মোহনার জারিজুরি ফাঁ’স! বোনকে বাঁচাতে শুভকে সরিয়ে দিল আকাশ!

স্টার জলসার (Star jalsha) পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক গৃহপ্রবেশ (Grihoprobesh)। সুস্মিত (Sushmit Mukherjee) উষসীর (Usashi Ray) নতুন জুটির কেমিস্ট্রি দেখতে পাবেন দর্শক। ধারাবাহিকের প্রোমো ভিডিও দেখে বোঝা গিয়েছিল একটি সাধারণ ছাপোসা মধ্যবিত্ত পরিবারের মেয়ের বিদেশে আসার গল্প ঘিরেই তৈরি হচ্ছে এই ধারাবাহিক। সেখানেই কোন এক পরিচিতি আত্মীয়র বাড়িতে থাকবে শুভলক্ষ্মী অর্থাৎ গল্পের নায়িকা। আর এই ধারাবাহিকে গল্পের নায়কের নাম হল আদৃত।
ধারাবাহিকটিকে নিয়ে প্রথম দিকে হাসাহাসি, কটাক্ষ চলছিল। বর্তমানে ধারাবাহিকটি কিন্তু টিআরপি তালিকা প্রতি সপ্তাহতেই বাজিমাত করছে। প্রতিদিনই নিত্য নতুন চমক অপেক্ষা করে থাকে দর্শকদের জন্য। তাই জন্য ধারাবাহিকের একটি পর্বও দর্শকরা মিস করতে চান না। বর্তমানে তো ধারাবাহিকের গল্প আরো জমজমাট হয়ে উঠেছে। বেশ কিছুদিন ধরেই ধারাবাহিকের পর্ব গুলি বেশ আগ্রহ সহকারে দেখছেন দর্শক।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, আদির বাবার আদি এবং ঠাম্মিকে পেছনে দরজা দিয়ে মাঝ রাতে বেরোতে দেখে সন্দেহ হয়। তাই ফলো করতে করতে তিনি চলে আসেন। শুভকে এতদিন পর দেখে আদির বাবা খুব খুশি। তিনি শুভকে বারবার বাড়ি ফিরিয়ে নিয়ে যাবার কথা বলে। কিন্তু শুভ জানায় মোহনার সত্যিটা যত দিন যাচ্ছে প্রমাণ করতে পারছে ততদিন পর্যন্ত শুভ বাড়ি ফিরবে না। এদিকে হঠাৎ করেই মাঝরাতে শুভ খারাপ স্বপ্ন দেখে শুভ। তখনই তার মোহনাকে নিয়ে অনেক প্রশ্ন মনে ঘোরাফেরা করে।
ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে, শুভর মনে এবারে অনেক প্রশ্ন ওঠে। তারা মোহনাকে মিথ্যে সন্দেহ করছে কি না সেটা নিয়ে আদির সাথে আলোচনা করতে চায়। কিন্তু আদি মোহনাকে ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে বেরিয়ে পড়ে। আসলে শুভর সাজেস্ট করা ডাক্তারের কাছেই মোহনাকে নিয়ে যায় আদি। মোহনা তো কিছু জানতো না তাই আদির সাথে ঘুরতে যাওয়ার কথা ভেবেই খুশি হয়ে যায়।
ওইদিকে শুভ বারবার আদিকে ফোন করছে, কিন্তু আদি ফোন তুলছে না। এদিকে বাড়িতে আসার পর সকলেই লাকিকে চা কফি বানাতে বলে কিন্তু শুভ বেরিয়ে যায়। যাওয়ার পথে শুভ তাড়াহুড়োতে শাশুড়িকে মা বলে ডেকে ফেলে। আর সেই নিয়ে আদির মায়ের মন বেশ সন্দেহ শুরু হয়। পুলককে প্রশ্ন করতে থাকেন, কিন্তু পুলক এড়িয়ে যায়। তাতে আরও সন্দেহ শুরু হয় আদির মায়ের মনে।
আরও পড়ুনঃ অপমান লাঞ্ছনা মাথায় নিয়ে বাড়ি ছাড়লো কমলিনী! মাকে আটকাতে একি করলো মিঠি!
ওইদিকে মোহনাকে ডাক্তারের চেম্বারে নিয়ে গেলে মোহনা বুঝতে পারে আদি তাতে সন্দেহ করছে। আর সেটা বুঝতে পেরেই মোহনা চিৎকার চেঁচামেচি শুরু করে। আদি মোহনাকে শান্ত করার চেষ্টা করে কিন্তু মোহনা কিছু বুঝতে চায় না। আর ঠিক তখনই লাকির ছদ্মবেশে শুভ এসে হাজির হয়। লাকিকে দেখে মোহনার সন্দেহ হয়। তবে আর শেষ রক্ষা হলো মোহনার সামনে ধরা পড়ে যায় শুভ। বাড়ি গিয়ে মোহনা আবারো সকলের সাথে অভদ্রতা শুরু করে। কিন্তু তাড়াহুড়োতে মোহনার ব্যাগ থেকে একটা ওষুধ পরে যায়। আর সেটা দিয়েই মোহনার জারিজুরি ফাঁস করে শুভ। আর ধরা পড়ে যাওয়ার পর মোহনা গায়ে আগুন দিতে যায়। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হয়।

