সত্যি হলো কমলিনীর সন্দেহ! সন্তানসহ ফিরে এলো চন্দ্রর আরেক স্ত্রী! ফাঁ’স আজকের দুর্ধর্ষ পর্ব

স্টার জলসার (Star jalsha) সদ্য শুরু হওয়া ধারাবাহিক (Bengali Serial) গুলির মধ্যে অন্যতম একটি হলো চিরসখা (Chirosokha)। দীর্ঘদিন পর এই ধারাবাহিকের হাত ধরে টেলিভিশনের পর্দায় ফিরেছেন অভিনেত্রী অপরাজিতা ঘোষ দাস (Aparajita Ghosh Das)। এছাড়াও ধারাবাহিকে একেবারে অন্যরকম একটি চরিত্রে দেখা যেতে অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়কে (Sudip Mukherjee)। আরও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন টেলিভিশনের পর্দার অত্যন্ত জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা।
ধারাবাহিকে একটি অসমবয়সী প্রেম ফুটিয়ে তোলা হবে আগামী দিনে সেটা ধারাবাহিকের গল্প সেদিকে এগোচ্ছে তাতেই বোঝা যাচ্ছে। আর বাকি পাঁচটা ধারাবাহিকের চেয়ে যে এই ধারাবাহিক একেবারেই আলাদা হতে চলেছে সেটা প্রথম থেকেই বোঝা গিয়েছিল। আর যেখানে ধারাবাহিকের লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়, সেখানে তো আলাদা কিছু হতেই হবে।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে মিটিল খোঁজ নিয়েছে চন্দ্র মেঘালয়ের কোনো হোমে ছিল না। তাহলে প্রশ্ন হলো এই ২০ বছর ধরে সে কোথায় ছিল। কমলিনী তখন জানায় সে চন্দ্রর হাতে একটা আংটি দেখেছ। আর চন্দ্র এত টাকা কোথায় পেলো নতুন সোনার আংটি বানিয়ে ফেললো। কমলিনী সরাসরি চন্দ্রকে প্রশ্ন করে তার হাতের আংটিটা কোথা থেকে এলো।
আরও পড়ুনঃ ফুলকির জন্য মৃ’ত্যু মুখে বড় রাজা! ছোট রানীর ষ’ড়যন্ত্রের জালে জড়িয়ে পড়লো নায়িকা!
চন্দ্র বলে কোনসময় হোম থেকে তাকে উপহার দেওয়া হয়েছিল। আর এই কথা শুনে তো কমলিনীর মনে সন্দেহ হয়। কারণ একটা সাধারণ হোম থেকে সোনার আংটি দেখে ব্যাপারটা খুবই অস্বাভাবিক। ওইদিকে মিটিল প্রশ্ন করে চন্দ্রর এত কিছু যখন মনে আছে তখন হোমের নাম টাও মনে থাকার কথা। বেকায়দায় পড়ে চন্দ্র একটা নাম বলে, কিন্তু অনেক খুঁজেও মিটিল সেই হোমের সন্ধান পায় না। এমনকি মেঘালয়ের কোনো হোমেই যে চন্দ্র ছিল না সেটা প্রমাণিত।
এদিকে চন্দ্রর খোঁজ করতে করতে তার আরেক স্ত্রী, মেয়ে চলে এসেছে। রাস্তায় রাস্তায় ঠিকানা খুঁজে বেড়াচ্ছে। সেদিনই বাড়িতে কমলিনীর মা বাবা সবাইকে ডেকে আনে চন্দ্র। রোজ রোজ একই বিষয় নিয়ে আলোচনা করতে করতে বিরক্ত হয়ে উঠেছে কমলিনী। এদিকে চন্দ্রের বাড়ির ঠিকানা পেয়ে গেছে তার স্ত্রী। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হয়।

