‘ধারাবাহিকে এখন আর সেই আন্তরিকতা নেই…’- অভিনেতা-অভিনেত্রীদের থেকে পেয়েছেন তিক্ততা! মুখ খুললেন চুমকি চৌধুরী!

টলিউড ইন্ডাস্ট্রির (Tollywood) ৯০ দশকের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন ছিলেন চুমকি চৌধুরী (Chumki Chowdhury)। ৯০ দশকের শুরুর সময় থেকেই অভিনয় জগতে পা রাখেন চুমকি চৌধুরী (Chumki Chowdhury)। বাবা অঞ্জন চৌধুরীর (Anjan Chowdhury) হাত ধরে এই প্রথম অভিনয় জগতে আসেন অভিনেত্রী। একাধিক বাংলা চলচ্চিত্রে অভিনয় করে অভিনেত্রী দর্শকের মন জয় করে নিয়েছিলেন। খুব অল্প সময়ের মধ্যেই বাবার পরিচিতির বাইরেও নিজের পরিচিতি তৈরি করেছিলেন দর্শক মহলে। শেষ কয়েক বছর ধরে বড় পর্দায় কাজ না করলেও টেলিভিশনের পর্দায় কাজ করেছেন।
শুধুমাত্র নিজের অভিনয় নয়, নিজের ব্যবহার কথাবার্তা সবকিছুর জন্য সকলের প্রিয় পাত্রী ছিলেন অভিনেত্রী। খুব অল্প সময়ের মধ্যেই সকলের মন জয় করতে পারতেন। সেই সময় বাবার পরিচালিত ছবিতেই শুধু কাজ করে সকলের ভালোবাসা পেয়েছিলেন।
৯০ এর দশকে ব্যাপক জনপ্রিয়তা পাওয়ার পর অভিনেত্রী মাঝে দীর্ঘ কয়েকবছরের জন্য বিরতি নিয়েছিলেন। আবারো ধারাবাহিকের হাত ধরে ফিরে এসেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে ফিরে আসার পর বর্তমান সময়ের আর্টিস্টদের নিয়ে নিজের বক্তব্য জানিয়েছেন তিনি। অভিনেত্রীকে প্রশ্ন করা হয় বর্তমানে যে সোশ্যাল মিডিয়ার ফলোয়ার দেখে কাজ দেওয়া হয় সেই নিয়ে অভিনেত্রীর কি মত। তখন অভিনেত্রী বলেন, ‘সবক্ষেত্রে তা ঠিক হয় না। আমি নাম না করেই বলছি কিছুদিন আগেই এক ধারাবাহিকে এরকম সোশ্যাল মিডিয়াতে ফলোয়ার দেখে সিলেক্ট করা হয়েছিল সেই সিরিয়াল বেশিদিন চলেনি। আবার এমন অনেকে আছে যারা ভালো করছে। তবে এখন সবার মধ্যে সেই আন্তরিকতা নেই, কর্পোরেটের মতন হয়ে গেছে বিষয় গুলো।’
অভিনেত্রীর কাছে জানতে চাওয়া হয়, এই এতটা সময়ে বাদে ফিরে এসে অভিনেত্রীর এডজাস্ট করতে সমস্যা হয়নি? সেই প্রসঙ্গে অভিনেত্রী জানান, ‘না আমি সব জায়গায় খুব ভালো এডজাস্ট করতে পারি। কে কেমন কার সাথে কেমন করে চলতে হবে বুঝতে পারি। আর আমার চাহিদা খুব কম, আমি গেলাম কাজ করলাম একটু চা বেশি দিল ব্যাস তাহলেই হলো।’
আরও পড়ুনঃ ‘দেখনদারির জগতে একেবারে মাটির মানুষ…’- একই সঙ্গে মুক এবং বধির! ভালোবেসে ছুটে এসেছে অভিনেত্রীর কাছে! ভক্তদের ভালোবাসায় ভরিয়ে দিলেন প্রিয় “কমলিনী”!
ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাজনীতি ব্যাপারটা বরাবর আছে। অভিনেত্রী কখনো রাজনীতির মুখোমুখি হয়েছেন এই প্রশ্ন করায় অভিনেত্রী বলে, ‘হ্যাঁ আমিও রাজনীতির মুখোমুখি হয়েছি, হয়নি বললে ভুল হবে। সংসারেও রাজনীতি হয়। তবে সেটা নিয়ে কষ্ট পেয়ে লাভ নেই। এটা আমাকে কখনোই প্রভাবিত করেনি। আমার সবসময় মনে হয়েছে ও যখন করেছে বেশ করেছে, ওর মনে হয়েছে করেছে।’

