মা কালীর মতন সাজ এদিকে অদ্ভুত অঙ্গভঙ্গি! হিন্দু ধর্মকে অপমান! মিউজিক ভিডিও বানাতে গিয়ে বিতর্কের মুখে গায়ক!

কানাডিয়ান র্যাপার (Canadian rapper) তথা মডেল টমি জেনেসিস (Tommy Genesis)-এর ‘ট্রু ব্লু’ (True Blue song) গানের ভিডিয়ো নিয়ে বর্তমানে তোলপাড় নেটপাড়া ৷ হিন্দুভাবাবেগে আঘাতের অভিযোগে নেটিজেনরা ওই গানের ভিডিও দেখার পর থেকে দারুণ ক্ষেপে উঠেছেন৷ তিনি যেভাবে ভিডিয়ো করেছেন এবং যেভাবে নিজেকে নীল রঙ, সোনার গয়না আর কপালে টিপ দিয়ে সাজিয়ে তুলেছেন, যা অঙ্গভঙ্গি করেছেন তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে।
গানের নামে ধর্মীয় আবেগে আঘাত দেওয়ার কারণেই এই গায়িকাকে নিয়ে জোরদার বিতর্ক। গোটা গায়ে নীল রঙ দিয়ে পেন্ট করা ডার্ক রঙের লিপস্টিক, পরনে সোনালী রঙের টু-পিস এবং বেশ কয়েকটি সোনালী গয়না এখানেই শেষ না। তিনি যা কাণ্ডকীর্তি করেছেন সেই ভিডিওতে, দেখলে চমকে উঠবেন অনেকেই।
কানাডার ভ্যাঙ্কুভারে জন্ম ও বেড়ে ওঠা টমি জেনেসিস একটি মিশ্র জাতিগত পরিবারের মানুষ। তার বাবা দক্ষিণ ভারতের একজন তামিল-মালয়ালি খ্রিস্টান, এবং তার মা সুইডিশ বংশোদ্ভূত। তিনি একটি খ্রিস্টান পরিবারে বেড়ে উঠলেও প্রকাশ্যে তার দক্ষিণ এশীয় শিকড়কে মনে রেখেছেন। ভাল নাম মোহনরাজ এমিলি। তিনি কার ইউনিভার্সিটি অফ আর্ট অ্যান্ড ডিজাইনে পড়াশোনা করেছেন, যেখানে তিনি চলচ্চিত্র ও ভাস্কর্যের ডিগ্রি অর্জন করেছেন।
ভিডিয়োর একটি মুহূর্তে দেখা যাচ্ছে তিনি ক্রুশ জিভ দিয়ে চাটছেন, কখনও আবার পিঠের কাছে নিয়ে এসে পোজ দিচ্ছেন। কখনও গোপনাঙ্গের কাছে নিয়ে যাচ্ছেন ক্রুশ, কখনও আবার স্তনের কাছে চেপে ধরছেন। সব মিলিয়ে গোটা ব্যাপারটিকে ভীষণ খারাপ চোখেই দেখেছেন সকলে। অসম্মানজনক এই ফটোশুট দেখে গায়িকার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন নেটিজেনরা।
আরও পড়ুনঃ সত্যিকারের ভালবাসার মানুষই পারে ভালোবাসাকে বেঁধে না রেখে মুক্ত করে দিতে! পরিণীতা ধারাবাহিকের গোপাল চরিত্রটি মুগ্ধ করছে দর্শকদের!
অনেকে বলেছেন, হিন্দু ধর্ম নিয়ে এরকম ছেলেখেলা বন্ধ করুন। আবার অনেকে লিখেছেন, আমাদের দেব-দেবীরা আপনার পোশাক হতে পারে না, নিজের সীমা কতটা জানেন না। অনেকে আবার এই ভিডিও সোশ্যাল মিডিয়া থেকে তুলে নেওয়ার দাবি জানিয়েছেন। কেউ কেউ বলছেন, এই ভিডিও বানানোর চক্করে আপনি হিন্দু দেব-দেবীদের অসম্মান করছেন। মোদ্দা কথা এই ভিডিও সামনে আসতেই চরম সমালোচনার ঝড় উঠেছে গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে।

