মোহনাকে মন থেকে মেনে নিল আদৃত! তবে কি হেরে গেল শুভলক্ষ্মী? নাকি গোপনে হাত মেলালো নায়ক-নায়িকা?

স্টার জলসার (Star jalsha) পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক গৃহপ্রবেশ (Grihopronesh)। সুস্মিত (Sushmit Mukherjee) উষসীর (Usashi Chakraborty) নতুন জুটির কেমিস্ট্রি দেখতে পাবেন দর্শক। ধারাবাহিকের প্রোমো ভিডিও দেখে বোঝা গিয়েছিল একটি সাধারণ ছাপোসা মধ্যবিত্ত পরিবারের মেয়ের বিদেশে আসার গল্প ঘিরেই তৈরি হচ্ছে এই ধারাবাহিক। সেখানেই কোন এক পরিচিতি আত্মীয়র বাড়িতে থাকবে শুভলক্ষী অর্থাৎ গল্পের নায়িকা। আর এই ধারাবাহিকে গল্পের নায়কের নাম হল আদৃত।
ধারাবাহিকটিকে নিয়ে প্রথম দিকে হাসাহাসি, কটাক্ষ চলছিল। বর্তমানে ধারাবাহিকটি কিন্তু টিআরপি তালিকা প্রতি সপ্তাহতেই বাজিমাত করছে। প্রতিদিনই নিত্য নতুন চমক অপেক্ষা করে থাকে দর্শকদের জন্য। তাই জন্য ধারাবাহিকের একটি পর্বও দর্শকরা মিস করতে চান না। বর্তমানে তো ধারাবাহিকের গল্প আরো জমজমাট হয়ে উঠেছে। বেশ কিছুদিন ধরেই ধারাবাহিকের পর্ব গুলি বেশ আগ্রহ সহকারে দেখছেন দর্শক।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, রায় বাড়িতে এসে উপস্থিত হয় আকাশ। আকাশে এসে মোহনাকে কাদতে দেখে আবার তো সবাইকে হুমকি দেওয়া শুরু করে। ঠিক সেই সময়েই এসে উপস্থিত হয় পুলক অর্থাৎ আদির বাবা। তিনি এসে আকাশের অপমানের যোগ্য জবাব দেয়। আকাশকে চুপ করিয়ে সকলকে প্রশ্ন করে কিভাবে তারা শুভকে বাড়ি থেকে চলে যেতে দিল। কেউ পুলকের প্রশ্নের উত্তর দিতে পারে না। তারপর তিনি আকাশকে বলে একা তো আদির দোষ কখনো হতে পারে না। মোহনাও একজন ডাক্তার তার উচিত ছিল নিজেকে কন্ট্রোল করা।
কিন্তু এসব কথা শোনার পরেও আকাশ কোনভাবে নিজের বোনের দোষ দেখতে পারে না। তার মনে হয় আদৃত সম্পূর্ণ দোষ করেছে। আর মোহনার যদি এতটুকু অযত্ন হয় তাহলে সে কাউকে ছাড়বে না। তারপরেই বাড়িতে আসে আদৃত। আদৃত এসে জানায় মোহনার কোনরকম কোন অসুবিধা হবে না। মোহনা এখানেই থাকবে এবং আদৃত যখন একবার মোহনা এবং তার সন্তানের দায়িত্ব নিয়েছে তখন সে নিজের দায়িত্ব থেকে সরে আসবেনা। এসব কথা শোনার পর শুভ নিজেকে ঠিক রাখতে পারেনা। যার জন্য শুভ এত লড়াই করছে আজ সেই তাকে হারিয়ে দিল।
আরও পড়ুনঃ নিজের লড়াইয়ে সফল কমলিনী! সবটাই চন্দ্রের নাটক! সকলের সামনে খুলে গেলো চন্দ্রর আসল মুখোশ!
এদিকে আদৃত এর বাবাও কিছুতে মেনে নিতে পারে না যে শুভ বাড়ি ছেড়ে চলে গেছে। তার বাড়ির লক্ষ্মীর বাড়ি ছেড়ে চলে যাওয়া একেবারেই মেনে নিতে পারেন না তিনি। শুভকে ফোন করে ফিরে আসার জন্য অনুরোধ করে। কিন্তু শুভ জানিয়ে দেয় সে একবার যখন সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত থেকে সরে আসবে না। আর তিনি যেন শুভর সিদ্ধান্তকে সম্মান করে। অন্যদিকে মোহনা তো আনন্দে আত্মহারা হয়ে পড়ে। আদৃত তাকে মেনে নিয়েছে তাকে রায় পরিবারে থাকার অনুমতি দিয়েছে সবকিছু যেন একটু বেশি তাড়াতাড়ি হয়ে গেল। কিন্তু এসবের পিছনে আদৃত এর কোনো অন্য উদ্দেশ্য আছে কিনা সেটাই দেখার অপেক্ষা।

