‘আমার কি আছে, একেতো এরকম একটা চেহারা!’ ভগবান প্রদত্ত চেহারা নিয়ে খুশি নন অভিনেতা! যারা কাজ দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞ বিশ্বনাথ বসু

আমাদের টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রিতে একাধিক জনপ্রিয় এবং ট্যালেন্টেড অভিনেতা রয়েছে। তাদের মধ্যে অন্যতম একজন হলেন অভিনেতা বিশ্বনাথ বসু (Biswanath Basu)। বড় পর্দা হোক বা ছোট পর্দা সব জায়গাতেই নিজের অভিনয়ের দক্ষতার ছাপ রেখে গিয়েছেন অভিনেতা। দীর্ঘ কয়েক বছর ধরেই অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। ধারাবাহিক এবং বড় পর্দায় অত্যন্ত পরিচিত মুখ। শেষ বার তাকে দেখা গিয়েছে কিলবিল সোসাইটি ছবিতে অভিনয় করতে।

বড় পর্দায় অভিনেতার ছবির তালিকায় রয়েছে বিবাহ ডাইরি, মুখার্জিদার বউ, প্রাক্তন, অতিথি, প্রধান, টনিক, রাবণ ইত্যাদি। এছাড়াও আরও অনেক ছবিতে অভিনয় করেছেন অভিনেতা। পাশাপাশি ছোট পর্দাতেও সুবর্ণলতা, জল নূপুর, ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ, যমুনা ঢাকি, মন ফাগুন, করুণাময়ী রানী রাসমণি, পিলু সহ একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন। নেগেটিভ পজেটিভ দুই ধরনের চরিত্রেই আমরা অভিনেতাকে একাধিকবার দেখেছি।

তবে একজন কৌতুক অভিনেতা হিসেবেই অভিনেতা দর্শকমহলে বেশি বিখ্যাত। বিভিন্ন কৌতুক চরিত্রে অভিনয় করে একাধিকবার দর্শকের মন জয় করেছেন তিনি। তবে অভিনেতা বর্তমানে যে এতটা জনপ্রিয়তা পাচ্ছে দর্শকের এত ভালোবাসা পাচ্ছে সেটা একদিনে বা এত সহজে হয়নি। সেই রাস্তা সহজ ছিল না। অনেক স্ট্রাগল বাধা-বিপত্তি তাকেও পেরোতে হয়েছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই নিয়েই কথা বললেন বিশ্বনাথ। নিজের অভিনয় জীবনের বিভিন্ন মুহূর্ত তুলে ধরেছেন তিনি। আমরা প্রত্যেকেই জানি অভিনয় জগতে আসা মানেই ঝাঁ চকচকে চেহারা, রোগা ছিপছিপে চেহারা হতে হবে। এমন ধারণাই থাকে বেশিরভাগ মানুষের মাথায়। আমরা তেমনটা দেখেও থাকি। নায়ক নায়িকাদের চেহারা বাকিদের তুলনায় অনেক আলাদা। তারা সকলেই ফর্সা, সুন্দরী। তবে এইসব বর্ণনা বিশ্বনাথের ক্ষেত্রে কিন্তু খাটে না। বিশ্বনাথের কিন্তু সেই রোগা ছিপছিপে সুন্দর চেহারার সাথে কোন মিল নেই। কিন্তু তাও অভিনেতার অভিনয় গুণে অসংখ্য মানুষ তাকে কাজের সুযোগ করে দিয়েছে, আপন করে নিয়েছে।

সাক্ষাৎকারে অভিনেতা বলেন, ‘আমার কাছে নেগেটিভ কমেন্ট আসবে এটাই স্বাভাবিক। আমার কি আছে, আমি কি নিয়ে এসেছি যে লোকজন আমাকে পজিটিভ বলবে। এমন একটা চেহারা আমার। কিন্তু তাও আমি আমার জীবনে এমন অনেক মানুষ পেয়েছি যারা আমাকে সাহায্য করেছে। শ্রাবন্তী কিন্তু আমার গডমাদার। টেলিভিশনে তখন পুলিশ ফাইল হতো সবাই দেখতো, সেই সময় শ্রাবন্তী আমার ছবি এসিস্ট্যান্ট ডিরেক্টর রাজীব দাকে দিয়ে বলেছিল এই দাদাটাকে অভিনয়ে নিতে পারো, খুব ভালো অভিনয় করে। আমি তখন পূর্ব-পশ্চিম সিরিয়ালে অভিনয় করতাম। ‘

আরও পড়ুনঃ টলিপাড়ায় খুশির জোয়ার! পরিবারে আসতে চলেছে ছোট্ট সদস্য? বাবা হতে চলেছেন জনপ্রিয় অভিনেতা!

এছাড়াও অভিনেতা বলেন, ‘রনিদা অনেকের কাছে বলেছে এ খুব ভালো পাঠ করে একে নিতে পারেন। খারাপ ব্যবহার করতে পারত, বসিয়ে দিতে পারত। কিন্তু সেটা করেনি। আমাদের ইন্ডাস্ট্রিতে খুব ভালো ভালো মানুষ আছে। এমনকি টোটা রায় চৌধুরী এমন একজন মানুষ যে কারো খারাপ চাইতেই পারেনা, কারো সাথে খারাপ ব্যবহার করতেই পারে না।’

Back to top button