রথের মেলায় রুবেল শ্বেতা! রাস্তায় নেমে একি করলেন তারকা দম্পতি! তাদের কান্ড দেখে অবাক দর্শক!

বর্তমানে টলিউডের (Tollywood) জনপ্রিয় মিষ্টি জুটিগুলির মধ্যে অন্যতম একটি হল রুবেল শ্বেতার জুটি (Rubel-Sweta)। দেখতে দেখতে তিন মাস কেটে গেল বিয়ে হয়েছে এই জুটির। দীর্ঘ কয়েক বছর প্রেমের সম্পর্কে থাকার পর অবশেষে বিয়ের পিঁড়িতে বসেছিলেন দুজনে। নিজেদের প্রেম কখনোই আড়ালে রাখেননি তারা, বরাবরই খুললামখুল্লা প্রেমেই বিশ্বাসই ছিল দুজনে। ভক্তরা তো তাদের বিয়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন। অবশেষে সেই ইচ্ছে পূরণ হয়েছে তাদের।
গত ১৯শে জানুয়ারি বৈদিক মতে বিয়ে সেরেছেন জনপ্রিয় জুটি শ্বেতা রুবেল। দীর্ঘ বছরের প্রেমের সম্পর্ক পরিণতি পেয়েছে অবশেষে। বিয়ের আয়োজন বেশ ধুমধাম ভাবেই হয়েছিল। বিয়ের দিন লাল টুকটুকে বেনারসি, লাল ব্লাউজ আর লাল ওড়নায় এক্কেবারে বাঙালি কনের সাজে সেজেছিলেন শ্বেতা। আর রুবেল পরেছিলেন সাদা সিল্কের পাঞ্জাবি আর ধুতি। বৈদিক মত অনুসারে নিজেদের বিয়ের অনুষ্ঠান করেছিলেন শ্বেতা রুবেল।
বর্তমানে দুজনেই নিজেদের কাজ, নতুন সংসার নিয়ে ব্যস্ত। তারই মাঝে দুজন দুজনের জন্য সময় বার করছে একে অপরের যত্ন নিচ্ছে। দীর্ঘ বেশ কয়েক বছর প্রেমের সম্পর্কে ছিল রুবেল এবং শ্বেতা। দীর্ঘ ৯ বছরের সম্পর্ক থেকে বেরিয়ে এসে রুবেলের হাত ধরেছিলেন শ্বেতা।
বিয়ের পর এটাই শ্বেতা রুবেলের প্রথম রথ। রথ উপলক্ষে চারিদিকে সাজো সাজো রব। সকলেই জগন্নাথ দেবের আরাধনায় মেতে উঠেছে। মেলা বসেছে, ছোট ছোট বাচ্চারা রথ টানছে। সাধারণ মানুষ থেকে শুরু সেলিব্রিটিরা মেতে উঠেছে আনন্দ উৎসবে। এবারে সেই উৎসবে মেতে উঠেছে টলি পাড়ার আরেক জনপ্রিয় জুটি শ্বেতা রুবেল।
আরও পড়ুনঃ রাতে ঘুমোতে যাওযার কি করেন শুভশ্রী গাঙ্গুলী? সমাজ মাধ্যমে এবার বেডরুমের খবর ফাঁস করলেন অভিনেত্রী?
সম্প্রতি তারকা দম্পত্তির রথ টানার ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে স্বামী স্ত্রী দুজনে মিলে রাস্তায় নেমে রথ টানছে। আশেপাশে আরও অনেক মানুষ রয়েছে। উপস্থিত ছিল কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের টিম। সকল তারকা একসাথে সকলে মিলে হইহই করে রথ টানছে। দুজনের এই মিষ্টি ভিডিও দেখে ভক্তরা তো বেশ খুশি। প্রত্যেকেই তাদের জুটিকে এমনি পছন্দ করেন, তাদের একসাথে দেখতে সকলেই ভালোবাসেন।

