আকাশের ভুল ধারণা ভেঙ্গে দিল আদৃতের বাবা! মোহনার নোংরামি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল সে!

স্টার জলসার (Star jalsha) পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক গৃহপ্রবেশ (Grihopronesh)। সুস্মিত (Sushmit Mukherjee) উষসীর (Usashi Chakraborty) নতুন জুটির কেমিস্ট্রি দেখতে পাবেন দর্শক। ধারাবাহিকের প্রোমো ভিডিও দেখে বোঝা গিয়েছিল একটি সাধারণ ছাপোসা মধ্যবিত্ত পরিবারের মেয়ের বিদেশে আসার গল্প ঘিরেই তৈরি হচ্ছে এই ধারাবাহিক। সেখানেই কোন এক পরিচিতি আত্মীয়র বাড়িতে থাকবে শুভলক্ষী অর্থাৎ গল্পের নায়িকা। আর এই ধারাবাহিকে গল্পের নায়কের নাম হল আদৃত।

ধারাবাহিকটিকে নিয়ে প্রথম দিকে হাসাহাসি, কটাক্ষ চলছিল। বর্তমানে ধারাবাহিকটি কিন্তু টিআরপি তালিকা প্রতি সপ্তাহতেই বাজিমাত করছে। প্রতিদিনই নিত্য নতুন চমক অপেক্ষা করে থাকে দর্শকদের জন্য। তাই জন্য ধারাবাহিকের একটি পর্বও দর্শকরা মিস করতে চান না। বর্তমানে তো ধারাবাহিকের গল্প আরো জমজমাট হয়ে উঠেছে। বেশ কিছুদিন ধরেই ধারাবাহিকের পর্ব গুলি বেশ আগ্রহ সহকারে দেখছেন দর্শক।

Grihoprobesh, Star jalsha, Bengali Serial, Bengali television, Ushasi Ray, Sushmit Mukherjee, গৃহপ্রবেশ, স্টার জলসা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, গৃহপ্রবেশ, উষসী রায়, সুস্মিত মুখার্জি, Today Episode 28 june, গৃহপ্রবেশ আজকের পর্ব ২৮ জুন, গৃহপ্রবেশ আজকের পর্ব

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, কেশবকে আদির কাছে নিয়ে আসে। কেশব এসে পড়ায় মোহনা বেশ বিরক্ত হয়, কিন্তু আদি সঙ্গে সঙ্গে মোহনাকে ঘর থেকে বের করে দিতে কেশবকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। আর আদির মনেও মোহনাকে নিয়ে সন্দেহ শুরু হয়। কারণ মোহনা প্রেগন্যান্ট অবস্থায় যেভাবে আদিকে কাছে পেতে চাইছে সেটা সত্যি সন্দেহজনক। আর মোহনা তো এই অপমান কিছুতেই মানতে পারে না। তাই ডোনার সাথে হাত মিলিয়ে প্ল্যান করতে থাকে।

এদিকে আদৃত বারবার শুভকে ফোন করতে থাকে, এভাবে চলতে থাকলে শুভ যেকোনো সময় ধরা পড়ে যাবে। তাই আদিকে বাধ্য হয়েই কেশবের দিব্যি দিয়ে থামিয়ে দেয় শুভ। ওদিকে ডোনার প্ল্যান অনুযায়ী মোহনা নাটক করে আদির মায়ের মন জয় করার কাজে লেগে পড়ে। কারণ যদি আদির মায়ের মন জয় করা যায় তাহলে আদির কাছাকাছি খুব সহজেই পৌঁছাতে পারবে মোহনা। তাই ইমোশনাল ভাবে ব্ল্যাকমেল করতে থাকে আদির মাকে।

আরও পড়ুনঃ কোর্টে সকলের সামনেই মেহেন্দিকে থাপ্পড় মারল কৌশিকী! শেষ চালে বাজিমাত করলো দুর্গা!

আর ঠিক সেই সময় এসে উপস্থিত হয় আকাশ। আকাশে এসে মোহনাকে কাদতে দেখে আবার তো সবাইকে হুমকি দেওয়া শুরু করে। ঠিক সেই সময়েই এসে উপস্থিত হয় পুলক অর্থাৎ আদির বাবা। তিনি এসে আকাশের অপমানের যোগ্য জবাব দেয়। আকাশকে চুপ করিয়ে সকলকে প্রশ্ন করে কিভাবে তারা শুভকে বাড়ি থেকে চলে যেতে দিল। কেউ পুলকের প্রশ্নের উত্তর দিতে পারে না। তারপর তিনি আকাশকে বলে একা তো আদির দোষ কখনো হতে পারে না। মোহনাও একজন ডাক্তার তার উচিত ছিল নিজেকে কন্ট্রোল করা। এবারে দেখার অপেক্ষা কি হয় আগামী পর্বে।

Back to top button