চন্দ্রর হাতের আংটি দেখে সন্দেহ শুরু কমলিনীর!ধীরে ধীরে বেরিয়ে আসছে চন্দ্রর অতীতের অন্ধকার!

স্টার জলসার (Star jalsha) সদ্য শুরু হওয়া ধারাবাহিক (Bengali Serial) গুলির মধ্যে অন্যতম একটি হলো চিরসখা (Chirosokha)। দীর্ঘদিন পর এই ধারাবাহিকের হাত ধরে টেলিভিশনের পর্দায় ফিরেছেন অভিনেত্রী অপরাজিতা ঘোষ দাস (Aparajita Ghosh Das)। এছাড়াও ধারাবাহিকে একেবারে অন্যরকম একটি চরিত্রে দেখা যেতে অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়কে (Sudip Mukherjee)। আরও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন টেলিভিশনের পর্দার অত্যন্ত জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা।
ধারাবাহিকে একটি অসমবয়সী প্রেম ফুটিয়ে তোলা হবে আগামী দিনে সেটা ধারাবাহিকের গল্প সেদিকে এগোচ্ছে তাতেই বোঝা যাচ্ছে। আর বাকি পাঁচটা ধারাবাহিকের চেয়ে যে এই ধারাবাহিক একেবারেই আলাদা হতে চলেছে সেটা প্রথম থেকেই বোঝা গিয়েছিল। আর যেখানে ধারাবাহিকের লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়, সেখানে তো আলাদা কিছু হতেই হবে।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে এই কমলিনী সেই কমলিনী নয় যে চুপ করে অন্যায় সহ্য করবে, অপমান সহ্য করবে। সে এখন অন্যায়ের প্রতিবাদ করতে জানে। নিজের হয়ে কথা বলতে জানে। আর এই কমলিনীকে চিনতে তার বাড়ির লোকজনদের একটু অসুবিধাই হচ্ছে। কিন্তু কমলিনী তার স্বামীকে স্পষ্ট জানিয়ে দে সে তাকে আর এতটুকু বিশ্বাস করে না। কারণ চন্দ্র যে সমস্ত কথা বলছে তার কোন প্রমাণই নেই। সে না নিজের হোমের নাম মনে করতে পারছে, কোথা থেকে এসেছে সেটাও মনে করতে পারছে না। তাই সব নিয়েই তার মনে সন্দেহ রয়েছে। সে তাকে এক ফোটা বিশ্বাস করে না কারণ চন্দ্র ফ্রড।
তাই কমলিনী তার কাকা এবং মিথিলের সাথে পরামর্শ করে কিভাবে চন্দ্রের ২০ বছরের সত্যি টা জানা যায়। কারণ মিটিল খোঁজ নিয়েছে চন্দ্র মেঘালয়ের কোনো হোমে ছিল না। তাহলে প্রশ্ন হলো এই ২০ বছর ধরে সে কোথায় ছিল। কমলিনী তখন জানায় সে চন্দ্রর হাতে একটা আংটি দেখেছ। আর চন্দ্র এত টাকা কোথায় পেলো নতুন সোনার আংটি বানিয়ে ফেললো।
আরও পড়ুনঃ কোর্টের মাঝেই দিব্যা সেনকে আটক! অপরাধী হিসেবে দাগিয়ে দিল স্বয়ম্ভু! কৌশিকীর প্রচেষ্টায় সাক্ষী দিতে হাজির জ্যাস!
আর কমলিনী যখন একবার ঠিক করে ফেলেছে তখন চন্দ্রকে সে ডিভোর্স দেবে তখন সে আর কারোর কথা ভাববে না। সমাজ পরিবার কি বলবে সেটা নিয়ে তার আর কোন মাথা ব্যাথা নেই। প্রতিদিনের মতন বাড়ি ফিরে আজও কমলিনীকে হাজারো প্রশ্নের মুখে পড়তে হয়। এবারে কমলিনী সরাসরি চন্দ্রকে প্রশ্ন করে তার হাতের আংটিটা কোথা থেকে এলো। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হবে।

