দিদির মাথায় ছায়ার মত রয়েছে ছোট্ট বন স্রোত! মিঠিঝোরা ধারাবাহিকে স্রোতের প্রশংসায় পঞ্চমুখ দর্শক!

জি বাংলার (Zee Bangla) পর্দায় জনপ্রিয় ধারাবাহিক মিঠিঝোরা (Mithijhora)। শুরুর থেকেই ধারাবাহিকটি নানান কারণে চর্চিত হয়েছে দর্শকদের মাঝে। ধারাবাহিকের কাহিনী আবার কখনও ধারাবাহিকের চরিত্রগুলো নজর কেড়েছে দর্শকদের। তিন বোনের জীবনের ভিন্ন স্বাদের কাহিনী পর্দায় ভীষণ পছন্দ করেছেন সকলে। তবে বর্তমানে ধারাবাহিকে রাই অনির্বাণের জীবনে নানান সমস্যা গল্প দেখানো হচ্ছে।
ধারাবাহিকে কিছুদিন আগেই সন্তানের জন্ম দিয়েছে রাই। তারপরই রাই অনির্বাণের জীবনে আসে অনির্বাণের ছোটবেলার বন্ধু সিমরান। সিমরান আসার পর থেকে রাই অনির্বাণের জীবনে অনেক ঝামেলা ঝগড়া হচ্ছিল। আসলে রাই সিমরানকে নিয়ে সন্দেহ করছিল। রাই ভেবেছিল সিমরান এবং অনির্বাণ এর মধ্যে অন্যরকম সম্পর্ক আছে। তাই তাদের সম্পর্কে এর প্রভাব পড়ে। আর খুব স্বাভাবিকভাবেই রাইয়ের মানসিক পরিস্থিতির কারণে তার মেয়ের সঙ্গেও খারাপ ব্যবহার করে রাই। যার কারণে রাইকে ভুল বুঝে দূরে ঠেলে দেয় অনির্বাণ।
কিন্তু সময়ের সাথে সাথে সকলেই বুঝতে পারে সিমরান আসলে অনির্বাণের শুধুই ভালো বন্ধু। রাই অনির্বাণের মাঝে কোনরকম দূরত্ব তৈরি করা তার উদ্দেশ্য নয়। সে খুবই ভালো একটি মেয়ে। প্রথম দিকে সিমরানকে ভুল বোঝে স্রোত। তাই তার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছে। কিন্তু ধীরে ধীরে সিমরান যে ভালো সেটা বুঝতে পারছে সকলেই। সিমরান সম্পর্ক ভাঙতে নয় গড়তে এসেছে। কিন্তু বর্তমানে রাইয়ের মানসিক পরিস্থিতি খুবই খারাপ। বারবার অনির্বাণ এর থেকে অপমান লাঞ্ছনা এসব সহ্য করতে করতে তার সহ্যের সীমা পেরিয়ে গেছে।
বারবার এভাবে অপমানিত হতে হতে রাই মানসিক রোগীতে পরিণত হয়েছে। যার জন্য একজন মনোবিদ রাইয়ের চিকিৎসা করছে। রাইয়ের এই কঠিন পরিস্থিতিতে সবথেকে বেশি তাকে সাপোর্ট করছে তার ছোট বোন স্রোত। স্রোত যেভাবে নিজের দিদিকে আগলে রাখছে তাকে যত্ন করছে সুস্থ করে তোলার চেষ্টা করছে তা দেখে সত্যিই দর্শকের মন ভরে গিয়েছে। বড় দিদির পাশে বিপদের দিনে ছোট বোন যে এভাবে ঝাঁপিয়ে পড়বে সেটাই কাম্য। আর স্রোত নিজের সেই দায়িত্বটাই পালন করছে দিদির প্রতি।
আরও পড়ুনঃ শূন্য মাথা, রুগ্ন চেহারা! সুস্মিত মুখার্জির এমন রূপে অবাক দর্শক! তবে কি বড় কোন রোগে আক্রান্ত অভিনেতা? এই হঠাৎ মুণ্ডনের কারণ কি?
আর ঠিক সেভাবেই ছোট বোনের দায়িত্ব পালন করছে স্রোত। রাইয়ের খারাপ সময় তাকে আগলে রাখছে, যত্ন করছে। রাইয়ের মন মেজাজ সবসময় ভালো রাখার চেষ্টা করছে। এমনকি অনির্বাণ যে ভুল করছে এবং রাইয়ের সাথে অন্যায় করেছে সেটারও প্রতিবাদ করছে। নিজের দিদিকে ভালো রাখার জন্য অনির্বাণের কাছ থেকে সরিয়ে এনেছে। স্রোতের এই চরিত্রটা বেশ পছন্দ করছে দর্শক। ধারাবাহিকে স্রোত চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী স্বপ্নিলা চক্রবর্তী। বারবার দর্শকের কাছে তার চরিত্রটি প্রশংসা পাচ্ছে।

