বিরাট দুঃসংবাদ! ফ্ল্যাট থেকে উদ্ধার জনপ্রিয় অভিনেত্রীর প’চা গলা দেহ! কিভাবে মারা গেলে তিনি? জানলে শিউরে উঠবেন আপনিও!

একটা দুঃসংবাদ যেতে না যেতেই আরও একটা দুঃসংবাদ (Bad News) এসে পড়ছে। চলতি বছর যেন দুঃসংবাদ লেগেই রয়েছে একের পর এক। এবারে জনপ্রিয় অভিনেত্রীর (Television Actress) জীবনে নেমে এলো খারাপ সময়। চলতি বছর অনেক অভিনেতা অভিনেত্রীর জীবনে নানান দুর্ঘটনার খবর আপনাদের এর আগেই জানানো হয়েছে। সম্প্রতি আরো একটি দুর্ঘটনা ঘটে গিয়েছে জনপ্রিয় শিল্পীর জীবনে।
চলতি বছরে পর পর খারাপ খবর শোনা যাচ্ছে। একের পর এক জনপ্রিয় অভিনেতা, অভিনেত্রী পরিচালকের জীবনে খারাপ সংবাদ শোনা যাচ্ছে। তাই চলতি বছরটা একেবারেই ভালো কাটছে না কারো। ইন্ডাস্ট্রিতে কালো অন্ধকারের ছায়া পড়েছে। সম্প্রতি আরও এক জনপ্রিয় অভিনেত্রীর মৃত্যুর খবর সামনে এসেছে। যা নিয়ে তোলপাড় ফিল্ম ইন্ডাস্ট্রি।
অভিনেত্রীর নিজস্ব ফ্ল্যাট থেকেই তার পচা গলা মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ কর্তৃপক্ষের পক্ষ থেকে ৮ জুলাই অভিনেত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। অভিনেত্রীর প্রতিবেশীরা পুলিশকে খবর দেন। বেশ কিছুদিন ধরে অভিনেত্রীর ফ্ল্যাট থেকে পচা গন্ধ আসছিল সেই থেকেই প্রতিবেশীদের সন্দেহ হয় এবং তারা পুলিশকে খবর দেন।
ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর পর অনেক ডাকাডাকের পরেও যখন অভিনেত্রী দরজা খোলেন না তখন বাধ্য হয়ে পুলিশকে দরজা ভেঙে ফ্ল্যাটের ভেতরে ঢুকতে হয়। ফ্ল্যাটের ভেতরে ঢুকেই অভিনেত্রীর পচা গলা মৃতদেহ দেখতে পান পুলিশ এবং পুলিশের ধারণা বেশ কিছুদিন ধরেই ওই মৃতদেহ ফ্ল্যাটের মধ্যে পড়েছিল।
পুলিশের ধারণা দুই সপ্তাহ আগেই অভিনেত্রীর মৃত্যু হয়েছে। অভিনেত্রীর বয়স ৩২। গোটা ঘটনাটা নিয়ে বর্তমানে তদন্ত করছে পুলিশ। অভিনেত্রীর মৃত্যু কিভাবে হয়েছে তা এখনো স্পষ্ট করে জানা যায়নি। তবে প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা অভিনেত্রীর মৃত্যু স্বাভাবিকভাবেই হয়েছে। দীর্ঘ সাত বছর ধরে ওই ফ্ল্যাটেই থাকতেন অভিনেত্রী। হঠাৎ করে কিভাবে অভিনেত্রীর মৃত্যু হল সেটাই হল এখন বড় রহস্য।
আরও পড়ুনঃ শুটিং ফ্লোর থেকে তড়িঘড়ি হাসপাতালের বিছানায় ফাহিম মির্জা! শরীরে ভয়ংকর আঘাত! কি হয়েছে তার? বর্তমানে কেমন আছেন ফাহিম?
করাচির ফ্ল্যাট থেকে উদ্ধার পাকিস্তানি অভিনেত্রী পচাগলা দেহ। মাত্র ৩২ বছর বয়সে মৃত্যু হলো পাকিস্তানি অভিনেত্রী হুমায়রা আজগর -এর। হুমায়রা একজন মডেল ও অভিনেত্রী ছিলেন। অভিনেত্রী ২০১৮ সালে ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিলেন, কিন্তু ২০২৪ সাল থেকেই তিনি ভাড়া দেওয়া বন্ধ করে দেন। ভাড়া না দেওয়ার কারণে বাড়িওয়ালা ক্যান্টনমেন্ট বোর্ড ক্লিফটনে (সিবিসি) অভিনেত্রীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। বর্তমানে অভিনেত্রীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে মৃতদেহে পচন ধরে গিয়েছে অনেকটাই, তাই কি কারণে মৃত্যু হয়েছে সেটা বার করা বেশ কঠিন হবে।

