রাতে ঘুমোতে যাওযার কি করেন শুভশ্রী গাঙ্গুলী? সমাজ মাধ্যমে এবার বেডরুমের খবর ফাঁস করলেন অভিনেত্রী?

বর্তমান সময়ের টলিউডের (Tollywood) অন্যতম সুন্দরী এবং ব্যস্ত অভিনেত্রীদের মধ্যে একজন হলেন শুভশ্রী গাঙ্গুলী (Subhasree Ganguly)। রাজ চক্রবর্তীর গৃহিনী, এবং দুই সন্তানের মা হবার সাথে সাথে নিজের অভিনয় জগতে সমান সময় দিচ্ছেন অভিনেত্রী। অনেকগুলি বছর তিনি টলিউড এ কাটালেন। দিনে দিনে তার অভিনয়ে আরো প্রশংসিত হচ্ছে। নিজেকে আরও অন্যান্য চরিত্রে পর্দায় ফুটিয়ে তুলছেন শুভশ্রী। আর সেইসব চরিত্রে অভিনয় করে দর্শকদের থেকে প্রশংসাও পাচ্ছেন।
রাজ চক্রবর্তী সাথে বিয়ের পর শুভশ্রীর জীবন যেন আরো চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ২০১৬ সালে অভিমান ছবিতে কাজ করতে গিয়ে পরিচালক রাজ চক্রবর্তীর সাথে তার আলাপ হয়, সেই আলাপ ঘনিষ্ট হয়। তারপর দুজনে সম্পর্কে জড়ান। এরপর ২০১৮ সালের ৬ মার্চ তারা কলকাতায় বাগদান করেন এবং ১১ মে বাওয়ালি রাজবাড়িতে বিয়ে করেন।১২ সেপ্টেম্বর ২০২০ সালে রাজ শুভশ্রীর ঘরে তাদের প্রথম সন্তান ইউভান জন্ম নেয় তারপর আবার ৩০ নভেম্বর ২০২৩ সালে তাদের একটি কন্যা সন্তান হয়। বর্তমানে কাজ, সংসার, স্বামী, সন্তান নিয়ে শুভশ্রীর সুখে দিন কাটছে।
সম্প্রতি অভিনেত্রীর এক মন্তব্য ঘিরে তোলপাড় শুরু হয়েছে সোশ্যাল মিডিয়াতে। অভিনেত্রীর মুখে এমন এক মন্তব্য শুনে হতভম্ব হয়ে গিয়েছিলেন নেটিজেনরা। কেউ ভাবতেই পারেনি অভিনেত্রীর মুখে এমন কথা শুনবেন তারা। আসলে সোশ্যাল মিডিয়ায় নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে অভিনেতা অভিনেত্রীরা খুব বেশি চর্চা করেন না। সেখানে শুভশ্রী নিজের ব্যক্তিগত জীবন সম্পর্কে এমন এক তথ্য ফাঁস করলেন যা সকলের কাছে অবাক করা বিষয়।
তবে শুভশ্রী কি এমন বললেন যার জন্য নেটিজেনরা হতবাক হয়েছেন? কি এমন শেয়ার করলেন শুভশ্রী। সম্প্রতি একটি ভিডিওর মাধ্যমে শুভশ্রী রাতে ঘুমোতে যাওয়ার আগে যে বিশেষ কাজটি করেন সেই সম্পর্কে সকলকে জানিয়েছেন। জানেন কি শুভশ্রী ঘুমোতে যাওয়ার আগে কোন বিশেষ কাজটি করে ঘুমোতে যান?
আর পড়ুনঃ ‘মেয়েরাই সব সময় কম্প্রোমাইজ করে!’ ২৪ বছরের বড় স্বামী! দীপঙ্কর রায়ের সঙ্গে শারীরিক সম্পর্ক নিয়ে মুখ খুললেন অভিনেত্রী দোলন রায়!
শুভশ্রী জানিয়েছেন, তিনি যতটা সম্ভব সোশ্যাল মিডিয়া এবং ফোন থেকে নিজেকে দূরে রাখতে পছন্দ করেন। তাই ঘুমোতে যাওয়ার আগে সর্বপ্রথম তিনি ফোন সুইচ অফ করে তারপর ঘুমোতে যান। এরপর ঘুম থেকে উঠে শরীর চর্চা থেকে শুরু করে ছেলে মেয়েকে তৈরি করা, ইউভানকে স্কুলে পাঠানোর পর নিজে ব্যাডমিন্টন ক্লাসে যান। সেখান থেকে ফেরেন সারা এগারোটার সময়। তারপর তিনি ফোনে হাত দেন। তার আগে পর্যন্ত ফোনে হাত দেন না। আর ছেলে মেয়েদের সঙ্গে সময় কাটানোর সময় ফোন সাইলেন্ট করে রাখতেই পছন্দ করে অভিনেত্রী।

