একটা বিপদ কাটতে না কাটতেই নতুন বিপদ! রূপ বদলে ফিরে এলো মোহনা! বি’ষধর সাপের মতন বিষ ছড়িয়ে দিল সে!

মাস কয়েক আগে শুরু হওয়া ধারাবাহিকগুলির (Bengali Serial) মধ্যে অন্যতম একটি হল স্টার জলসার (Star Jalsha) গৃহপ্রবেশ (Grihoprobesh)। রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) প্রযোজনায় এই ধারাবাহিক শুরু হয়েছে মাসখানেক আগে। তবে খুব অল্প সময়ের মধ্যেই ধারাবাহিকটি দর্শকের মন জিতে নিয়েছে। ধারাবাহিকের নতুন জুটি উষসী এবং সুস্মিতকে খুব তাড়াতাড়ি আপন করে নিয়েছেন দর্শক। তাদের কেমিস্ট্রি খুবই পছন্দ হয়েছে দর্শকের। ধীরে ধীরে নিজেদের জায়গায় তৈরি করে নিচ্ছে টিআরপি তালিকায়। প্রতি সপ্তাহেই এক থেকে পাঁচের মধ্যে থাকে গৃহপ্রবেশের নাম।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, আকাশ মোহনার মা শুভর কাছে ভিক্ষে চায় যাতে শুভ পুলিশে খবর না দেয়। শুভ মায়ের চোখের জল দেখতে না পেরে এবারের মতো ক্ষমা করে দেয়। কিন্তু মোহনা যেন তাদের বাড়িতে আর কোন ভাবেই আসতে না পারে সেই ব্যাপারে সাবধান করে দেয়। আকাশের মা কথা দেয় মোহনা কোনদিনও আর তাদের বাড়ির আশেপাশেও আসবে না। এদিকে মোহনা অজ্ঞান হয়ে আছে দেখে আকাশ তড়িঘড়ি করে তাকে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু আসলে সবটাই মোহনার নাটক। অজ্ঞান হয়ে পড়ে থাকার নাটক করছিল সে। আবার ফিরে এসে সবকিছু শেষ করে দেওয়ার কথা ঠিক করে নেয় মনে মনে।
ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে শুভ বাড়ি ফিরে আসার পর আবার সবকিছু আগের মতো সুষ্ঠুভাবে হচ্ছে। সুন্দরভাবে সন্ধ্যারতি করে শুভ আবার বাড়ি পরিবেশ অন্যরকম করে তুলেছে। এতদিন রায় পরিবারকে কালো অন্ধকার ঘিরে ছিল এখন শুভ ফিরে আশায় আবার নতুন করে আশার আলো দেখতে পাচ্ছে সকালে। কিন্তু আদির মা নিজেকে ক্ষমা করতে পারছে না। শুভর সামনে গিয়ে দাঁড়াতে পারছে না। কারণ তিনি শুভর সাথে যা অন্যায় করেছে তা সত্যি ক্ষমার অযোগ্য। মোহনার কথা বিশ্বাস করে শুভকে বাড়ি থেকে চলে যেতে বলেছেন। তাই তিনি নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারছেন না।
কিন্তু আদির বাবা বারবার বোঝাতে থাকে শুভ খুবই সরল সে যদি মোহনা এবং আকাশের ভুল ক্ষমা করে দিয়ে তার মায়ের কথা রাখতে পারে তাহলে নিজের শাশুড়িকেও ক্ষমা করে দেবে। তারপরই শুভ আসে শ্বশুর-শাশুড়ি ঘরে তাদের প্রসাদ দিতে। এতদিন পর শাশুড়ি মাকে কাছে পেয়ে শুভ নিজের আবেগ ধরে রাখতে পারে না। শুভ জানায় তার একসময় খুব রাগ হয়েছিল মায়ের উপরে, কিন্তু বেশি দিন আর রাগ করে থাকতে পারেনি শুভ। কারণ শুভ বুঝতে পেরেছে তার শাশুড়ির জায়গায় সে থাকলে সেও হয়তো একই কাজ করতো।
আরও পড়ুনঃ একান্তে কমলিনীকে প্রেমের প্রস্তাব! আর বৌঠান নয়, এবারে মনের মানুষ হয়ে কমলিনীর পাশে জীবন কাটাতে চায় নতুন!
মা এবং স্ত্রীকে এক জায়গায় দেখে আদিও মনে মনে বেশ শান্তি পায়। কিন্তু নতুন করে আবার বিপদের সংকেত পায় শুভ। দেখা যাক আবার নতুন কোনো বিপদ আসে কিনা। শুভ ফিরে আসার আনন্দে আদির ভাই বোনরা সকলে মিলে রায় পরিবারের সদস্যদের নিয়ে এওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করে। আসলে শুভর জন্যই এই অনুষ্ঠানের আয়োজন করেছে তারা। শুভ যে এত ভাল অ্যাক্টিং করে সকলকে বোকা বানিয়ে গেল সেটা কেউ বুঝতেই পারলো না। লাকির চরিত্রে অভিনয় করার জন্য শুভকে সেরা অভিনেত্রীর এওয়ার্ড দিল আদির ভাই-বোনেরা। এদিকে ঠাম্মি, স্টিফেনি সকলেই শুভকে সাপোর্ট করার জন্য এওয়ার্ড পেল। আর পাশাপাশি আরেকটি বিশেষ এওয়ার্ড পেল শুভর শশুর মশাই পুলক। কিন্তু হঠাৎ করে অনুষ্ঠানের মাঝখান থেকে আদি হারিয়ে যায়। চারদিকে হন্যে হয়ে খুঁজেও আদিকে কোথাও খুঁজে পাওয়া যায় না। আর তাতেই ভয় ধরে যায় শুভর মনে। কারণ যেভাবে একটা বিপদ কাটিয়ে উঠল তারা তাতে সেই বিপদের আঁচ এখনো রয়ে গিয়েছে। তারপরেই হঠাৎ করে দেখা যায় নিজের মাথার সব চুল কেটে হাজির হয়েছে আদি। আদিকে দেখে তো অবাক সকলে। কিন্তু হঠাৎ করে আদির মাথায় কি প্ল্যান এলো সেটাই দেখা যাবে আগামী পর্বে।

