মিটিলের আনা প্রমানেই খু্লে পড়লো চন্দ্রের মুখোশ! হাটে হাঁড়ি ভাঙার হুম’কি সোহিনীর! দুর্ধর্ষ আজকে পর্ব!

স্টার জলসার (Star Jalsha) নতুন ধারাবাহিকগুলির তালিকায় যেটি এখনো শুরুর দিকেই দর্শকদের কৌতূহল জাগিয়ে তুলেছে, তা হলো চিরসখা (Chiroshokha)। বহুদিন পর এই ধারাবাহিকের মাধ্যমে ছোটপর্দায় প্রত্যাবর্তন ঘটেছে জনপ্রিয় অভিনেত্রী ‘অপরাজিতা ঘোষ দাস’ -এর (Aparajita Ghosh Das)। অন্যদিকে, পরিচিত ইমেজ থেকে একেবারে আলাদা ছাঁচে ধরা দিচ্ছেন ‘সুদীপ মুখোপাধ্যায়’ (Sudip Mukherjee)।

দুজনের অভিনয়েই গল্পে তৈরি হচ্ছে গভীরতা এবং জটিল আবহ। এ ছাড়াও ধারাবাহিকে রয়েছেন একাধিক পরিচিত মুখ, যারা তাঁদের অভিনয় দক্ষতা দিয়ে প্রতিটি দৃশ্যে নতুন মাত্রা যোগ করছেন। ধারাবাহিকের প্রাথমিক পর্ব থেকেই পরিষ্কার, এটি চলতি ধারার গল্প থেকে সম্পূর্ণ ভিন্ন পথে হাঁটছে। এখানে ফুটে উঠছে অসমবয়সী সম্পর্কের সূক্ষ্ম আবেগ, যা টেলিভিশনে সাধারণত কমই দেখা যায়।

গল্পে ধীরে ধীরে যে প্রেম ও জটিলতার মোড় তৈরি হচ্ছে, তা দর্শকদের চোখ টানছে নিঃসন্দেহে। আর গল্পের আড়ালে যখন লেখার দায়িত্বে থাকেন লীনা গঙ্গোপাধ্যায়, তখন দর্শক ধরে নিতে পারেন—কিছু না কিছু চমক তো থাকবেই। সেই প্রতিশ্রুতিই যেন নিয়ে এসেছে এই ধারাবাহিক। স্টার জলসার ধারাবাহিক ‘চিরসখা’র (Chiroshokha) গতকালের পর্বে দেখা যায়, কমলিনীকে দলিল চুরির অপবাদ দিয়ে চন্দ্রের মা অনেক কথা শোনান।

এমনকি বুবলাই তাঁর মায়ের সঙ্গে নতুনের সস্পর্ক নিয়ে খারাপ ইঙ্গিত করতে থাকে। সেই কথা নতুন মানতে পারে না, না চাইতেও বুবলাইকে চড় মারতে বাধ্য হন। এদিকে মিটিল একটি ঠিকানার কথা বলে আর কিছু ছবি দেখায়। সেখানে দেখা যায়, চন্দ্র তার দ্বিতীয় পক্ষের মেয়ের জন্মদিন পালন করছে। সবই এবার চেপে ধরে চন্দ্রকে কিন্তু সে মায়ের আশ্রয় নেয়। চন্দ্রের মা বলেন, মামলা করবেন তিনি কমলিনীর বিরুদ্ধে তাঁর ছেলেকে ফাঁসানোর জন্য।

আরও পড়ুনঃ ছোট রাজার মুখ থেকেই বড়রাজার খু’নের রহস্য ফাঁ’স! সবটা জেনে অবাক ফুলকি-রোহিত! ফাঁ’স আজকের দুর্ধর্ষ পর্ব

এরপর ভয় পেয়ে চন্দ্র সোহিনীর কাছে যায়। সেখানে গিয়ে আবার বানিয়ে বানিয়ে কমলিনীর নামে নিন্দা করতে থাকে। দেনার দায় জর্জরিত হয়ে সে আসতে বাধ্য হয়েছে, এইসব গল্প শোনাতে থাকে। কিন্তু সোহিনী এবার চন্দ্রের বিরুদ্ধে দাড়িয়ে বলে, তাঁকে যখন বউ বানিয়েছে তখন দায়িত্ব নিতেই হবে। তাদের খরচ মেটাতে বাড়ি দিয়ে টাকা চেয়ে আনতে বলে। না হলে সোহিনী হুমকি দেয়, চন্দ্রের পর্দা ফাঁস করে দেবে।

Back to top button