৭০-এ পা রাখলেন সুপ্রিয়া কন্যা! বর্তমানে কি করেন সুপ্রিয়া দেবীর একমাত্র মেয়ে সোমা?

বাংলা চলচ্চিত্র জগতের (Bengali Film Industry) কিংবদন্তি অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন ছিলেন সুপ্রিয়া দেবী (Supriya Devi)। সাদাকালো ছবির যুগে দাপিয়ে অভিনয় করেছেন অভিনেত্রী। তবে অভিনেত্রীর কর্ম জীবনে থেকে ব্যক্তিগত জীবন নিয়ে চর্চায় বেশি হত দর্শকমহলে। একটা সময় উত্তম কুমারের সাথে সুপ্রিয়া দেবীর সংসার ছিল। সে কাহিনি কারও অজানা নয়।

তবে সুপ্রিয়া দেবীর সঙ্গে যখন উত্তম কুমারের সম্পর্ক তৈরি হয়নি তখন সুপ্রিয়া দেবীর একমাত্র কন্যা সোমার বয়স ছিল ৭-৮। আজ সেই একমাত্র ছেলে কন্যার শুভ জন্মদিন। আজ এত বছর পরের মায়ের জন্মদিন ধুমধাম ভাবে পালন করছেন অভিনেতা শন ব্যানার্জি। আপনারা অনেকেই নিশ্চই জানেন শন ব্যানার্জি হলেন সুপ্রিয়া দেবীর নাতি। তিনিও একজন অভিনেতা।

তবে জানেন কি সুপ্রিয়া দেবীর কন্যা সোমা বর্তমানে কি করছেন, তার ছোটবেলার জীবনটা কেমন ছিল? অল্প বয়সে হঠাৎই মহানায়কের সঙ্গে মায়ের বিশেষ সম্পর্কের কথা জানতে পেরেছিলেন তিনি। সেই ছোট বয়সে কোনও ধরনেরই প্রতিক্রিয়া দিতে পারেননি সোমা। ছোটবেলায় নৈনিতালের বোর্ডিং স্কুলে পড়তেন। উত্তমকুমারকে বাবি বলে ডাকতেন। মাত্র ১৯ বছর বয়সে বিয়ে হয় সোমার।

অল্প বয়সেই শন হয়েছিল। সেই শন এখন জনপ্রিয় অভিনেতা। মা সোমার জন্মদিনে উপস্থিত ছিল গোটা পরিবার। জন্মদিন উপলক্ষ্যে আনা হয়েছিল চকোলেট কেক, কেকের উপর লেখা ছিল শুভ জন্মদিন মা। সুপ্রিয়া দেবীর কন্যা দেখতে দেখতে ৭০ বছরে পা দিয়ে ফেললেন। দুই ভাই, বউমা, নাতি-নাতনিদের নিয়ে জমজমাট জন্মদিন পালন হল।

আরও পড়ুনঃ ছোট ববকাট চুল, চোখে কালো ফ্রেমের চশমা! জলসার পর্দায় আসছে কম্পাস! জানেন এই নায়িকার আসল পরিচয়? মনে করতে পারছেন এর আগে কোথায় দেখেছেন তাকে?

বর্তমানে সংসার নিয়েই ব্যস্ত অভিনেতার মা। নাতি নাতনিদের নিয়েই তার সংসার কাটছে। সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে তিনি আসেন না একেবারেই। নিজের সাধারণ জীবন নিয়েই ব্যস্ত। তিনি মূলত তার মায়ের সাথে সম্পর্কিত বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতেন। এখন সেই অনুষ্ঠানের সংখ্যাও কমেছে।

Back to top button