‘কিছুই তো জানিস না, কি সেবা দিবি? কোন হরিদাস পাল তোরা?’ রাজনীতিবিদ অভিনেতাদের সরাসরি আক্রমণ শুভাশিস মুখোপাধ্যায়ের!

টলিউডের (Tollywood) রসিক শিল্পীদের মধ্যে অন্যতম একজন হলেন শুভাশিস মুখোপাধ্যায় (Subhasish Mukhopadhyay)। দীর্ঘ কয়েক বছর ধরেই অভিনয় জগতের সঙ্গে যুক্ত অভিনেতাকে আমরা বেশিরভাগ সময় কমেডিয়ান চরিত্রে দেখে এসেছি। থিয়েটার দিয়ে হাতে খড়ি। তারপরে একের পর এক ছবিতে অভিনয় করার সুযোগ পেয়েছেন। একাধিক কাজ করেছেন ছোট পর্দা বড় পর্দা দুই জায়গাতেই।
বাবা কেন চাকর, সাত পাকে বাঁধা, প্রতিশোধ, সবুজ সাথী, প্রতিবাদ, লে হালুয়া লে, আই লাভ ইউ, প্রেমী, চোরে-চোরে মাসতুতো ভাই, মহালয়া সহ একাধিক ছবিতে অভিনয় করেছেন। এছাড়াও টেলিভিশনের পর্দায় মুকুট, রাখি বন্ধন, খেলাঘর সহ একাধিক ধারাবাহিকে কাজ করেছেন। এমনকি ওটিটি প্ল্যাটফর্মে ব্যোমকেশ, তানসেনের তানপুরা, ভোগ, খাঁকির মতো একাধিক কাজ করেছেন তিনি।
টলিউডের প্রথম সারির অভিনেতাদের তালিকায় অনায়াসে উঠে আসবে শুভাশিস মুখোপাধ্যায়ের নাম। বর্তমানে আমরা ফিল্ম ইন্ডাস্ট্রিতে অনেক অভিনেতা অভিনেত্রীদেরই রাজনীতির ময়দানে নামতে দেখি। অভিনয় জগতে আসার পরপরই তারা রাজনীতির সঙ্গে নিজেদের যুক্ত করে ফেলেন। তার মধ্যে অনেকেই রয়েছেন নুসরাত, বনি, কৌশানি, শ্রাবন্তী, মিমি আরো অনেকে।
অভিনেতা শুভাশিস মুখোপাধ্যায়কে সাক্ষাৎকারে প্রশ্ন করা হয় যদি অভিনেতার কাছে কখনো রাজনীতি করার সুযোগ আসে তাহলে অভিনেতা কি করবেন। সাক্ষাৎকারে জিজ্ঞাসা করা হয় প্রচুর অভিনেতা তো নেতা হয়ে যাচ্ছে তার কাছে যদি প্রস্তাব আসে তাহলে তিনি কি করবেন?
এই প্রশ্নের উত্তরের অভিনেতা স্পষ্ট ভাবে জবাব দেন, ‘আমি একেবারে অপছন্দ করি। কারণ তুমি হঠাৎ করে একদিন একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের হয় বেরিয়ে পড়ছো, আর অন্যান্য রাজনীতির দলের মানুষেরা এতদিন যে তোমাকে ভালোবাসা দিয়েছে তোমাকে অভিনেতা তৈরি করেছে তোমাকে মাথায় তুলে নেচেছে আজ তুমি তাদের বিরুদ্ধে কথা বলছো কেন?’
আরও পড়ুনঃ দুই অভিনেতার ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ফাঁস! আপত্তিজনক অবস্থায় সাহেব! জুনিয়র অভিনেত্রীদের একান্তে ডেকে পাঠান ঋত্বিক? বিতর্কে দুই জনপ্রিয় নায়ক!
অভিনেতা আরো বলেন, ‘আর সেই সমস্ত নেতারা বলছে আমি মানুষের সেবা করতে চাই, জনগণের সেবা করতে চাই। যে কাজটার কিছু জানিনা, গ্রাম বাংলা চিনিনা মাঠ চিনি না, আমি নাকি তাদের সেবা করতে যাচ্ছি। আরে তুই চিনিস কি ওইটার। গ্রামের অলি গলি কোন রাস্তাটা চিনিস? কিছু জানিস না তুই কি সেবা দিবি? আর তুই যে মনে করছিস সেবা দিবি তোর উপর তলা তোকে সেবা দিতে দেবে? তারা যতক্ষণ না তোকে বলবে তুই কোন সেবাটা দিবি তুই কোন হরিদাস পাল।’

