চন্দ্রের নোংরা ষ’ড়যন্ত্রের শিকার কমলিনী! শাশুড়ির গয়না চুরির অপরাধে গ্রেপ্তার নায়িকা! বন্ধুকে ন্যায় বিচার পাইয়ে দিতে পারবে তো নতুন!

স্টার জলসার (Star jalsha) পর্দায় মাস কয়েক আগেই শুরু হয়েছে একটি একদম অন্য ঘরানার ধারাবাহিক (Bengali Serial)। আর সেই ধারাবাহিকটি হলো চিরসখা (Chirosokha)। দীর্ঘদিন পর এই ধারাবাহিকের হাত ধরে টেলিভিশনের পর্দায় ফিরেছেন অভিনেত্রী অপরাজিতা ঘোষ দাস (Aparajita Ghosh Das)। এছাড়াও ধারাবাহিকে একেবারে অন্যরকম একটি চরিত্রে দেখা যাচ্ছে অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়কে (Sudip Mukherjee)। আরও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন টেলিভিশনের পর্দার অত্যন্ত জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা।
ধারাবাহিকে একটি সুন্দর বন্ধুত্বের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে প্রথমদিন থেকেই। ছবিটি প্রযোজনা করেছেন এবং গল্পের লেখিকা হল লীনা গঙ্গোপাধ্যায়। চলতি মাসের ২৭শে জানুয়ারি থেকে স্টার জলসার পর্দায় শুরু হয়েছে চিরসখা ধারাবাহিকটি। ধারাবাহিকটি একেবারে অন্য ধরনের গল্প নিয়ে শুরু হয়েছে। এই ধারাবাহিকের গল্পের সঙ্গে বাকি আর পাঁচটা ধারাবাহিকের গল্পের কোন মিল নেই। ধারাবাহিককে প্রথমবার জুটি বেধেছেন অভিনেত্রী অপরাজিতা এবং অভিনেতা সুদীপ।
ধারাবাহিকের গল্প কমলিনী এবং স্বতন্ত্রের জীবন নিয়ে এগিয়ে চলেছে। খুবই সাধারণ পরিবারের একজন বিধবা মহিলা কমলিনী। যার তিন তিনটে সন্তানকে ছোট থেকে একাই মানুষ করেছে সে। কুড়ি বছর আগে একটি দুর্ঘটনায় স্বামী চন্দ্র নিখোঁজ হয়ে যায়। তারপর থেকে সকলেই তাকে মৃত বলে ধরে নিয়েছিল। শুধু কমলিনীর এই কঠিন সময়ে পাশে বট গাছের ছায়ার মত দাঁড়িয়ে ছিল স্বতন্ত্র। স্বতন্ত্র এবং কমলিনীর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। তাদের সম্পর্কে রয়েছে সন্মান ভালোবাসা। তাদের এই সুন্দর সম্পর্কে কোনদিন কেউ কালি ছিটাতে পারেনি। তবে সমাজের কিছু মানুষ তাদের এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কেও মেনে নিতে পারে না।
বর্তমানে ধারাবাহিকে দেখানো হচ্ছে দীর্ঘ কুড়ি বছর পর আবার ফিরে এসেছে কমলিনীর স্বামী চন্দ্র। সে এসে হঠাৎই দাবি করছেন এতদিন তার স্মৃতি হারিয়ে গিয়েছিল তাই একটি হোমে ছিলেন তিনি। কিন্তু ধীরে ধীরে তার এই কুড়ি বছরের সত্যিই উঠে আসে সকলে সামনে। নিজের স্ত্রী সন্তানদের ছেড়ে গিয়ে একটি অন্য মহিলার সঙ্গে সংসার পেতেছিল কমলিনীর স্বামী চন্দ্র। তাদের একটি কন্যা সন্তানও রয়েছে। যদিও কমলিনী জানতো তার স্বামীর এই অবৈধ সম্পর্কের কথা। কিন্তু কোনদিনই সেই কথা কারো সামনে আনেনি।
আরও পড়ুনঃ বহুদিন পর ছোট পর্দা কাঁপাচ্ছে পুরুষ কেন্দ্রিক মেগা! নায়িকাদের পেছনে ফেলে বাজিমাত করছে একলা নায়ক পরশুরাম!
তবে এরই মাঝে সামনে এসেছে ধারাবাহিকের নতুন প্রোমো ভিডিও। প্রোমো ভিডিওতে দেখানো হচ্ছে চন্দ্রের মায়ের সমস্ত গয়না নিখোঁজ। নিজের গয়না তিনি কোথাও খুঁজে পাচ্ছেন না। তাই জন্য বাড়িতে সেই গয়না খুঁজতে আসে পুলিশ। কমলিনী তার স্বামীকেই এই চুরির জন্য সন্দেহ করে। এটা কমলিনী পুলিশকে সরাসরি জানায়। আসলে চন্দ্র এখানে সম্পত্তি, টাকা পয়সা হাতাতে এসেছে। তাই জন্য কমলিনীর প্রথম সন্দেহ চন্দ্রকেই হয়। তবে আসল অপরাধীকে খুঁজতে গিয়ে নিজেই ষড়যন্ত্রের শিকার হয়ে যায় কমলিনী। কমলিনীকে ফাঁসানোর জন্য তার ঘরে নিজের মায়ের ঘরে চুরি করে রেখে আসে চন্দ্র। এবারে কমলিনীকে কিভাবে এই বিপদ থেকে রক্ষা করবে নতুন সেটাই দেখার অপেক্ষা।

