বিরাট দুঃসংবাদ! জগদ্ধাত্রী ধারাবাহিককে চিরবিদায় জানালেন সৌম্যদীপ মুখার্জি! আর ছোট পর্দায় দেখা মিলবেনা তার!

বিনোদন জগতে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাংলার মেগা ধারাবাহিক (Bengali Serial)। দৈনন্দিন জীবনে বিনোদনের জন্য এই ধারাবাহিক গুলির জুড়ি মেলা ভার। তাইতো সন্ধ্যে হলেই বাড়ির মা কাকিমারা টেলিভিশনের সামনে বসে পড়েন তাদের প্রিয় ধারাবাহিক ( Bengali Serial) গুলি দেখার জন্য। বর্তমানে দিনে দিনে ধারাবাহিকের সংখ্যা বাড়ছে। বিভিন্ন জনপ্রিয় চ্যানেলে একাধিক জনপ্রিয় ধারাবাহিক দেখানো হয়ে থাকে।
আরে এবারে ধারাবাহিক প্রেমিদের জন্য রয়েছে এক বিরাট দুঃসংবাদ। বর্তমান সময়ে ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম জনপ্রিয় এবং দর্শকদের পছন্দের একটি ধারাবাহিক হলো জি বাংলার জগদ্ধাত্রী ধারাবাহিক। দীর্ঘ ৩ বছর ধরে ধারাবাহিকটি রমরমিয়ে চলছে জি বাংলার পর্দায়। শুরুর সময় থেকে আজ পর্যন্ত টিআরপি রেটিং এ কখনো পিছিয়ে পড়েনি ধারাবাহিকটি। সবসময় এক থেকে তিনের মধ্যে নিজেদের জায়গা দখল করে রেখেছে।
তবে এবারে এই ধারাবাহিকের দর্শকদের জন্য রয়েছে দুঃসংবাদ। খুব তাড়াতাড়ি ধারাবাহিক থেকে বিদায় নিচ্ছেন ধারাবাহিকের নায়ক স্বয়ম্ভু অর্থাৎ অভিনেতা সৌম্যদীপ মুখার্জি। এই খবর সামনে আসতেই তোলপাড় শুরু হয়েছে। দর্শকদের মনে হাজার প্রশ্ন ভিড় করছে, কেন হঠাৎ করে মাঝপথে ধারাবাহিক ছাড়ছেন অভিনেতা, কোন ব্যক্তিগত কারণে নাকি ধারাবাহিক কর্তৃপক্ষের সাথে কোনোরকম ঝগড়া-বিবাদ এর কারণে? সেই নিয়ে নানান প্রশ্ন ঘিরে ধরেছে সৌম্যদীপকে।
টলি পাড়ায় কান পাতলেই শোনা যায় ধারাবাহিকের নায়িকা অঙ্কিতের সাথে নাকি সৌম্যদীপের সম্পর্ক খুব একটা সহজ নয়। প্রথম দিকে তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও পরের দিকে তাদের সম্পর্কে নাকি ফাটল ধরেছে। মাঝে তাদের প্রেম নিয়ে নানান রকম গুঞ্জন শোনা গিয়েছিল। কিন্তু সেই গুঞ্জন পুরোপুরি ভাবে উড়িয়ে দিয়েছিলেন দুজনে। তারপর থেকে তাদের বন্ধুত্ব নাকি চির ধরতে শুরু করে। যদিও সে কথা কখনোই মানতে চাননি দুজনের একজনও। তাহলে কোন কারণের জন্য হঠাৎ করে ধারাবাহিক ছাড়ছে গল্পের নায়ক?
আরও পড়ুনঃ মোহনার পেট থেকে কথা বার করতে ফাঁদ পাতলো আদৃত! লক্ষ্যের খুব কাছাকাছি পৌছে গেল শুভলক্ষ্মী!
আসলে ধারাবাহিকে দুর্গার নতুন নায়ক আসতে চলেছে। খুব শীঘ্রই দুর্গার নায়ক হিসেবে এন্ট্রি নেবেন টেলিভিশনের পর্দার আরেক জনপ্রিয় অভিনেতা। কোন অভিনেতাকে দুর্গার বিপরীতে দেখা যাবে সেই নিয়ে এখনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। তাই দর্শকেরা মনে করছেন হয়তো সৌম্যদীপকে এরপর থেকে আর দেখা যাবে না ধারাবাহিকে। যদিও চ্যানেল কর্তৃপক্ষর তরফ থেকে বা অভিনেতার পক্ষ থেকে এখনো এই বিষয়ে কিছুই জানানো হয়নি।

