অভিনয়ের দিক থেকে সোনামনি আর সৌমিতৃষার মধ্যে পর্দার মিঠাইকেই দশে দশ দিল দর্শকেরা ! ‘হাসতে পারে না সোনামণি, আর অভিনয়ের কথা তো না বলাই ভালো বলছে দর্শক মহল

স্টার জলসার জনপ্রিয় একটি ধারাবাহিক হলো ‘এক্কা দোক্কা’। এই ধারাবাহিকের মুখ্য চরিত্র রাধিকা এবং পোখরাজের চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী সোনামনি সাহা এবং অভিনেতা সপ্তর্ষি মৌলিক। অত্যন্ত জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী থাকার পরেও ধারাবাহিক টিআরপি টানতে পারছে না। এমনকি লীনা গঙ্গোপাধ্যায়ের মতো লেখিকার গল্প হওয়ার পরেও টিআরপি কম। তার একটি কারণ হিসেবে দর্শকেরা মনে করেন ধারাবাহিকে রাধিকার অভিনয়কে চিহ্নিত করেছেন।
এর আগেও সোনামনির অভিনয়ে আঙ্গুল তুলেছিলেন দর্শকরা। যখন রঞ্জাবতির আগমন ঘটেছিল এক্কা দোক্কা ধারাবাহিকে। সবাই তখন রঞ্জাবতির মিষ্টি মুখ, হাসি আর অভিনয়ে মুগ্ধ হয়েছিলেন। আর এবার আরো একবার তার অভিনয় তথা অভিব্যক্তির উপর বিরক্তি প্রকাশ করলো ভক্তরা। আর এইবার তারা মিঠাই অর্থাৎ সৌমিতৃশার অভিনয় সোনামনির থেকে অনেক বেশি ভালো বলে দাবি করছেন।

অন্যদিকে মিঠাই ধারাবাহিকের মাধ্যমে সবার হৃদয় জিতে নিয়েছেন সৌমীতৃষা। দীর্ঘদিন ধরে টিআরপি তালিকায় এক নম্বর ধারাবাহিকের আসনটি দখল করে রাখে মিঠাই। অত্যন্ত জনপ্রিয় এই ধারাবাহিকের নাম ভূমিকায় দেখা যায় অভিনেত্রী সৌমীতৃষা কুণ্ডুকে। সোশ্যাল মিডিয়াতেও সৌমীতৃষার ভক্তের সংখ্যা যথেষ্ট। বর্তমানে ডবল রোলে অভিনয় করছেন মিঠাই। দুটি ভিন্ন চরিত্র অসাধারণ ভাবে ফুটিয়ে তুলেছে সে নিজের মধ্যে।
রাধিাকা অর্থাৎ সোনামনির অভিনয় নিয়ে এর আগেও বহুবার কথা উঠেছে। তার মধ্যে কেমন যেনো একটা আড়ষ্ট ভাব লক্ষ্য করেছেন দর্শকরা। নেই কোনো প্রানবন্ত হাসি। দর্শকরা প্রথমদিকে তাকে পছন্দ করলো বর্তমানে ভীষন রুক্ষ বলে মনে হচ্ছে তাকে।
অন্যদিকে হচ্ছে দর্শকদের প্রিয় মিঠাই রানী, যার প্রানবন্ত হাসি আছে, পাগলামি আছে, যাকে দেখলেই মনে ভালো হয়ে যায় দর্শকদের। শুধু রূপে নয় গুনেও অসামান্য সে। দুটি চরিত্রে সাবলীল ভাবে অভিনয় করে চলেছে সে। কখনো স্মৃতি হারিয়ে ফেলার কষ্ট কখনো মা এর মাতৃত্ব কখনো বা উচ্ছেবাবুর মিঠাই সবেতেই অনবদ্য সে। সেই দিন থেকে সোনামনি মোটেই খোলামেলা চরিত্রের নয়। আর তার রুক্ষ অভিনয় ভালো লাগছেনা ভক্তদের।

