শেষের মুখে নতুন চমক, মিঠাইতে এবার অন্য হিরো! শুটিং ফ্লোরে অন্য নায়ককে দেখে অবাক দর্শকরা, শেষ নয় হয়তো কোন নতুন মোর ঘুরতে পারে বলছে ভক্তরা

টেলিভিশন জগতের খুবই পরিচিত একটি নাম রোহন ভট্টাচার্য। দর্শকদের খুবই কাছের অভিনেতা তিনি। তাঁর অভিনয়ের ভক্ত সকলে। কখনও গোবিন্দ আবার কখনও বা অপুর স্বামী দীপু আবার কখনও বা ভাসান বাপি হয়ে রোহন বাঙালী দর্শকদের ড্রইংরুমে পৌঁছে গিয়েছেন। সম্প্রতি হইচইতে হস্টেল ডেজ সিরিজে অভিনয়ও করেছেন তিনি। অর্থাৎ রোহনের ওয়েব সিরিজেও হাতেখড়ি হয়ে গিয়েছে। তবে শোনা যাচ্ছে টলিউডের পর এবার নাকি বলিউডেও পাড়ি দিচ্ছেন অভিনেতা।

একসময় ছোটপর্দার একাধিক বাংলা সিরিয়ালের মাধ্যমে দর্শকদের কাছে সুপরিচিত হয়ে উঠতে সক্ষম হয়েছিলেন টলিউড অভিনেতা রোহন ভট্টাচার্য। তবে এবার বাংলা সিরিয়ালের গল্প নিয়ে বিরূপ মন্তব্য করার জন্য রীতিমতো বিতর্কের শিকার হতে হল তাকে। প্রসঙ্গত বেশ কিছুদিন আগে ছোটপর্দায় নিজের কাজ শেষ করেছেন অভিনেতা। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘অপরাজিতা অপু’তে কাজ করতে দেখা যাচ্ছিল তাকে।

বলাই বাহুল্য সেই ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার পর আবার কবে প্রিয় অভিনেতাকে ছোটপর্দায় দেখতে পাওয়া যাবে তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন অনুগামীরা। কিন্তু এবার একটি সরকারি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রোহন ভট্টাচার্য জানিয়েছেন ছোটপর্দা নয় বরং ওয়েব সিরিজে কাজ করতে চলেছেন তিনি খুব শীঘ্রই। পাশাপাশি ছোট পর্দায় কাজ করা নিয়ে অভিনেতা জানিয়েছেন সমস্ত ধারাবাহিকেই ঘুরে ফিরে একই রকম গল্প। যে কারণে নতুন কিছু নয় বরং একই গল্পে কাজ করতে হয় তাকে।

কিন্তু তাকে এদিন দেখা গেল মিঠাই এর সেটে। তবে কি তিনি মিঠাই ধারাবাহিকে কোন নতুন চরিত্রে অভিনয় করতে চলেছেন? কিছুদিন ধরেই শোনা যাচ্ছে শেষ হতে চলেছে মিঠাই। এই অন্তিম সময়ে কোন নতুন চরিত্র হিসেবে রোহনকে আনতে চলেছেন ধারাবাহিক নির্মাতারা? বেশিরভাগ ক্ষেত্রেই মুখ্য চরিত্রে অভিনয় করে এসেছেন তিনি এখানেও কি তেমনি কোন চরিত্র পেতে চলেছেন রোহন?

Bengali television

মিঠাইয়ের সেটে রোহনকে দেখতে পেয়ে হয়তো মনে হয়েছে তিনি মিঠাই ধারাবাহিকেই কোন কাজ করতে চলেছেন কিন্তু তেমনটা নয়। তাহলে তিনি কি করছিলেন মিঠাই এর সেটে? তিনি অন্য কোন ধারাবাহিকে কাজ করছেন বলে জানা যাচ্ছে সূত্র থেকে। ভারত লক্ষ্মী স্টুডিও অর্থাৎ মিঠাই ধারাবাহিকটি যেখানে সুট করা হচ্ছে সেখানে আরো অনেক ধারাবাহিকের শুটিং হয়। তেমনি কোন একটি ধারাবাহিকের জন্য অথবা অন্য কোন কাজে তাকে দেখা গিয়েছিল সেখানে। নিজেই ধারাবাহীকে কোন কাজ করার কথা তিনি জানাননি।

Back to top button