প্রথম প্রোমোতেই বাজিমাত করলো কম্পাস! একেবারে নতুন লুকে নায়িকার বিপরীতে অর্কোপ্রভো! প্রকাশ্যে ধারাবাহিকের প্রথম প্রোমো!

স্টার জলসা (Star Jalsha) একের পর এক চমক আনছে দর্শকদের জন্য। ধারাবাহিক জগতে (Bengali Serial) একের পর এক নতুন ধারাবাহিকের আগমন ঘটছে। কিছুদিন আগেই স্টার জলসার পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক রাণী ভবানী। এবারে আরও একটি নতুন ধারাবাহিক নিয়ে হাজির হচ্ছে জনপ্রিয় চ্যানেল। আসলে ধারাবাহিকগুলো পুরোটাই টিআরপি রেটিং (TRP Rating) এর উপর নির্ভর করে। কোনো ধারাবাহিকের টিআরপি রেটিং সপ্তাহের পর সপ্তাহ ধরে কম থাকলে সেই ধারাবাহিক খুব তাড়াতাড়ি বন্ধ করে দেওয়া হয়। তার বদলে শুরু হয় নতুন ধারাবাহিক।
এবারে স্টার জলসার পর্দায় আসছে নতুন ধারাবাহিক কম্পাস। ধারাবাহিকের হাত ধরে আরও একটি নতুন জুটি দেখবে দর্শক। ধারাবাহিকে নায়িকা চরিত্রে অভিনয় করতে দেখা যাবে মডেলিং জগতের চেনা মুখ পর্ণা চক্রবর্তীকে। আর পর্ণার বিপরীতে নায়ক চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেতা অর্কপ্রভ রায়কে। গল্পের প্রথম প্রোমোতে নায়িকাকে একঝলক দেখা গিয়েছে। গল্পের নায়িকাকে এখানে টম বয় হিসেবে দেখা যাবে।
পর্ণা অভিনয় জগতে একেবারে নতুন এটাই তার প্রথম কাজ। তবে অর্কপ্রভ এর আগে দুটি জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে দর্শকের কাছে বেশ জনপ্রিয়তা পেয়েছেন। শেষবার অভিনেতাকে দেখা গিয়েছিল স্টার জলসার দুই শালিক ধারাবাহিকে অভিনয় করতে। স্টার জলসার পক্ষ থেকে নতুন ধারাবাহিকের আরো একটি প্রোমো ভিডিও সামনে এসেছে। প্রোমো ভিডিও দেখে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন দর্শক।
প্রোমোতে দেখা যাচ্ছে একটি পাহাড়ি এলাকার কলেজের মেধাবী ছাত্রী কম্পাস। আর পাঁচটা মেয়ের মতন তার লুক বা স্বভাব কোনোটাই নয়। রোলার স্কেটে করে কলেজে এন্ট্রি নেয় সে। কলেজে সে সবার প্রিয়। যেকোনো প্রবলেম স্লভ করে দেয় নিমেষের মধ্যেই। তারপর এন্ট্রি নেয় গল্পের নায়ক। প্রোমো দেখে দর্শকেরা ধারণা করছেন খুব সম্ভবত অর্কপ্রভকে প্রফেসরের চরিত্রে দেখা যাবে।
আরও পড়ুনঃ ‘অনেকেই সরকারের নিন্দা করেছেন, তারা কি জানেন কে দোষী?’ আরজি কর কাণ্ড ঘিরে বিস্ফোরক দেবলীনা কুমার!
সব মিলিয়ে প্রোমো ভিডিও দেখে মিশ্র প্রতিক্রিয়া দর্শকদের। একদল দর্শক তো নায়িকার লুক নিয়ে একেবারেই খুশি নয়। নানান লোকে নানান মন্তব্য করেছেন। তবে ধারাবাহিক শুরু হওয়ার পর বোঝা যাবে কেমন হতে চলেছে ধারাবাহিকটি। এই ধারাবাহিকটি আসছে টেন্ট প্রোডাকশন হাউসের পক্ষ থেকে। এছাড়াও স্টার জলসার পর্দায় আসছে আরও একটি নতুন ধারাবাহিক লক্ষ্মীর ঝাঁপি। এবারে দেখার অপেক্ষা এই দুই ধারাবাহিকের আগমনে কোন দুটি ধারাবাহিকের উপর কোপ পড়তে চলেছে।

