ছোট ববকাট চুল, চোখে কালো ফ্রেমের চশমা! জলসার পর্দায় আসছে কম্পাস! জানেন এই নায়িকার আসল পরিচয়? মনে করতে পারছেন এর আগে কোথায় দেখেছেন তাকে?

বিনোদন জগতের অন্যতম গুরুত্বপূর্ণ এবং স্ট্রং পিলার হলো ধারাবাহিক (Bengali Serial)। আর ধারাবাহিক জগতে একের পর এক নতুন ধারাবাহিক শুরু হচ্ছে দর্শকদের মন জিতে নেওয়ার জন্য। জি বাংলা (Zee Bangla), স্টার জলসার (Star Jalsha) পর্দায় এই কয়েক সপ্তাহের মধ্যে একাধিক নতুন ধারাবাহিক শুরু হয়েছে। আবার বেশ কিছু নতুন ধারাবাহিক শুরু হওয়ার অপেক্ষায় রয়েছে। সম্প্রতি সেরকমই আরো এক নতুন ধারাবাহিক আসতে চলেছে স্টার জলসার পর্দায়। নতুন ধারাবাহিক নিয়ে দর্শকদের মধ্যে বরাবরই ব্যাপক উত্তেজনা থাকে। তেমনি এই আসন্ন ধারাবাহিক নিয়ে দর্শকদের মনে একরাশ কৌতূহল রয়েছে।

এই মুহূর্তে স্টার জলসার পর্দায় শুরু হয়েছে রানী ভবানী। অন্যদিকে খুব শীঘ্রই শুরু হবে লক্ষ্মীর ঝাঁপি। আর সেই ধারাবাহিকের সময়সূচি প্রকাশ্যে আসতে না আসতেই আরো এক ধারাবাহিক শুরু হওয়ার ঝলক নিয়ে আসলো স্টার জলসা। আসন্ন ধারাবাহিকের নাম কম্পাস। স্টার জলসার তরফ থেকে ছোট্ট এক ঝলক প্রোমো ভিডিও ফুটিয়ে তোলা হয়েছে।

সেখানেই ধারাবাহিকের নায়িকাকে দেখা যাচ্ছে কলেজে রোলার স্কেটে নিয়ে এন্ট্রি নিচ্ছে। তবে এই ধারাবাহিকের নায়িকা বাকি ধারাবাহিকের নায়িকাদের থেকে একেবারে আলাদা হতে চলেছে। বাকি পাঁচটা নায়িকাদের মত দেখতে নয় কম্পাসের নায়িকাকে। ছোট ববকাট চুল, চোখে কালো ফ্রেমের চশমা, গায়ে সোয়েটার, গলায় মাফলার। নো মেকআপ, লিপস্টিকও নেই। ধারাবাহিকের নায়িকা টমবয় হতে চলেছে সেটা বোঝা যাচ্ছে।

তবে জানেন কি কম্পাস ধারাবাহিকের এই টম বয় নায়িকার আসল পরিচয় কি? কি করেন অভিনেত্রী? এটাই কি তার প্রথম ধারাবাহিক নাকি এর আগেও কোন ধারাবাহিকে অভিনয় করেছেন? কিভাবে সুযোগ পেলেন স্টার জলসার ধারাবাহিকে? নতুন অভিনেত্রীকে দেখে খুব স্বাভাবিক ভাবেই এই ধরনের প্রশ্ন মাথায় এসেছে দর্শকদের। টেন্ট প্রোডাকশন হাউসের পক্ষ থেকে আসছে এই ধারাবাহিক।

আরও পড়ুনঃ “পেনসিল আর রবার বাকি!”— প্রথম প্রমোতেই সমালোচনার মুখে স্টার জলসার ‘কম্পাস’ ধারাবাহিক! টমবয় নায়িকা, অদ্ভুত নাম! নাম শুনেই নেটপাড়ায় হাসির রোল!

স্টার জলসার এই ধারাবাহিকের নায়িকা হচ্ছেন পর্ণা চক্রবর্তী। পর্ণা পেশায় একজন মডেল। ছোট পর্দায় এটাই তাঁর প্রথম কাজ। তবে বেশ কয়েকটি ব্র্যান্ডের হয়ে ইতিমধ্যে কাজ করেছেন পর্ণা। মডেলিং জগতে পরিচিত মুখ। তবে অভিনয় জগতে প্রথমবার সকলের মন জয় করতে আসছেন পর্ণা। দেখা যাক নতুন ধারাবাহিকে অভিনেত্রীকে কতটা ভালবাসা দেন দর্শক।

Back to top button