‘প্রতীকদাকে নিয়ে আমার ধারণাটা ভুল ছিল!’ শুটিংয়ের শুরুতেই অভিনেত্রীর সঙ্গে কি এমন করলেন প্রতীক? কোন ভুল ধারণা ভেঙে গেল অনুষ্কা চক্রবর্তীর?

বাংলা বিনোদন জগতের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে সব সময় বড় ভূমিকা পালন করে এসেছে ধারাবাহিক (Bengali Serial)। ধারাবাহিক সাধারণ মানুষের বেঁচে থাকার আরও একটা মাধ্যম। বিশেষ করে বাড়ির মহিলারা যেমন মা, কাকিমা, ঠাকুমা, দিদিমা এদের সন্ধ্যেবেলা সময় কাটানোর জন্য ধারাবাহিক বিশেষ ভূমিকা পালন করে।
ধারাবাহিক জগতে প্রতিদিনই নিত্য নতুন ধারাবাহিক শুরু হচ্ছে। তেমনি জি বাংলার পর্দায় গত ৭ জুলাই থেকে শুরু হয়েছে নতুন ধারাবাহিক দাদামনি। একদম অন্যরকম গল্প নিয়ে আসছে দর্শকদের সামনে এই ধারাবাহিকটি। ভাই বোনের একটি সুন্দর সম্পর্কর গল্প ফুটিয়ে তোলা হবে ধারাবাহিকে, পাশাপাশি থাকছে আরো অনেক টুইস্ট। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন অভিনেতা প্রতীক সেন। নায়িকা চরিত্রে থাকছেন অভিনেত্রী অনুষ্কা চক্রবর্তী। আর দাদামনি ধারাবাহিকের চার বোনের চরিত্রে থাকছেন অভিনেত্রী সুভাংশী দত্ত, সুচন্দ্রা ভট্টাচার্য, কৃতিকা চক্রবর্তী ও উজানী দাশগুপ্ত।
প্রতীক সেনকে তো দর্শকেরা অনেকেই চেনেন। এর আগেও একাধিক জনপ্রিয় ধারাবাহিকে নায়ক চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা। স্টার জলসার খোকাবাবু, মোহর, উড়ান, সাহেবের চিঠির মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিকের নায়ক চরিত্রে অভিনয় করেছেন। জি বাংলায় এটা অভিনেতার প্রথম কাজ। অভিনয় জগতে আসার পর অনেকের কাছেই প্রিয় হয়ে উঠেছেন তিনি।
তবে সম্প্রতি ধারাবাহিকের নায়িকা অনুষ্কা চক্রবর্তী সাক্ষাৎকারে ফাঁস করলেন অভিনেতা প্রতীক সেনের সঙ্গে তার প্রথম কাজের অভিজ্ঞতা কেমন। সাক্ষাৎকারে অভিনেত্রী প্রতীক সম্পর্কে এমন কিছু কথা বলেছেন যা সত্যি প্রথম দিকে কেউ বিশ্বাস করতে পারেননি। অভিনেত্রীর প্রথমবার প্রতীকের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা যে এমন হবে সেটা অভিনেত্রী নিজেও ধারণা করতে পারেননি। তবে কি এমন ঘটল যার জন্য অভিনেত্রীর প্রতীকের সঙ্গে কিছুদিন কাজ করার পরই তার ধারণাই বদলে গেল।
আরও পড়ুনঃ বিয়ের তিনমাস যেতে না যেতেই ঘর ভাঙলো অভিষেক-শার্লির! সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট অভিনেতার!
সাক্ষাৎকারে অভিনেত্রীকে জিজ্ঞাসা করা হয় প্রতীকের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন? অভিনেত্রী জানান, ‘আমি ভাবতাম প্রতীকদা খুবই গুরুগম্ভীর এবং চুপচাপ স্বভাবের একজন মানুষ। তাই জন্য প্রথম থেকে চিন্তা ছিল কিভাবে সহ অভিনেতার সঙ্গে মানিয়ে নেব, তার সঙ্গে কাজ করব। কিন্তু এক দুদিন শুটিং করার পরেই বুঝতে পারি মানুষটা একেবারেই আমার ধারণার উল্টো। প্রতীকদার মত কেয়ারিং মানুষ আমি খুব কম দেখেছি। সহ অভিনেতা হিসেবে আমাকে পুরোপুরি ভাবে সাহায্য করেছে প্রথম দিন থেকেই। সেটে সকলের খেয়াল রাখছে, ছোট ছোট বিষয় সকলের প্রতি ভীষণই যত্নশীল তিনি।’

