ডিএনএ টেস্টেই পর্দা ফাঁস! বেরিয়ে এলো বড় রাজার আসল পরিচয়! রিপোর্ট দেখে নিজেও হতবাক নায়িকা!

দীর্ঘদিন ধরে দর্শকদের মনে রাজত্ব করা ধারাবাহিক (Bengali Television) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হলো জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। দীর্ঘদিন বেশ কয়েকবছর ধরে টেলিভিশনের পর্দায় চলছে এই ধারাবাহিক। ধারাবাহিকে রোহিত ফুলকির জুটি দর্শকদের তো এখন ভীষণ পছন্দের। প্রথম দিন থেকে ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিচে এই জুটি। প্রায় সপ্তাহতেই টিআরপি তালিকায় দর্শকদের চমকে দেয় এই ধারাবাহিক।

ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয় ঘরে বড় রাজা আছে ভেবে রুদ্র কেরোসিন ছড়িয়ে সারা ঘরে আগুন ধরিয়ে দেয়। আগুনের আঁচ পেয়ে বাড়ির সকলে বেরিয়ে আসে। ফুলকি তো হাউমাউ করে কাঁদতে থাকে বড় রাজার জন্য। আগুন লাগানোর পর রুদ্র ফিরে আসে রাজমহলে। ঘরে এসে দেখে ছোট রানী আগে থেকেই সেখানে তার জন্য অপেক্ষা করেছিল।

Abhishek Bose

তারপর রুদ্র আগুন লাগানোর সময় যে ভিডিও করেছিল সেটা দেখে ছোট রানীকে। রুদ্র নিশ্চিত যে সে বড় রাজাকেই মেরে এসেছে। ছোট রানীও রুদ্রর কথা মেনে নেয়। এর পরের দিন কোর্টের সময় মতন মামলা শুরু হয়। সকলেই একের পর এল এসে উপস্থিত হয়। কিন্তু বড় রাজা অনুপস্থিত কোর্টে। এটা দেখে মনে মনে খুশি হয় ছোট রানী। এরপর চালু হয় মামলা। বড় রাজা কোর্টে আসছে না দেখে ওপর পক্ষের উকিল এই কেস বন্ধ করে দিতে বলে। বিচারক দেখে উকিলের কথায় যুক্তি আছে তাই তিনি ধানুকে সরাসরি বড় রাজা সম্পর্কে প্রশ্ন করে।

ধানু রাতের দুর্ঘটনার কথা জানায়, আর বলে এই মুহূর্তে বড় রাজার অবস্থা কেমন সেটা কেউ জানে না। তার জন্য পুলিশ আসার অপেক্ষা করছে ধানু। এরপর থানার বড় বাবু এসে জানান রাতে ঘরে আগুন লেগে যাওয়ার তিনি মারা যান। তাই বিচারক এই কেস বন্ধ করার সিদ্ধান্ত নেয়। আর ঠিক তখনই সঠিক সময়ে কোর্টে উপস্থিত হয় ফুলকি, আর সাথে করে নিজের বাবা বড় রাজাকেও নিয়ে আসে।

আরও পড়ুনঃ অধিকার ছিনিয়ে নেওয়ার লড়াইয়ে কমলিনী! কিছুতেই সই করবে না সে! পাশে এসে দাঁড়ালো চিরসখা নতুন! প্রকাশ্যে দুর্ধর্ষ প্রোমো!

বড় রাজাকে দেখে আবারো চমকে ওঠেন ছোট রানী। তিনি বুঝতেই পারেন রুদ্র আবারো ফেল করেছ, তাকে আর কোনোভাবেই ভরসা করা যায় না। আসলে ফুলকি আগে থেকেই আন্দাজ করেছিল ছোট রানী এমন কিছু ঘটাতে পারে। তাই বড় রাজাকে আগে থেকেই সরিয়ে তার জায়গায় পুতুল রেখে দিয়েছিল। তাই বড় রাজাকে বাঁচাতে পেরেছে। এদিকে বড় রাজার পরিচয় প্রমাণ করার জন্য ডিএনএ টেস্ট করার সিদ্ধান্ত নেয় ফুলকি। কিন্তু ছোট রানী এত সহজে এসব হতে দেবে না।

Back to top button