ডিএনএ টেস্ট করাতে গিয়ে শত্রুকে চিনে ফেলল ফুলকি! সঙ্গে সঙ্গে পেতে ফেললো নতুন ফাঁদ! অজান্তেই ফাঁদে পা দিল শয়তান রুদ্র!

দীর্ঘদিন ধরে দর্শকদের মনে রাজত্ব করা ধারাবাহিক (Bengali Television) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হলো জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। দীর্ঘদিন বেশ কয়েকবছর ধরে টেলিভিশনের পর্দায় চলছে এই ধারাবাহিক। ধারাবাহিকে রোহিত ফুলকির জুটি দর্শকদের তো এখন ভীষণ পছন্দের। প্রথম দিন থেকে ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিচে এই জুটি। প্রায় সপ্তাহতেই টিআরপি তালিকায় দর্শকদের চমকে দেয় এই ধারাবাহিক।

ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয় ফুলকি রোহিত ছোট রাজাকে বলে বুঝিয়ে সবকিছু মিটমাট করে নেয়। ছোট রাজাকে হাসপাতাল থেকে ডাক্তারের পরামর্শ মেনে বাড়িতেও নিয়ে আসে। আর সেই সময় রাজমহলে ছোট রানী নিজের ভালো মানুষের পরিচয় দেওয়ার জন্য সাংবাদিকদের ডেকে মিটিং করছিলেন। ঠিক সেই সময় ফুলকি রোহিত এবং ধানু মিলে ছোট রাজাকে ফিরিয়ে নিয়ে আসে রাজমহলে। আর সাংবাদিকরা ছোট রাজাকে দেখে তো অবাক হয়ে যায়। নিজেও ভাবতে পারেনি ফুলকি এমন একটা কাণ্ড ঘটবে সকলের সামনে নিয়ে আসবে ছোট রাজাকে।

ফুলকি, phulki, phulki today episode 6 july, zee Bangla, জি বাংলা, জি বাংলা, zee Bangla

ছোট রাজাকে দেখার পর সাংবাদিকরা নানান রকম প্রশ্ন করতে থাকে। তাদেরকে কিভাবে সামলাবেন বুঝতে পারেন না তাই জন্য ইন্দ্র সাংবাদিকদের সেখান থেকে চলে যেতে বলে। এরপর ফুলকির উপর চড়াও হয় ছোট রানী, ইন্দ্র সকলে। কিন্তু ফুলকি আদিত্যকে প্রমাণ দেয় অন্য নার্সিংহোমে কিভাবে ডাক্তার বাবু সুস্থ বলি ছোট রাজাকে হাসপাতাল থেকে ছুটি দিয়েছে। আদিত্য আসলে নিজের মাকে অন্ধের মত বিশ্বাস করে তার মা যেটা করে সেটাই সঠিকভাবে। তাই জন্য আদিত্য সত্যিটা দেখেও দেখতে চাইছে না। এতেই আপত্তি সকলের। আদিত্য কোনোমতেই বুঝতে চায় না। ছোট রানী সমস্ত কিছু ফাঁস হয়ে যাওয়ার ভয় ছোট রাজা কে তাড়াতাড়ি করে ঘরে নিয়ে যায়।

 

এরপরে ফুলকি রোহিত মিলে আগে আদিত্যকে বলে তার বাবার কোনদিনও হার্ট অ্যাটাক হয়নি সমস্তটাই মিথ্যে সাজানো। কিন্তু তাও বিশ্বাস হয় না আদির, তার মা যে এমন কাজ করতে পারে সেটা যেন মানতেই পারে না আদিত্য। তাই জন্য ফুলকি রোহিত তাকে আসল সত্যিটা দেখানোর জন্য ঘরের দিকে নিয়ে যায়। কিন্তু সেখানে ইন্দ্রকে পাহারায় বসিয়ে রেখেছে ছোট রানী। কাউকে ভেতরে ঢুকতে দিচ্ছে না। এদিকে ভেতরে ছোট রাজাকে প্রশ্ন করতে থাকে ছোট রানী। আর ভয় দেখাতে থাকে কয়েক বছর আগে ছোট রাজা যেই রাঁধুনিকে মেরে ফেলেছিল সেটা নিয়ে।

আরও পড়ুনঃ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মা ছেলের মিষ্টি মুহূর্ত! ছেলে কেশবের সঙ্গে খেলায় মত্ত অভিনেত্রী মধুবনী!

ইন্দ্র ফুলকিদের ভেতরে ঢুকে না দিলে রোহিত নিজের গায়ের জোর প্রয়োগ করে ইন্দ্রকে ঠেলে ভেতরে ঢোকে। তারপরেই সেখানে ফুলকি ছোট রানীর সামনে নিয়ে আসে সেই রাধুনিকে যাকে আজ থেকে কয়েক বছর আগে ছোট রাজা থাপ্পড় মেরেছিল আর যার জন্য ওই রাঁধুনি নাকি মারা গিয়েছিল। তাকে দেখে তো ছোট রানী আরো অবাক হয়ে যায়। কিভাবে এসব সত্যি বেরিয়ে আসছে সেটা বুঝতেই পারে না তিনি। ছোট রানী রাঁধুনিকে ব্যবহার করেছিল ছোট রাজাকে নিজের হাতের মুঠোয় রাখার জন্য। ওই লোকটি রান্না করার পাশাপাশি ভেলকি দেখাতো। আর সেখান থেকেই ছোট রানী তাকে ভাড়া করেছিল।

আরও পড়ুনঃ

সমস্ত সত্যি এক এক করে বেরিয়ে আসছে দেখে ছোটরাণী তো নিজের পায়ের তলার মাটি শক্ত রাখতে পারেনা। এরপরে ফুলকি এক এক করে সব সত্যি বলতে থাকে। ছোট রানী ওই লোকটিকে ভাড়া করে ছোট রাজাকে হাতের মধ্যে রাখার জন্য। সেদিন ওই নাটকটা সাজিয়েছিল ছোট রানী, আসলে ওই লোকটা কোনদিনও মরেইনি। ছোট রাজা একেবারেই নির্দোষ। এরপরে ফুলকি বাড়িতে ডাক্তার নিয়ে এসে ডিএনএ টেস্ট করানোর ব্যবস্থা করে। আর ফুলকি এও জানিয়ে দেয় কোনভাবেই ডিএনএ টেস্ট আটকাতে পারবেন না ছোট রানী। কিন্তু ডিএনএ টেস্টের সময় ছোট রাজার জায়গায় মুখোশ পড়ে বসেছিল রুদ্র। এই ষড়যন্ত্র থেকে এবার কিভাবে বের হবে ফুলকি সেটাই দেখার অপেক্ষা।

Back to top button