইয়ে দিতে পারলে ভালো হয়। অভিনেত্রী সম্পর্কে এমনই অভিযোগ এনেছেন অভিনেত্রীর সহ কর্মীরা, বর্তমানে রোশনাই ধারাবাহিকে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। সেই ধারাবাহিকের সহ অভিনেত্রী তিয়াসার নামে এমন অভিযোগ এনেছেন।
আরও পড়ুনঃ মোহনার কাছেই ফিরে গেল আদৃত! নায়কের হাত ধরে ফের রায় পরিবারে প্রবেশ করল মোহনা! ছিনিয়ে নিল শুভলক্ষ্মীর জায়গা!
তিয়াসা স্বীকার করে নিয়েছেন তিনি নিজে জল গড়িয়ে খান না। দিদি নাম্বার ওয়ানের মঞ্চে আগামী রবিবার বিশেষ পর্বে আসতে চলেছে রোশনাই ধারাবাহিকের দুই অভিনেত্রী। সেখানেই ধারাবাহিকের গরিমা অর্থাৎ অভিনেত্রী লেখা চ্যাটার্জী তিয়াসার নামে এমন অভিযোগ এনেছেন। তিয়াসার নামে এই কথা শুনে রচনা ব্যানার্জি জিজ্ঞাসা করেন যে জীবনে এসেছে সে কি সবটা জেনেই এসেছে? উত্তরের তিয়াসা বলে সে আসার পরেই অভিনেত্রীর এই হাল হয়েছে। তখনই রচনা ব্যানার্জি মজার ছলে বলেন তাহলে কি সেই বাড়ির সব কাজ করে? এই কথা শুনে তো হাসতে হাসতে গড়িয়ে পড়েছেন সকলে। তিয়াসা আর সোহেলকে এখন প্রায়শই একসাথে প্রকাশ্যেই দেখা যায়। তাহলে সোহেল তিয়াসার এই মিষ্টি জুটিকে আপনাদের কেমন লাগে?

