‘এই ধরনের মানুষকে আমি মানুষ হিসেবে ধরি না!’ সাক্ষাৎকারে ঋতুপর্ণাকে সরাসরি আক্রমণ শ্রীলেখার!

টলিউডের কন্ত্রভার্সিয়াল কুইন যদি কাউকে বলা হয় তাহলে প্রথমেই উঠে আসে শ্রীলেখা মিত্রের (Sreelekha Mitra) নাম। বিভিন্ন বিষয়ে তিনি যতবারই মুখ খুলেছেন সেই কথাটা নিয়ে তৈরি হয়েছে তুমুল সমালোচনা। রাজনৈতিক বিষয় হোক বা টলিউড ইন্ডাস্ট্রির (Tollywood Industry) কোন বিষয় যখনই তিনি অন্যায়ের প্রতিবাদ করেছেন, সত্যি কথা বলেছেন ততবার তাকে কোণ ঠাসা করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু শ্রীলেখা কখনোই চুপ থাকেনি। বরাবরই সত্যিটাকে সত্যি বলে প্রকাশ করেছেন এবং সত্যি বলতে কখনো পিছপা হননি।

টলিউড ইন্ডাস্ট্রিতে দুই দশকেরও বেশি সময় ধরে যুক্ত রয়েছেন শ্রীলেখা। তবে শেষ কয়েক বছর তাকে, টেলিভিশনের পর্দায় বা বড় পর্দায় অভিনয় করতে দেখা যায়নি। হতে পারে তার এই সত্যি কথা বলা, বেফাঁস মন্তব্যের কারণেই তিনি কাজ পান না। তবে সেই নিয়ে কখনোই আক্ষেপ ছিল না শ্রীলেখার। এর আগেও একাধিকবার টলিউডের অন্ধকার দিক নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী।

সেরকমই আরও একবার ঋতুপর্ণা সেনগুপ্তকে সরাসরি আক্রমণ করলেন শ্রীলেখা। আর জি কর প্রতিবাদ কাণ্ডে সামিল হওয়ার নামে শঙ্খ বাজানোর ভিডিও পোস্ট করে ট্রো’লের মুখে পড়েছিলেন তিনি। সেই নিয়ে ঋতুপর্ণাকে সেই সময় ট্রোল করেছিলেন শ্রীলেখা। আবারো সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো।

চারিদিকে ঋতুপর্ণাকে ট্রোল করা হলেও সেই সময় কেই শ্রীলেখা নিয়ে কোনো মন্তব্য করেননি। এই নিয়ে অভিনেত্রী এক সাক্ষাৎকারে বলেন, ‘শঙ্খ বাজানোর ঘটনাটাই মাথায় এলো। নৈতিকতা, মানবতা বাদ দিতেও এই যে একটি মেয়ে এভাবে মারা গিয়েছে, খুন হয়েছে তার মা বাবার একমাত্র সন্তান তার প্রতি আমার কোনো দুঃখ কষ্ট না থাকতেই পারে, আমি বাদ দিলাম সেই কথা। কিন্তু সেখানে আমি শঙ্খ টা বাজালাম আর পিছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে। এই দৃষ্ঠতা কি করে মানুষ দেখাতে পারে সেটা জানি না। এই ধরনের মানুষকে আমি ১ নম্বর হিরোইন, বা মানুষ হিসেবেই মনে করি না।’

আরও পড়ুনঃ তটিনীর সাহসিকতায় প্রাণে বাঁচলো লাট্টু! মা দুর্গার মতন গুন্ডাদের হাত থেকে সন্তানকে রক্ষা করল তটিনী!

সেই সময় এই ঘটনা ঘিরে তোলপাড় হয়েছিল নেটপাড়া। একটা খুবই সেনসেটিভ ঘটনাকে ঘিরে এমন কেউ কি করে করতে পারে সত্যি কেউ কল্পনাও করেনি। সকলেই সেই সময় ধিক্কার জানিয়েছিলেন। কিন্তু এই ঘটনাও ধীরে ধীরে চাপা পড়ে গেলো।

Back to top button