ফুলকির আসন্ন সন্তানের উপর বিরাট সংকট! জন্মের আগেই কি তবে নিভে যাবে এক রত্তি প্রাণ? দুর্ধর্ষ আজকের পর্ব

দীর্ঘদিন ধরে দর্শকদের মনে রাজত্ব করা ধারাবাহিক (Bengali Television) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হলো জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। দীর্ঘদিন বেশ কয়েকবছর ধরে টেলিভিশনের পর্দায় চলছে এই ধারাবাহিক। ধারাবাহিকে রোহিত ফুলকির জুটি দর্শকদের তো এখন ভীষণ পছন্দের। প্রথম দিন থেকে ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিচে এই জুটি। প্রায় সপ্তাহতেই টিআরপি তালিকায় দর্শকদের চমকে দেয় এই ধারাবাহিক।
ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয় ফুলকি, রোহিত, স্বাগতা ম্যাডাম মিলে আদিত্যর সঙ্গে ছোট রাজার যে রক্তে স্যাম্পল রয়েছে তাদের কাছে সেটার ডিএনএ টেস্ট করে আর ফুলকির যা সন্দেহ সেটাই ঠিক হয়। ডিএনএ ম্যাচ করে না। এদিকে ফুলকি বুঝতেই পেরে যায় যে ছোট রাজার সঙ্গে কিছু করা হয়েছে। তাই জন্য ফুলকি এবং রোহিত লুকিয়ে গুপ্ত পথ দিয়ে রাজমহলে ঢোকে। ধানু তাদের সাহায্য করে। ধানু যেই পথে দুজন বেয়ারাকে লুকিয়ে খাবার নিয়ে যেতে দেখেছে সেইখানে নিয়ে যায় ফুলকিদের। রোহিতরা ঠিক করে তারাও বেয়ারা সেজে ওই পথে যাবে।

রোহিত ফুলকি লুকিয়ে থাকে ওই গুপ্ত পথে, তারপর যখনই দুজন বেয়ারা খাবার নিয়ে ওই দিক দিয়ে যাচ্ছিল তখনই তাদের অজ্ঞান করে ফুলকি এবং রোহিত নিজে খাবার নিয়ে যায়। ওই সুরঙ্গ যেখানে শেষ হচ্ছে সেখানে একটি ঘরে ঢোকে দুজনে। ওই ঘরে ঢুকেই ফুলকিরা দেখতে পায় সেখানে বন্দি হয়ে পড়ে রয়েছে ছোট রাজা। ছোট রাজা প্রথমে ফুলকিদের চিনতে পারেনি। তারপর ফুলকিরা নিজেদের পরিচয় দেয়। ছোট রাজা জানায় যেদিন ছোট রানীর সব কীর্তি ফাঁস হলো সেই রাত্রে ছোট রাজা ছোট রানীর সঙ্গে না ঘুমিয়ে নিজের মহলে ঘুমাতে চলে যান। তারপর এই ঘুম থেকে উঠে তিনি দেখেন তিনি এই গুপ্ত ঘরে বন্দী হয়ে রয়েছেন।
সব ঘটনা শোনার পর ফুলকির কাছে সবটা পরিষ্কার হয়ে যায়। এরপর ফুলকি এবং রোহিত বাইরে পাহারাদারদের সাথে মারপিট করে ছোট রাজাকে সেখান থেকে উদ্ধার করে। অন্যদিকে নৃসিংহ দেবের মন্দিরে তো আরতি শুরু হয়ে যায়। ছোট রানী আবার বড় রানীর ব্রেন ওয়াশ করতে থাকে ফুলকির বিরুদ্ধে। ফুলকি মিথ্যাবাদী, ফ্রড এসব বোঝাতে থাকে। তারপর যখনই ছোট রাজা নৃসিংহ দেবের আরতি শুরু করবে তখনই বাধা দেয় ফুলকি। রোহিতদের দেখে অবাক হয়ে যায় ছোট রানী। তারা রাজমহলে কিভাবে ঢুকলো সেটাই বুঝতে পারেন না।
আরও পড়ুনঃ ‘প্রতীকদাকে নিয়ে আমার ধারণাটা ভুল ছিল!’ শুটিংয়ের শুরুতেই অভিনেত্রীর সঙ্গে কি এমন করলেন প্রতীক? কোন ভুল ধারণা ভেঙে গেল অনুষ্কা চক্রবর্তীর?
ফুলকি ঠিক আসল ছোট রাজাকে খুঁজে বের করে ছোট রানীর সামনে নিয়ে হাজির করে। আর দাবি করে যিনি নৃসিংহ দেবে পুজো করছে সেই ছোট রাজা নকল। ফুলকিকে ঠগ প্রমাণ করার জন্য আবার উঠে পড়ে বসে ছোট রানী। বড় রানীও মনে করে ফুলকি আবার নতুন কোন ঝামেলা করছে। কিন্তু ফুলকি ঠিক ওই নকল ছোট রাজার মুখোশ টেনে সকলের সামনে খুলে ফেলে। আর মুখোশের আড়ালে থাকা রুদ্র ধরা পড়ে যায়। মুখোশের আড়ালে যে রুদ্র রয়েছে সেটা কেউই ভাবতে পারেনি। রুদ্র ধরা পড়ে যাওয়ার পর ফুলকির দিকে ছুরি নিয়ে এগিয়ে আসে। ফুলকি নিজেকে রুদ্রর হাত থেকে বাঁচাতে রুদ্রর উপর গুলি চালায়। ফুলকিকে গ্রেফতার করার আগেই নৃসিংহদেবের সামনেই ফুলকির জীবনে নতুন সুখবর জানা যাবে। রোহিত ফুলকির জীবনে আসতে চলেছে নতুন সদস্য। কিন্তু এবারে সেই সন্তানের উপরে শত্রু পক্ষ হামলা করতে চলেছে, জন্মের আগেই ফুলকি সন্তান মৃত্যুর মুখে পড়তে চলেছে। যদিও গোটাটাই দর্শকরা ধারণা করছেন। কিন্তু যদি আসলেই এটা হয় তাহলে কেমন লাগবে দর্শকদের? দেখার অপেক্ষায় এবার কি হয় আগামী পর্বে।

