‘সংসারের অভাব সামলে আমার স্ত্রী রোজ ১০ টাকা করে দিত!’ জীবনের কঠিন সময়ের কথা বলতে গিয়ে আবেগপ্রবণ খরাজ মুখার্জি!

টলিউডের (Tollywood) জনপ্রিয় ট্যালেন্ট অভিনেতাদের তালিকায় প্রথম সারিতেই রয়েছে খরাজ মুখোপাধ্যায়ের (Kharaj Mukherjee) নাম। কৌতুক শিল্পী হিসেবে অভিনেতার জুড়ি মেলা ভার। বড় বড় অভিনেতাদের নিজের অভিনয়ের মাধ্যমে তিনি টেক্কা দিতে পারেন খুব সহজেই। আজ সেই জনপ্রিয় কৌতুক শিল্পীরই জন্মদিন।

খরাজ মুখার্জিকে পর্দায় কমেডিয়ান হিসেবেই চেনেন দর্শকেরা। প্রায় চার দশক ধরে অভিনয় করছেন। চলতি বছরেই ৬০ বছরে পা দিলেন অভিনেতা। তবু বয়সের ছাপ আজও পড়েনি তার ওপর। আজও সমান তালে অভিনয় চালিয়ে যাচ্ছেন এবং নিজের অভিনয়ের গুণের প্রতি মুহূর্তে দর্শকদের মাথায় রাখছেন। অনেকেই জানেন না, অভিনয়ে আসার আগে তিনি সরকারি চাকরি করতেন। ছিলেন ভারতীয় রেলওয়েতে।

ছোটপর্দা থেকে বড়পর্দা, সব মাধ্যমেই দুর্দান্ত অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছেন তিনি। যদিও প্রথম জীবনে কিন্তু অভিনয় নয়, পেশা হিসেবে চাকরিকেই বেছে নিয়েছিলেন তিনি। বাবা কখনওই চাননি অভিনয়ের সঙ্গে যুক্ত হন খরাজ। বাবা চাইতেন, ছেলে সরকারি চাকরি করুক। কিন্তু একটা পর্যায়ে চাকরি ছেড়ে পুরোপুরি অভিনয়ে মন দেন তিনি।

অভিনেতা জানান, ‘অভিনয় তো অনিশ্চিত পেশা। তাই বাবা একটু ভয় পেতেন। রেলে চাকরি করতে করতেই টুকটাক অভিনয় করতাম। ফলে অফিসেরও ক্ষতি হতো। নিজের মধ্যেও একটা অনুশোচনা কাজ করত যে সরকারি একটা আসন দখল করে বসে থাকার কোনো অধিকার আমার নেই। তাই দুই নৌকায় পা রেখে আর এগোতে চাইনি।’

আরও পড়ুনঃ দীর্ঘ চার মাসের বিরতি! ভয়াবহ দুর্ঘটনায় ভেঙেছে পায়ের হাড়! সন্তানের মৃ’ত্যুতে আবেগপ্রবণ সায়ন্ত!

তাই অভিনয়কে বেছে নিয়েছিলেন তিনি। তবে স্ত্রী সম্পূর্ণভাবে সাপোর্ট করেছিলেন অভিনেতাকে। তিনি যেভাবে পাশে ছিলেন অভিনেতার স্ট্রাগলের দিনে সেটা সত্যি প্রশংসনীয়। সাক্ষাৎকারে একটি ঘটনার কথা তুলে ধরে অভিনেতা বলেন “যখন চাকরি করতাম, আমার স্ত্রী রোজ আমার হাতে ১০ টাকা করে দিতেন। টিফিনের জন্য। একদিন হঠাৎ আমায় বলল, তুমি অফিস যেও না। কারণ বুঝলাম না, স্ত্রীর জেদেই থেকে গেলাম। পরের দিন অফিস যাব, যথারীতি আমার হাতে ১০ টাকা দিলেন স্ত্রী। বললেন, ‘গতকাল আমার কাছে টাকা ছিল না, তুমি অফিস গেলে কী দিতাম হাতে! আজ শেষদিন, তুমি মাইনে আনবে। তাই শেষ দশ টাকাটা দিয়ে দিলাম। এভাবেই সবদিক সামলেছে ও।”

Back to top button