ন্যাড়াগোয়াল ছেড়ে বিদায় নিলো রুক্মিণী! দিদির সঙ্গে রায়ানও পাড়ি দিলো বিদেশে!

জি বাংলার (Zee Bangla) দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘পরিণীতা’ (Parineeta)। ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে শুরু থেকেই পারুল ও রায়ানের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।
ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে রায়ানের ক্ষতি করতে গিয়েছিল তূর্য, তাই সবাই মিলেই তূর্যকে নিজের হাতে শাস্তি দেয়, তাকে মেরে মেরে একেবারে নাক মুখ ফাটিয়ে দেয়। ওইদিকে আবার নিজেদের স্বাভাবিক জীবনে ফিরে আসে রায়ান পারুল। নিজেদের কাজ, পড়াশোনা সব নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু পারুল রায়ানকে বারবার বোঝাতে থাকে এই বিপদের মধ্যে তাদের থাকা ঠিক হচ্ছে না। তূর্য আবারো তাদের উপর হামলা করতে পারে, একটা সাধারণ ঘটানোর জন্য যদি তূর্য রায়ানকে প্রাণে মেরে ফেলার মত কাজ করতে পারে তাহলে এরপর না জানি তূর্য আর কি কি করবে। তাই পারুল দাদুর হাতে-পায়ে ধরে হলেও বসু বাড়িতে রায়ানকে ফিরিয়ে নিয়ে যাবে।

রায়ান প্রথমে পারুলের কথায় কিছুতেই রাজি হতে চায় না। কারণ তারা এত কাঠখড় পুড়িয়ে বসু বাড়ি থেকে বেরিয়ে এসেছে। দাদুর মুখের উপরে জানিয়ে দিয়েছে তারা আর কোনদিনও ফিরবে না। সেখানে আবার তাকে ফিরে যেতে হবে সেটা কিছুতেই মানতে পারে না প্রথমে। কিন্তু পারুলের কথা একেবারে ফেলে দিতে পারেনা রায়ান, এখন সত্যি তাদের মাথার উপর বিপদ রয়েছে। এদিকে তখনই রায়ানদের বাড়িতে আসে রায়ানের মা, বাবা, ঠাম্মি, পিসি সকলে।
আসলে তারা বাড়িতে মল্লারের কাছে সবটাই শুনেছে। তাই দুজনকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে এসেছে। দু’জনকেই ঠাম্মি মাথার দিব্যি দেয় বাড়ি ফিরে যাবার জন্য। ওদিকে বাড়িতে দাদুকেও ঠাম্মি মাথার দিব্যি দিয়েছে, দুজনকে ফিরিয়ে আনবে বলে। এসবের পরে আবারো রায়ান পারুল ফিরে যায় বসু বাড়িতে।
আরও পড়ুনঃ মধ্যবিত্ত পরিবারেই সন্তানদের মানুষ করেছে শিবপ্রসাদ তটিনী! মা বাবার সঙ্গেই সব আনন্দ ভাগ করে নিচ্ছে লাট্টু পিকু!
দাদু রায়ানকে বলে সে পারুলকে এই বাড়ির যোগ্য ভেবেছিল তবে পারুল একেবারেই তাকে ভুল প্রমাণিত করেছে। এসব কথা আড়াল থেকে শুনে নেয় পারুল। আর ঠিক করে সে এই বসু বাড়িতে আর থাকবে না। নিজের রাস্তা নিজেই দেখে নেবে। ওইদিকে ন্যাড়াগোয়াল ছেড়ে বিদেশে নিজের স্বপ্নপূরণের উদ্দেশ্যে রওনা দিল রুক্মিণী। পারুল তো এসবের কিছুই জানতো না। দিদির সাথে রায়ানও কি বিদেশে চলে গেল? দেখা যাক কি হয় আগামী পর্বে।

