‘এযে ভীষ্ম নারী…তীর তো কম পড়ে গেছে, আর কটা গুঁজলে ভালো হতো না?’ তুমুল সমালোচনার জোয়ারে রাঙামতি তীরন্দাজ!

ধারাবাহিক (Bengali Serial) সাধারণ মানুষের জীবনে একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ। ধারাবাহিকগুলি সারাদিনে আমাদের মা কাকিমাদের ক্লান্তি নিমেষের মধ্যে দূর করে দিতে সাহায্য করে। সন্ধ্যের পরে টেলিভিশনের (Bengali Television) সামনে বসে নিজেদের পছন্দের ধারাবাহিকগুলি দেখতে ভালোবাসেন প্রত্যেকেই। সেরকমই বাংলা ধারাবাহিকগুলির তালিকায় একাধিক জনপ্রিয় ধারাবাহিক রয়েছে। সেরকমই একটি জনপ্রিয় ধারাবাহিক হলো স্টার জলসার (Star Jalsha) রাঙামতি তীরন্দাজ (Rangamoti Tirandaj) ধারাবাহিক।

গতবছরে ৩০ শে সেপ্টেম্বর থেকে স্টার জলসার পর্দায় শুরু হয়েছিল রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকটি। প্রোমো দেখে প্রথমে অনেক কটাক্ষ, সমালোচনা, হাসাহাসি চলেছিল। তবে ধীরে ধীরে ধারাবাহিকের গল্প দর্শকের ড্রয়িং রুমে জায়গা করে নেয়। ভালো লাগতে শুরু করে দর্শকদের। একটা প্রত্যন্ত গ্রামের সাধারণ মেয়ের তীরন্দাজ হয়ে ওঠার গল্প দেখতে শুরু করেন দর্শক। তবে সম্প্রতি আবারো এই ধারাবাহিককে ঘিরে শুরু হয়েছে হাসাহাসি, ট্রোল, কটাক্ষ।

এমনিতেই বর্তমানে ট্রোল, সমালোচনা এগুলো জীবনের একটা অংশ হয়ে দাঁড়িয়েছে। সেলিব্রেটিদের জীবনের তো এটা নিত্যদিনের অংশ। তেমনি ধারাবাহিকের বিভিন্ন এপিসোড, প্রোমো ভিডিও দেখে দর্শক মহলে মাঝেমধ্যেই হাসাহাসি চলতে থাকে। সম্প্রতি তেমনি রাঙামতি ধারাবাহিকের একটি নতুন প্রোমো ভিডিও দেখে শুরু হয়েছে ট্রোল।

প্রোমো ভিডিওতে দেখা যাচ্ছে রাঙা নিজের দেশের হয়ে ন্যাশনাল লেভেলের তীরন্দাজ কম্পিটিশনে গিয়েছে। সেখানে যাওয়ার পথেই কয়েকজন গুন্ডা তার পিঠে পেছন থেকে তীর মেরে আঘাত করে। আঘাতে রাঙা ক্ষতবিক্ষত হয়ে যায়। কিন্তু তাও হার মানে না রাঙা নিজের লক্ষ্যে ঠিক পৌঁছে যায় এবং ন্যাশনাল লেভেলের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। আর এই প্রোমো ভিডিও দেখেই দর্শকদের মাঝে ট্রোলের মুখে পড়েছে ধারাবাহিকটি।

আরও পড়ুনঃ বিরাট দুঃসংবাদ! ফ্ল্যাট থেকে উদ্ধার জনপ্রিয় অভিনেত্রীর প’চা গলা দেহ! কিভাবে মারা গেলে তিনি? জানলে শিউরে উঠবেন আপনিও!

একজন দর্শক এই ভিডিওই সোশ্যাল মিডিয়ায় রিপোস্ট করেছেন। সেখানে কমেন্ট বক্সে এক এক জন দর্শক এক এক রকম মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ‘এই জন্য বাংলার সিরিয়ালের এই দশা। লোকে পাতে নেয় না।’ অন্যজন বলেছ, ‘এতো তীর এর খোঁচা খাওয়ার পরেও কেমনে বেঁচে ফেরে আমিও দেখবো।’ আরেকজনের দাবি, ‘যা পারছে বানাচ্ছে, যা পারছে দেখাচ্ছে, না লজ্জা আছে স্ক্রিপ্ট রাইটার এর না লজ্জা আছে এক্টর গুলোর। টাকা কমানোর জন্য যা পারছে তাতেই পার্টিসিপেট করছে। রাজ্য টা সব দিক দিয়েই শেষ।’

Back to top button