গোয়েন্দাগিরি করতে গিয়ে ফেঁ’সে গেল শুভলক্ষ্মী! পরিস্থিতি সামাল দিতে দারুণ বুদ্ধি বের করলো সে!

স্টার জলসার (Star jalsha) পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক গৃহপ্রবেশ (Grihopronesh)। সুস্মিত (Sushmit Mukherjee) উষসীর (Usashi Chakraborty) নতুন জুটির কেমিস্ট্রি দেখতে পাবেন দর্শক। ধারাবাহিকের প্রোমো ভিডিও দেখে বোঝা গিয়েছিল একটি সাধারণ ছাপোসা মধ্যবিত্ত পরিবারের মেয়ের বিদেশে আসার গল্প ঘিরেই তৈরি হচ্ছে এই ধারাবাহিক। সেখানেই কোন এক পরিচিতি আত্মীয়র বাড়িতে থাকবে শুভলক্ষী অর্থাৎ গল্পের নায়িকা। আর এই ধারাবাহিকে গল্পের নায়কের নাম হল আদৃত।

ধারাবাহিকটিকে নিয়ে প্রথম দিকে হাসাহাসি, কটাক্ষ চলছিল। বর্তমানে ধারাবাহিকটি কিন্তু টিআরপি তালিকা প্রতি সপ্তাহতেই বাজিমাত করছে। প্রতিদিনই নিত্য নতুন চমক অপেক্ষা করে থাকে দর্শকদের জন্য। তাই জন্য ধারাবাহিকের একটি পর্বও দর্শকরা মিস করতে চান না। বর্তমানে তো ধারাবাহিকের গল্প আরো জমজমাট হয়ে উঠেছে। বেশ কিছুদিন ধরেই ধারাবাহিকের পর্ব গুলি বেশ আগ্রহ সহকারে দেখছেন দর্শক।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, আদৃত এর বাবা কিছুতে মেনে নিতে পারে না যে শুভ বাড়ি ছেড়ে চলে গেছে। তার বাড়ির লক্ষ্মীর বাড়ি ছেড়ে চলে যাওয়া একেবারেই মেনে নিতে পারেন না তিনি। শুভকে ফোন করে ফিরে আসার জন্য অনুরোধ করে। কিন্তু শুভ জানিয়ে দেয় সে একবার যখন সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত থেকে সরে আসবে না। আর তিনি যেন শুভর সিদ্ধান্তকে সম্মান করে। তাই শুভ জানিয়ে দেয় সে আর কোনমতেই ফিরবে না নিউইয়র্কের রায় বাড়িতে।

এদিকে আকাশের মা আকাশে বারবার বোঝাতে থাকে আদৃত এর বাড়িতে গিয়ে ঝামেলা না করতে। তাতে মোহনার ক্ষতি হবে, জোর করে কারো ভালোবাসা পাওয়া যায় না। মোহনা সেখানে ভালো থাকবে না। কিন্তু আকাশ তো কোন কথাই শোনে না। নিজের জেদ ধরে বসে থাকে, মোহনার এই অবস্থার জন্য যে দেয় তাকেই দায়িত্ব নিতে হবে।

আরও পড়ুনঃ চন্দ্রর পাশ থেকে সরে গেলো তার ছেলে মেয়ে! সোহিনীর মুখ থেকেই বেরিয়ে এলো চন্দ্রের অন্ধকার অতীতে!

এদিকে লাকির সঙ্গে কেশবকে এত সুন্দর ভাবে মিশে যেতে দেখে মনে খটকা লাগে আদৃত এর। কেশব সহজে কারোর সাথে মিশতে পারে না। তার সময় লাগে। সেখানে লাকি একটা অজানা অচেনা মেয়ে তার সাথে এত সুন্দর ভাবে বন্ডিং তৈরি হয়েছে কেশবের। এদিকে শুভ তো দ্বিতীয়বার প্রেগন্যান্ট তারও শরীরের অবস্থা ভালো নয়। কেশবকে খাওয়ার সময় আদৃত তার পাশে এসে বসে আর ঠিক তখনই শুভর মাথা ঘুরিয়ে ওঠে। আদৃত লাকিকে সামলাতে চাইলে বাধা দেয় সে। এদিকে মোহনার ব্যবহার দেখে আদৃত এর মনে বারবার সন্দেহ হয়। আদৃত এর মনে হয় আদৃতকে পাওয়ার জন্য মোহনা আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে তাই জন্যই কি প্রেগনেন্সির মিথ্যে নাটক করছে? এদিকে পরের দিন মোহনাকে ডাক্তারের চেম্বারে নিয়ে যাওয়ার সময় সেখানে লাকির মুখোমুখি হয় দুজনে। সেখানে তাকে দেখে সন্দেহ হয় তাদের।

Back to top button