একান্তে কমলিনীকে প্রেমের প্রস্তাব! আর বৌঠান নয়, এবারে মনের মানুষ হয়ে কমলিনীর পাশে জীবন কাটাতে চায় নতুন!

লীনা গঙ্গোপাধ্যায় লেখা আরো একটি ভিন্ন ধরনের গল্প নিয়ে স্টার জলসার পর্দায় কয়েক মাস আগেই শুরু হয়েছে ধারাবাহিক চিরসখা। ধারাবাহিকের নায়িকা চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী অপরাজিতা ঘোষ দাস (Aparajita Ghosh Das)। আর অপরাজিতার বিপরীতে অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়কে (Sudip Mukherjee)। আরও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন টেলিভিশনের পর্দার অত্যন্ত জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা। খুব অল্প সময়ের মধ্যে ধারাবাহিকটি নিজের জনপ্রিয়তা বিস্তার করেছে।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, চন্দ্র সকলের চোখের আড়ালে নিজের মাকে নিয়ে কমলিনীকে হুমকি দিতে আসে। বাড়ির একটা ভাগ তার নামে লিখে দিতে হবে বলে দাবি করে। কিন্তু কমলিনী জানিয়ে দেয় সে কিছুতেই বাড়ির ভাগ দেবেনা। তখন চন্দ্র ভয় দেখাতে থাকে যে সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকাতে সে জানে।

কমলিনীকে দুর্বল ভেবে তাকে আঘাত করতে থাকে চন্দ্র। এমনকি এটাও দাবি করে কমলিনী এত বছর নতুনের সঙ্গে অবৈধ সম্পর্ক রেখেছিল। তখন কমলিনীর পাশে এসে দাঁড়ায় তার ননদ। কুরচি জানায় যদি এতদিন কমলিনী অবৈধ সম্পর্কে থেকেও থাকে তাহলে সেটা নিয়ে চন্দ্রের মাথাব্যথার কোন কারণ নেই। চন্দ্রকে কমলিনী কোনোভাবেই এই বাড়ির ভাগ লিখে দেবে না। কমলিনী চন্দ্রকে বাড়ির ভাগ লিখে দিতে চাইছে না দেখে তার শাশুড়ি বলে তার নামে লিখে দিতে বাড়ির একটা অংশ। কিন্তু কমলিনী ভালো মতোই জানে যদি তার শাশুড়ির নামে সে বাড়ির ভাগ লিখে দেয় তাহলে সেই ভাগ চন্দ্রর কাছেই যাবে। কারণ নিজের ছেলের কোন দোষই দেখতে পাচ্ছেন না তিনি। হাজার কথা শোনানোর পরও যখন কমলিনী বাড়ির ভাগ দিতে চায় না তখন কমলিনীকে ভয় দেখাতে থাকে চন্দ্র। কিন্তু তাও কমলিনী নিজের সিদ্ধান্তে অটল থাকে।
এদিকে কমলিনী নতুনের সাথে দেখা করতে যায়। কমলিনী চাইছে যত তাড়াতাড়ি সম্ভব ডিভোর্স করে নিতে চন্দ্রের সাথে। তাহলে সে এই সমস্ত ঝামেলা ঝঞ্ঝাট থেকে মুক্তি পাবে। বাড়িতে প্রতিদিনই অশান্তি লেগে রয়েছে। আর এই সব নেওয়ার ক্ষমতা নেই তারমধ্যে। তাই সে সবকিছু থেকে মুক্তি পেতে চায়। নতুন কমলিনীর কথা মত সমস্ত আইনি কাগজ নিয়ে এসেছে। আর সেইসব কাগজেই কমলিনী সই করে দেয়। এদিকে কমলিনী যে গয়নাগুলো নতুনকে ফেরত দিয়েছিল সেগুলো নতুন আবার কমলিনীর কাছে ফিরিয়ে দেয়। নতুন এই গয়না নিজের কাছে রাখতে পারবে না বলেই জানায়। কিন্তু কমলিনী ভয় পাচ্ছে বাড়িতে যা পরিস্থিতি তাতে এই গয়নাগুলো তার কাছে রাখা ঠিক নয়।
আরও পড়ুনঃ ইলিশ কিনতে ছয় হাজার টাকার চেক ধরালেন দোকানীকে! টলিউড অভিনেতা রতন সরখেল-এর টাকার দম্ভে চোখ কপালে নেটিজেনদের!
কিন্তু নতুন কমলিনীকে জানায় সে কমলিনীকে চোখ বন্ধ করে বিশ্বাস করে তাই তার কোন ভয় নেই। একদিকে কমলিনী নিজের জীবনের চরম সিদ্ধান্ত নিচ্ছে আর অন্যদিকে নতুনও এতদিন ধরে নিজের মনের ভেতর জমিয়ে রাখা কথাগুলো কমলিনীকে জানিয়ে দেয়। এতবছর পর নতুন সরাসরি কমলিনীকে প্রপোজ করে। নতুন জানিয়ে দেয় নিজের বাকি জীবনটা সে কমলিনীর হাত ধরেই একসঙ্গে কাটাতে চায়, কমলিনী এতে রাজি কিনা । কিন্তু কমলিনী বলে এই বয়সে এসে জীবনের এতোগুলো দিন পেরিয়ে যাবার পর নতুন করে আর কিছু ভাবতে পারছে না। সম্পর্কগুলো জটিল করতে চাইছে না সে। তার দুই ছেলে মেয়ের বিয়ে, ভবিষ্যৎ এখনো পড়ে রয়েছে তাদের কথা ভেবেই সে আর জটিলতা বাড়াতে চায় না। নতুন কমলিনীর সিদ্ধান্তকে অসম্মান না করেই বলে এতে কোন দোষ নেই, কমলিনী নিজের মতো করে বাঁচতে চাইলে তার সেই সম্পূর্ণ অধিকার রয়েছে। এবারে দেখার অপেক্ষা নিজের জীবন নিয়ে কি সিদ্ধান্ত নেয় কমলিনী। নতুনের প্রস্তাব সে একসেপ্ট করে কিনা।

