মাত্র দু মাসেই শেষ হতে চলেছে ‘বালিঝড়’! টিআরপি কম থাকার জন্যই চ্যানেলের এমন সিদ্ধান্ত! সৌগুন জুটিকে ফিরিয়ে এনেও টিআরপিতে ম্যাজিক দেখাতে পারল না স্টার জলসা

নতুন বছরেও একই ধারা অব্যাহত থাকতে দেখা গেল। থামল না ধারাবাহিক (Bangla Serial) বন্ধের প্রবণতা। আবারও বন্ধের মুখে স্টার জলসার এক জনপ্রিয় ধারাবাহিক। তবে তালিকায় আরও দুটো ধারাবাহিকের নাম থাকলেও, এবার খুব শীঘ্রই বন্ধের মুখে এক ধারাবাহিক।
টিআরপি যদি একবার তলানিতে এসে ঠেকে, তাহলে ধারণা করা যায় এবার সেই ধারাবাহিকের দিন শেষ। আর সেটাই ঘটতে চলেছে। বেশকিছু দিন ধরে রেটিং-র দিক থেকে খুবই কম নম্বর পেয়ে টিআরপির তালিকায় তলানিতে জায়গা পেয়েছে স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক বালিঝড় (Balijhor)! এবার শোনা যাচ্ছে খুব শীঘ্রই শেষ হয়ে যাবে এই ধারাবাহিক।
‘রামপ্রসাদ’ ধারাবাহিকটি আসবার কথা ছিল অনেকদিন আগেই। সাড়া ফেলেছিল ধারাবাহিকে প্রোমোও। অবশেষে প্রকাশ্যে এল নতুন ধারাবাহিক ‘রামপ্রসাদ’ (Ramprasad)-এর সম্প্রচারের সময় ও তারিখ। আগামী ১৭ এপ্রিল থেকে সন্ধে ৬টায় স্টার জলসার পর্দায় দেখা যাবে এই ধারাবাহিকটি।
‘রামপ্রসাদ’ হয়েই দীর্ঘদিন পরে ছোটপর্দায় ফিরছেন অভিনেতা সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury)। তাঁর বিপরীতে অভিনেত্রী সুস্মিলি আচার্য (Sushmili Acharya)-কে। আর এই ধারাবাহিকের প্রোমো ও সময় প্রকাশ্যে আসতেই দর্শকেরা প্রশ্ন তুলেছেন ‘বালিঝড়’ ধারাবাহিকটি নিয়ে। বর্তমানে সন্ধে ৬টার স্লটে দেখা যাচ্ছে এই ধারাবাহিক।
একটু জনপ্রিয় সংবাদ মাধ্যমের তরফ থেকে জানানো হয়েছে যে বন্ধ হয়ে যেতে পারে বালিঝর ধারাবাহিকটি। আর এই সময়েই সম্প্রচারিত হবে রামপ্রসাদ। লীনা গাঙ্গুলীর লেখা বাড়ি ঝড় ধারাবাহিকটি এত বড় কাস্ট এত হাই বাজেট নিয়েও দু মাসের বেশি চললো না। কারণ এই ধারাবাহিকে টিআরপি একদমই ভালো নয়।

