২০ বছর পর ডিপার্টমেন্টে জগদ্ধাত্রী! নায়িকার এক হুংকারে স্তব্ধ দিব্যা সেন! ফাঁ’স আজকের দুর্ধর্ষ পর্ব

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রী (Jagaddhatri) ফের নতুন মোড়ে! দীর্ঘদিনের এই সিরিয়াল দর্শকদের মনে যেমন জায়গা করে নিয়েছে, তেমনি এখন গল্পে আসছে একের পর এক টানটান পর্ব। জগদ্ধাত্রী ও স্বয়ম্ভুর প্রেম এবং লড়াইয়ের এই কাহিনি যত এগোচ্ছে, ততই বেড়ে চলেছে রহস্যের জাল। দর্শকরা একটাও এপিসোড মিস করতে চাইছেন না। কারণ প্রত্যেক পর্বেই থাকছে নতুন চমক।

গত পর্বে দেখা গিয়েছিল দিব্যা সেন নিজের উকিলের সঙ্গে কেস থেকে বাঁচার উপায় খুঁজছে, কারণ জগদ্ধাত্রী সুস্থ হয়ে উঠছে। আর তখনই দিব্যার অফিসে হেঁটে এসে চমকে দেয় জগদ্ধাত্রী। দিব্যা ভয় পেয়ে তাকে সব ভুলে যেতে বলে, কিন্তু জগদ্ধাত্রী জানিয়ে দেয় এবার আর পিছু হটা নয়। এরপরই ফোন করে স্বয়ম্ভুকে জানায়, সে জগদ্ধাত্রী নয়, দুর্গা। দিব্যাকে ফাঁদে ফেলতেই এই ছক!

দুর্গা সেজেছিল জগদ্ধাত্রী রূপে, যাতে দিব্যার আসল মুখোশ ফাঁস হয়। অপরদিকে স্বয়ম্ভু চিন্তায় পড়ে যায়, কারণ আসল জগদ্ধাত্রী কথা বললেও তার স্মৃতি এখনও ফিরেনি। কোর্টে যদি সে দিব্যার বিরুদ্ধে কিছু না বলতে পারে, তাহলে কেস হেরে যেতে পারে। স্বয়ম্ভু তাই চায়, এবার এই মামলা লড়বে দুর্গা নিজে, কারণ তিনিই জগদ্ধাত্রীর যোগ্য উত্তরসূরি।

আজকের পর্বে শুরুতেই দেখা যায় বৈদেহী দুর্গার জন্য পাপড় ভাজছেন, তখনই ফোন করেন দিব্যা। জানায়, জ্যাস সান্যাল আবার ডিপার্টমেন্ট জয়েন করেছে। খবর শুনে চমকে ওঠেন বৈদেহী। কিন্তু তখনই দুর্গা ফোন কেড়ে নিয়ে বলে, হ্যাঁ, আমার মা ফের কাজে ফিরেছে। এরপর বৈদেহী মেহেন্দির কাছে খবরটা জানান। মেহেন্দি কিছুতেই বিশ্বাস করতে পারেন না যে জগদ্ধাত্রী ফের ডিউটিতে যোগ দিয়েছে।

আরও পড়ুনঃ মিটিলের আনা প্রমানেই খু্লে পড়লো চন্দ্রের মুখোশ! হাটে হাঁড়ি ভাঙার হুম’কি সোহিনীর! দুর্ধর্ষ আজকে পর্ব!

মেহেন্দি সন্দেহ করে এটা আসলে জগদ্ধাত্রী নয়, দুর্গা। সে দুর্গার পরিচয় যাচাই করতে থাকে। একের পর এক প্রশ্ন ছুড়ে দেয় – এক্স বয়ফ্রেন্ডের নাম, পুরনো ঘটনার কথা। দুর্গা সাবধানে উত্তর দেয়, উৎসব মুখার্জীর নাম বলতেই সবাই চমকে যায়। মেহেন্দি ভাবে তবে কি এ সত্যিই জগদ্ধাত্রী? শেষ দৃশ্যে দুর্গা মনে মনে ভাবে, “তোমরা যত প্রশ্ন করো, আমি তৈরি। এবার তোমরা কেউ আমাকে ধরতে পারবে না!”

Back to top button